আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

শক্তিশালী ভূমিকম্প এবার ইন্দোনেশিয়ায়, প্রবল ক্ষয়ক্ষতির আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক: ভূমিকম্প এবার ইন্দোনেশিয়ায়। কম্পনের তীব্রতার ৫.৫ রিখটার স্কেল। স্থায়ী ছিল চার সেকেন্ড। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুসারে, এদিনের কম্পনে কম করেও চার জন প্রাণ হারিয়েছেন। বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। কম্পনের পর কয়েকটি শক্তিশালী আফটারশক অনুভূত হয়।  তার তীব্রতাও কম নয়।  প্রতিটি আফটারশকের তীব্রতাও ৫.৫।  যে চারজন প্রাণ হারিয়েছেন, তারা ইন্দোনেশিয়ার একটি ক্যাফে সেন্টারে বসে গল্প গুজব করছিলেন। কম্পনে ওই ক্যাফে সেন্টারটিও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবরে প্রকাশ। ক্যাফে সেন্টারের নীচে আর কেউ পড় রয়েছে কি না, তা খতিয়ে দেখা শুরু হয়েছে। কম্পন শুরু হওয়ায় সব থেকে বেশি উদ্বেগ তৈরি হয় সেখানকার বহুতলের বাসিন্দাদের। অনেকেই বাড়ির বাইরে চলে আসেন। অফিসকর্মীদের মধ্যে তৈরি হয় আতঙ্ক। তারা কাজকর্ম বন্ধ করে রুদ্ধশ্বাস দৌড়ে নিচে নামে। ইন্দোনেশিয়া এমনিতেই ভূমিকম্প প্রবণ দেশ। ফলে, সামান্য কম্পন হলেই সেখানকার মানুষ রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন। আর তুরস্কের ভয়াবহ কম্পনের পর সেই আতঙ্ক এক লাফে অনেকটাই বাড়িয়ে তুলেছে।  এখনও পর্যন্ত চারজনের মৃত্যুর খবর পাওয়া গেলেও রিখটার স্কেলে কম্পনের তীব্রতা দেখে অনেকেরই অনুমান, হতাহতের সংখ্যা বাড়লেও বাড়তে পারে। 

কম্পনের খবর দিতে গিয়ে ইওরোপিয়ান মেডিটেরেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার জানিয়েছে, বৃহস্পতিবারের ভূমিকম্পের উৎস্থল ছিল দক্ষিণ আম্বন থেকে ৪২৭ কিলোমিটার দূরে মাটির ৯৫ কিলিমিটার গভীরে।  কম্পন প্রভাবিত এলাকায় পাঠিয়ে দেওয়া হয়েছে উদ্ধরকারী দল। 

আরও পড়ুন ইন্দোনেশিয়ায় কম্পনে মৃতের সংখ্যা ছাড়িয়ে গেল আড়াইশো

Published by:

Share Link:

More Releted News:

দু’মাস পর তেহরান থেকে পুনরায় বিমান পরিষেবা চালু করল ইরান, যুদ্ধ শেষের ইঙ্গিত?

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল আমেরিকা

ইরানি সেনার হাতে আটক ট্যাঙ্কারে রাজস্থানের মার্চেন্ট নেভি অফিসার, উদ্বিগ্ন পরিবার

প্রশান্ত মহাসাগরে আমেরিকার হামলা, নিহত ২

যুদ্ধ পরিস্থিতির মাঝেই নতুন ব্যবসার ছক আমেরিকার

আমেরিকার সঙ্গে সরাসরি কথা বলবে না ইরান, কি হতে চলেছে পাকিস্তানে?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ