হাসপাতালে ১০ টাকার টিকিট কেটে চোখ দেখালেন শেখ হাসিনা

বেশ কয়েকজনের আবদার মেনে নিজস্বীও তোলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: প্রশাসনিক প্রধান হয়েও ভীষণ সাধারণ তিনি। বাবার মতোই সাধারণ মানুষের ভিড়ে মিশে যেতে পছন্দ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি কতটা সাদামাঠা জীবনযাপনে অভ্যস্ত ফের একবার প্রমাণ দিলেন। আজ মঙ্গলবার জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের আউটডোরে  ১০ টাকার টিকিট কেটে চোখ পরীক্ষা করিয়েছেন। প্রধানমন্ত্রীকে আউটডোরে টিকিট কাটতে দেখে বিস্মিত হন রোগী থেকে শুরু করে হাসপাতালের চিকি‍ৎসক-কর্মীরা।

গ্রেনেড হামলার পরেই চোখ ও কানের সমস্যায় ভুগছেন বঙ্গবন্ধু কন্যা। নিয়মিতই জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে গিয়ে চোখের পরীক্ষা করান। এদিন সকাল আটটা নাগাদ শেরেবাংলা নগরের হাসপাতালে হাজির হন প্রধানমন্ত্রী। তাঁকে স্বাগত জানান হাসপাতালের পরিচালক গোলাম মোস্তফা। সোজা বহির্বিভাগের কাউন্টারে গিয়ে টিকিট কাটেন। প্রধানমন্ত্রীকে কাউন্টারে দাঁড়িয়ে টিকিট কাটতে দেখে অবাক হয়ে যান চিকি‍ৎসার জন্য আসা অন্যান্য রোগীরা। হাসপাতাল ছাড়ার আগে চিকিৎসক, নার্স এবং বহির্বিভাগে চিকিৎসা নিতে আসা রোগী ও তাঁদের পরিজনদের সঙ্গে সৌজন্য বিনিময় করে চিকিৎসা সংক্রান্ত বিষয়ে খোঁজখবর। বেশ কয়েকজনের আবদার মেনে নিজস্বীও তোলেন।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, গত ২০১৯ সালের ২৯ অগস্ট শেষ বারের মতো চোখ দেখাতে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে এসেছিলেন প্রধানমন্ত্রী। সেবারও লাইনে দাঁড়িয়ে টিকিট কেটে চোখের চিকি‍ৎসক দেখিয়েছিলেন।

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

স্বাদে ও গন্ধে অতুলনীয়, বানিয়ে নিন দক্ষিণী স্বাদের মেদু বড়া

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস