হিমাচলে চলছে ভোটগ্রহণ, বিক্ষুব্ধরাই গলার কাঁটা বিজেপির

৬৮টি আসনের জন্য আজ, শনিবার সকাল থেকে চলছে হিমাচল প্রদেশের ভোটগ্রহণ৷ এখনও পর্যন্ত অশান্তির কোনও খবর নেই। মূল লড়াই বিজেপি বনাম কংগ্রেসের মধ্যে।

Share:

নিজস্ব প্রতিনিধি, সিমলা : ৬৮টি আসনের জন্য আজ, শনিবার সকাল থেকে চলছে হিমাচল প্রদেশের ভোটগ্রহণ৷ এখনও পর্যন্ত অশান্তির কোনও খবর নেই। বিজেপি, কংগ্রেস ছাড়াও এবার হিমাচলে ভোটের ময়দানে রয়েছে আম আদমি পার্টি৷ তবে মূল লড়াই বিজেপি বনাম কংগ্রেসের মধ্যে। প্রতি পাঁচ বছর অন্তর সরকার বদলে যাওয়াটাই হিমাচলের দস্তুর৷ দীর্ঘ চার দশক পর সেই পাহাড়ি রাজ্যের এই রাজনৈতিক ধারায় কোনও বদল আসে কি না, তা জানতে অবশ্য আগামী ১২ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে৷ তবে রাজনৈতিক মহলের অনুমান, ক্ষমতাসীন বিজেপি-র কাছে ক্ষমতা ধরে রাখা যথেষ্ট চ্যালেঞ্জিং৷

হিমাচলে ভোটার সংখ্যা ৫৫ লক্ষ৷ পাঁচ বছর অন্তর সরকার বদলের রেওয়াজ রুখতে বিজেপি প্রচারে ‘ডবল ইঞ্জিন’ সরকারের উন্নয়নের তত্ত্বকেই হাতিয়ার করেছিল৷ প্রচারে মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুরের পাশাপাশি তুলে ধরা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখকেও৷ বিজেপি মানুষকে বোঝানোর চেষ্টা করেছে, উন্নয়নের ধারা বজায় রাখতে তাদের সরকার টিকিয়ে রাখা জরুরি৷ উল্টোদিকে হিমাচল প্রদেশের মানুষের এই প্রতিষ্ঠান বিরোধিতাই কংগ্রেসের সবথেকে বড় ভরসা৷ এই ধারা বজায় রাখার জন্যই প্রচারে জোর দিয়েছেন দলের নেতারা৷ হিমাচলে দলের প্রবীণ নেতা বীরভদ্র সিং-এর মৃত্যুর পর থেকেই নেতৃত্বের সঙ্কটে ভুগছিল কংগ্রেস৷ যদিও এবার দলের টিকিট বণ্টন অতীতের তুলনায় অনেক বেশি কার্যকরী হয়েছে বলে দাবি কংগ্রেস নেতাদের৷ এই মুহূর্তে বীরভদ্র সিং-এর স্ত্রী প্রতিভা সিং রাজ্যে কংগ্রেসের প্রধানের দায়িত্বে রয়েছেন৷ অন্যদিকে বীরভদ্রের ছেলে বিক্রমাদিত্যকেও প্রার্থী করেছে দল৷

হিমাচলে বিজেপি-র আরও একটা মাথাব্যথার কারণ দলের বিদ্রোহীরা৷ অন্তত ২১টি আসনে টিকিট না পেয়ে নির্দল হিসেবে লড়ছেন বিজেপি-র বিক্ষুব্ধ নেতারা৷ ৬৮ আসনের বিধানসভায় এই নির্দলরাই শেষ পর্যন্ত বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারেন, এমন আশঙ্কা রয়েছে বিজেপি-র অন্দরেই৷ এক বিক্ষুব্ধ প্রার্থীকে বোঝাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ফোনের ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে৷ হিমাচল প্রদেশ বিজেপি সভাপতি জেপি নাড্ডার রাজ্য। তাই এই রাজ্য হাতছাড়া হলে নাড্ডা অস্বস্তিতে পড়বেন।

মাঠেই মেজাজ হারালেন বিরাট! ভাইরাল ভিডিও, কি এমন করলেন তিনি?

‘আমার বুকের উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন মমতা

গাড়ি পার্কিং নিয়ে বচসা, প্রতিবেশীর গুলিতে প্রাণ গেল মাহিন্দ্রার শীর্ষকর্তার

সদ্যোজাতকে নার্সিংহোমের জানলা দিয়ে ছুড়ে ফেলার অভিযোগ নাবালিকা মা’য়ের বিরুদ্ধে

বক্স অফিসে ঝড় তুলল ‘রামায়ণ’, দুদিনে আয় ২০০ কোটির বেশি

দীপাবলির আগেই ২,২৮৮ টাকা বাড়ল রুপোর দাম, সোনার দর কত? জানুন

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

ভারতীয় বোলারদের দাপটে বিপাকে নিউজিল্যান্ড, শুভমনদের ১৩৫ রানের টার্গেট দিল কিউয়িরা

ফের বৃষ্টির ভ্রুকুটি বঙ্গজুড়ে, শনি-রবিতে কতটা কমবে তাপমাত্রা?

ট্রাম্পকে খুনের ছক! হোয়াইট হাউসের কাছে একাধিক আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার ভেনেজুয়েলার যুবক

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

অভিষেককে কেন রক্ষাকবচ? হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

হোয়াইট হাউসে প্রদীপ জ্বালিয়ে দীপাবলি উদযাপন ট্রাম্পের, উপহার পেলেন হনুমান চালিশা

অভিনব ইন্টার্নশিপ! ৬০ দিন ঘুমিয়ে প্রায় ১০ লক্ষ টাকা জিতলেন তরুণী