আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

Jammu and Kashmir : বুলডোজার চালিয়ে গুঁড়িয়ে দেওয়া হল হিজবুল জঙ্গির বাড়ি

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বুলডোজার ফিরল জম্মুতে।

হিজবুল জঙ্গি গুলাম নবি খান অরফে আমির খানের বাড়ি শনিবার বুলডোজার চালিয়ে গুঁড়িয়ে দিল প্রশাসন। রাজ্য প্রশাসন সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, জম্মু-কাশ্মীরে হিজবুল জঙ্গির মাথা ছিল গুলাম নবি। সাম্প্রতিক অতীতে জম্মু-কাশ্মীরের বুকে একাধিক হামলায় তাঁর হাত ছিল। ১৯৯০-তে পাকিস্তান থেকে ভারতে প্রবেশ করে।

জম্মু-কাশ্মীর প্রশাসন এই অপারেশনের খবর দিতে গিয়ে জানিয়েছে, হিজবুল কম্যান্ডার আমির খান, যে জম্মু-কাশ্মীরে একাধিক সন্ত্রাসী হামলার সঙ্গে জড়িত ছিল, তার বাড়ি বুলডোজার চালিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বাড়ি তৈরি করা হয়েছিল সরকারি জমি দখল করে।

রাজ্য প্রশাসন সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, হিজবুল কম্যান্ডার আমির খান সরকারি জমি দখল করে বাড়ি তৈরি করেন অনন্তনাগ জেলার লিওয়ার গ্রামে। শনিবার সকালে জেলা প্রশাসনের পদস্থকর্তাদের উপস্থিতিতে আমির খানের বাড়ি বুলডোজার চালিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। রাজ্য সরকারের তরফ থেকে এই অভিযানের খবর দিতে গিয়ে বলা হয়েছে, উপত্যকাকে সন্ত্রাসমুক্ত অঞ্চল করার উদ্দেশ্য নিয়েই এই অভিযান।

উল্লেখ করা যেতে পারে, জম্মু-কাশ্মীর আর আগের মতো নেই। ৩৭০ অনুচ্ছেদ প্রত্যাহারের পর উপত্যকায় কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটেছিল। তবে মোটের ওপর শান্ত। সন্ত্রাসবাদী হামলার ঘটনা আগের তুলনায় অনেকটাই কম। অধিকাংশ ক্ষেত্রে জম্মু-কাশ্মীর পুলিশ নির্ভরযোগ্য সূত্রে জঙ্গিদের আত্মগোপন করে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে জঙ্গিদের নিকেশ করে। সীমান্তেও রয়েছে কড়া নজরদারি। 

আরও পড়ুন জম্মু-কাশ্মীরে সুড়ঙ্গ দুর্ঘটনায় হত এক

Published by:

Share Link:

More Releted News:

মধ্যপ্রদেশে ৩১ যাত্রী নিয়ে মাঝ নদীতে ডুবল ক্রুজ! মৃত অন্তত ৪, নিখোঁজ অনেকে

শুক্র থেকেই মহারাষ্ট্রের রিকশা-ক্যাব চালকদের মরাঠিতে কথা বলা বাধ্যতামূলক

‘তিনি মাদ্রাজ-এর এপস্টিন’, তামিল সুরকারের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ গায়িকার

নিরাপত্তা প্রত্যাহার ইস্যুতে পঞ্জাবের আপ সরকারের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হরভজন

মিশন পঞ্জাব, মাদক ইস্য়ুতে আম আদমি পার্টিকে জব্দ করতে ব্লু প্রিন্ট তৈরি শাহের

বাবার বিশাল সম্পত্তির অধিকার নিয়ে লড়াই, করিশ্মার সন্তানদের পক্ষে কী রায় দিল্লি হাইকোর্টের?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ