চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

Bharat Jodo Yatra: নেতাকে রাস্তায় ফেলে মনের সুখে পেটাল পুলিশ

নিজস্ব প্রতিনিধি, হায়দরাবাদ: পুলিশের জুলুমবাজির শিকার কংগ্রেস নেতা। রাস্তায় ফেলে তাকে মনের সুখে পিটিয়ে হাসপাতালে ভর্তি করার পাকাপাকি বন্দোবস্ত করে দিল। আহত কংগ্রেস নেতা ডাক চোখে কালসিটে পড়ে গিয়েছে। ভর্তি হায়দরাবাদের ভাসাভি হাসপাতালে। চোখের পাশাপাশি, ডান হাত এবং দুই পায়ে গুরুতর চোট। কংগ্রেস কড়া ভাষায় এই ঘটনার নিন্দা করেছে।

পুলিশের জুলুমবাজির শিকার মহারাষ্ট্রের প্রাক্তন শক্তিমন্ত্রী নীতীন রাওয়াত। তিনি রাহুল গান্ধির ভারত জোড়ো যাত্রায় অংশ নিয়েছিলেন। এই পদযাত্রা চারদিন আগে, তেলেঙ্গানায় প্রবেশ করে। আজ সকালে পদযাত্রা শুরু হলে নীতীন রাওয়াত পদযাত্রায় অংশ নেন। পুলিশের তরফ থেকে বলা হয়েছে, পদযাত্রাকে কেন্দ্র করে চূড়ান্ত বিশৃঙ্খলা তৈরি হয়েছিল। লাঠি না চালালে বড় ধরনের বিপত্তি ঘটতে পারত। পায়ের তলায় চাপা পড়ে প্রাণ হারানোর মতো পরিস্থিতি তৈরি হয়েছিল। তাই, বাধ্য হয়ে পুলিশকে লাঠি চালাতে হয়।

জানা গিয়েছে, নীতীন রাওয়াতের জামার কলা ধরে টানতে টানতে মিছিল থেকে বের করেন অ্যাসিস্ট্যান্ট কমিশনার। রাস্তাতেই ফেলে তাঁকে মারতে শুরু করেন। লাঠির পাশাপাশি চলেছে দুই গালে চড়। সেই সঙ্গে লাঠি। রাস্তাতেই তিনি লুটিয়ে পড়েন। পরে দলীয় সদস্যরা তাঁকে হাসপাতালে ভর্তি করেন। আহত নেতাকে হাসপাতালে দেখতে যান মল্লিকার্জুন খাড়গে এবং প্রদেশ কংগ্রেসের বেশ কয়েকজন নেতা। আহত নেতার সঙ্গে টেলিফোনে কথা বলেন রাহুল গান্ধি। তিনি তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন। 

উল্লেখ করা যেতে পারে কেন্দ্রে আসীন শাসকদলকে উৎখাতের দাবিতে ভারত জোড়ো যাত্রা শুরু করেছেন রাহুল গান্ধি। 

আরও পড়ুন রাহুলের ভারত জোড়ো যাত্রায় সামিল গৌরী লঙ্কেশের মা, বোন

Published by:

Share Link:

More Releted News:

বন্ধ ঘর থেকে উদ্ধার স্বামী-স্ত্রী ও ৩ বছরের কন্যার দেহ, নেপথ্যে কোন কারণ?

ছত্তিশগড়ে ভেঙে পড়ল ব্যক্তিগত বিমান, বহু মানুষের মৃত্যুর আশঙ্কা

থালাপতি’র ডুপ্লিকেটেই জমছে প্রচার! কলাথুরে নজর কাড়ছেন বিজয় মাধি

উত্তর জাপানে ৭.৪ মাত্রার ভূমিকম্প, জারি সুনামি সতর্কতা

মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটি, ৪ ঘন্টা ঘুরপাক খেতেই আতঙ্কে চোখে জল যাত্রীদের

জম্মু-কাশ্মীরে ভয়াবহ বাস দুর্ঘটনা! মৃত ১০, আহত একাধিক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ