‘দিদি নং 1’ শোটি মিথ্যের ভাণ্ডার, অবিলম্বে শো বন্ধ করা হোক, বিস্ফোরক অভিযোগের যোগ্য জবাব রচনার

যেটি একেবারেই অবৈধ, মিথ্যে। বরং ওই ব্যক্তিই নিজেই তাঁর স্ত্রীর দ্বারা প্রতারিত হয়েছিলেন। ব্যক্তির অভিযোগ, সবটা কেন মহিলাদের থেকেই শোনা হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কোনও কিছুই মানুষের অজানা নয়। কোনও আপত্তিকর দৃশ্য প্রকাশ্যে এলেই ঝড়ের বেগে তা ভাইরাল হয়ে যায়। তেমনই দিন কয়েক ধরেই একটি ভিডিও তুমুল বেগে ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। ‘দিদি নং ওয়ান’-এ নাকি স্বামী, শ্বশুরবাড়ির বিরুদ্ধে একাধিক অভিযোগ আগে থেকেই শিখিয়ে দেওয়া হয় প্রতিযোগীদের। তাই এই শো বন্ধ করার দাবি তুলেছিলেন অনেক বছর আগের এক প্রতিযোগীর স্বামী। একটি সংবাদ মাধ্যমের চ্যানেল থেকে ভাইরাল হওয়া এই ভিডিও নিয়ে রীতিমতো একাধিক প্রশ্নে জেরবার সোশ্যাল মিডিয়া।

বাংলার অন্যতম জনপ্রিয় শো ‘দিদি নং ওয়ান’, প্রায় ১২ বছর ধরে রাজত্ব করে চলেছে জি বাংলার পর্দায়। দেশ-বিদেশেও দারুণ জনপ্রিয় এই গেমশো। এই অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে রয়েছেন অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। বড় পর্দা থেকে অনেকদিন আগেই তিনি বিদায় নিয়েছেন। এখন ছোট পর্দাতেই তাঁর রাজকার্য। তাঁর উপস্থাপনা এই রিয়েলিটি শোয়ের মুল ইউএসপি বলা চলে। এখন তিনি সবার দিদি নং ওয়ান। রাজ্যের নানা জায়গা থেকে শোয়ের প্রতিযোগিরা খেলতে এসে এখানে নিজেদের জীবনের নানান ওঠা-পড়ার কথা জানান। তেমনি অনেকেই তাঁদের বিবাহিত জীবনের ভাল-খারাপ দুই অভিজ্ঞতার কথাই জানান। আর এখানেই আপত্তি তুললেন এক জনৈক ব্যক্তি।

তাঁর বক্তব্য, তাঁর প্রাক্তন স্ত্রীও নাকি একবার দিদি নং ওয়ান-এ গিয়ে তাঁর সম্বন্ধে বহু অভিযোগ করেছেন। যেটি একেবারেই অবৈধ, মিথ্যে। বরং ওই ব্যক্তিই নিজেই তাঁর স্ত্রীর দ্বারা প্রতারিত হয়েছিলেন। ব্যক্তির অভিযোগ, সবটা কেন মহিলাদের থেকেই শোনা হয়। যাঁর বিরুদ্ধে অভিযোগ করেন তাঁদেরকে সামনে ডেকে দুজনের বক্তব্যই ক্যামেরার সামনে আনা উচিত। তাহলেই সবটা পরিষ্কার হয়ে যাবে। প্রতিযোগীর স্বামীর দাবি, শুধু মহিলাদের একতরফা কথা শুনে বিচার করলে তা অনৈতিক। যদি দু’তরফের কথা না শোনা হয়, তাহলে অবিলম্বে দিদি নং ওয়ান-শোটির বন্ধের দাবি তুলেছিলেন। এই বিস্ফোরক ভিডিওটি নিয়ে ইতিমধ্যেই তুলকালাম পড়ে গিয়েছে নেট দুনিয়ায়। সবারই বক্তব্য দিদি নং ওয়ান-এ যা দেখানো হয়, আদৌ তা সত্য নয়। সবটাই টিআরপি বাড়ানোর চক্কর।

সম্প্রতি এই বিষয়ে রচনা বন্দ্যোপাধ্যায়ের কাছেও প্রশ্ন রাখা হয়েছিল, অভিনেত্রী এই বিষয়ে কিছুই জানাননি ওই সংবাদমাধ্যমকে। বরং তিনি এই অভিযোগ উড়িয়ে দিয়ে বলেছেন, মোটেও এইসব ঠিক কথা নয়। হাজার হাজার লাখ লাখ প্রতিযোগী এখানে খেলে যাচ্ছে সবাই মিথ্যে কি করে হয়। তিনি এই শোয়ের বিরুদ্ধে এই অভিযোগ একেবারেই মেনে নেননি। উল্টে তিনি নিজেই সব বিষয়টি উড়িয়ে দিয়েছেন। রচনা এখন নিজের তৈরি শাড়ির বুটিকের ব্যবসা নিয়ে ব্যস্ত। ব্যক্তিগত জীবনের টানাপড়েন থেকে পেশাদারি জীবন— বরাবরই নিজের শর্তে বাঁচেন তিনি। তাই যতই বিতর্ক হোক সব সময়ই চুপ থেকেছেন রচনা। কখনও কোনও বিষয়েই মুখ খোলেননি।

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক