আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

রাজৌরিতে জঙ্গি হামলার প্রতিবাদে বনধ, সমর্থন বিজেপির

নিজস্ব প্রতিনিধি, জম্মু: রবিবার জম্মু-কাশ্মীরের রাজৌরিতে জঙ্গি হামলার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হল চার। সোমবার সকালে ঘটনায় আহত আরও একের মৃত্যু হয়েছে। হামলায় আহতের সংখ্যা নয়। তাদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। জঙ্গিদের ধরতে শুরু হয়েছে নাকাতল্লাশি। জঙ্গি হামলার প্রতিবাদে রাজৌরিতে ডাকা হয়েছে বনধ। বনধ সমর্থন করেছে বিজেপি।

হামলার ঘটনাটি ঘটে রবিবার সন্ধ্যায় দাংরি গ্রামে। গ্রামে ঢুকে সশস্ত্র জঙ্গিদের একটি দল হামলা চালায়। ঘটনাস্থলে তিনজন প্রাণ হারান। আহত ১০জনকে জম্মু-কাশ্মীরের মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার সকালে আরও একজন প্রাণ হারান। ঘটনায় আহত একজনকে বিমানে করে জম্মু নিয়ে আসা হয়েছে চিকিৎসার জন্য। হামলার প্রতিবাদে রাজৌরিতে বনধের ডাক দেওয়া হয়েছে। রাজৌরির রাস্তা-ঘাট শুনসান। ভারতীয় সেনা ও পুলিশ টহলদারি চালিয়ে যাচ্ছে। এই খবর লেখা পর্যন্ত একজন জঙ্গি ধরা পড়েনি।

ডিসেম্বরেও রাজৌরিতে সন্ত্রাসী হামলা হয়। সেনা ছাউনি লক্ষ্য করে সশস্ত্র জঙ্গিদের একটি দল হামলা চালায়। মাত্র তিন সপ্তাহের ব্যবধানে দুটি জঙ্গি হামলার ঘটনায় এলাকাবাসী রীতিমতো ক্ষোভে ফুঁসছে। এলাকার বাসিন্দাদের দাবি, নিরাপত্তায় ব্যাপক ত্রুটি থাকার জন্যই জঙ্গিরা গ্রামে ঢুকে নির্বিবাদে গুলি চালিয়ে পালিয়ে গিয়েছে। যে ঘটনা সব থেকে বেশি উল্লেখযোগ্য, তা হল বিজেপি সোমবারের এই বনধকে সমর্থন করেছে। 

জম্মু-কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহার বাড়ির সামনে বহু মানুষ জড়ো হয়। দেখায় বিক্ষোভ।

আরও পড়ুন বছর শুরুতেই জম্মুতে জঙ্গি হামলা, হত দুই

Published by:

Share Link:

More Releted News:

মধ্যপ্রদেশে ৩১ যাত্রী নিয়ে মাঝ নদীতে ডুবল ক্রুজ! মৃত অন্তত ৪, নিখোঁজ অনেকে

শুক্র থেকেই মহারাষ্ট্রের রিকশা-ক্যাব চালকদের মরাঠিতে কথা বলা বাধ্যতামূলক

‘তিনি মাদ্রাজ-এর এপস্টিন’, তামিল সুরকারের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ গায়িকার

নিরাপত্তা প্রত্যাহার ইস্যুতে পঞ্জাবের আপ সরকারের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হরভজন

মিশন পঞ্জাব, মাদক ইস্য়ুতে আম আদমি পার্টিকে জব্দ করতে ব্লু প্রিন্ট তৈরি শাহের

বাবার বিশাল সম্পত্তির অধিকার নিয়ে লড়াই, করিশ্মার সন্তানদের পক্ষে কী রায় দিল্লি হাইকোর্টের?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ