আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মহারাষ্ট্রের রাজ্যপালের আস্থা ভোটের নির্দেশ সংবিধানবিরোধী: শীর্ষ আদালত

নিজস্ব প্রতিনিধি: মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রীর কুর্সি নিয়ে উদ্ভব ঠাকরে ও একনাথ শিন্ডের মধ্যে লড়াই চলছে। একনাথ শিন্ডে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী থাকবেন বলে বৃহস্পতিবার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। পাশাপাশি রাজ্যপালের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলল সর্বোচ্চ আদালত।  এদিন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের জন্য যে ‘ফ্লোর টেস্ট’ ডেকেছিলেন মহারাষ্ট্রের রাজ্যপাল ভগৎ সিং কেশিয়ারি, সেটা সংবিধানবিরোধী ছিল।

সুপ্রিম কোর্ট বৃহস্পতিবার বলেছে, এই ক্ষেত্রে, রাজ্যপাল আইন অনুসারে কাজ করেননি। আদালত স্বেচ্ছায় জমা দেওয়া পদত্যাগ বাতিল করতে পারে না। রাজ্যপালের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বলেন, ‘৩৪ জন বিধায়কের মধ্যে যারা রেজোলিউশনে স্বাক্ষর করেছিলেন তাদের মধ্যে কয়েকজন মন্ত্রীও ছিলেন এবং রাজ্যপাল সিদ্ধান্তে পৌঁছেছিলেন যে সদস্যরা রাজনৈতিক দল ছেড়ে যেতে চান… রাজ্যপালের কাছে কোনও উপাদান ছিল না যার ভিত্তিতে তিনি ক্ষমতাসীন সরকারের উদ্দেশ্য নিয়ে সন্দেহ করতে পারেন। কিছু সদস্যের অসন্তোষ ফ্লোর টেস্ট ডাকার জন্য যথেষ্ট নয় বলে মন্তব্য করেন প্রধান বিচারপতি।

বর্ষীয়াণ আইনজীবী কপিল সিব্বাল (Kapil Sibal) এবং অভিষেক মনু সিঙ্ঘভি (Abhishek Manu Singhvi) এদিন আদালতে উদ্ধব ঠাকরের হয়ে মামলা লড়েন। অন্যদিকে একনাথ শিন্ডের হয়ে আদালতে সওয়াল করেন হরিশ সালভে (Harish Salve), নীরজ কৌল (Neeraj Kaul) এবং মহেশ জেঠমালানি (Mahesh Jethmalani )।

Published by:

Share Link:

More Releted News:

মধ্যপ্রদেশে ৩১ যাত্রী নিয়ে মাঝ নদীতে ডুবল ক্রুজ! মৃত অন্তত ৪, নিখোঁজ অনেকে

শুক্র থেকেই মহারাষ্ট্রের রিকশা-ক্যাব চালকদের মরাঠিতে কথা বলা বাধ্যতামূলক

‘তিনি মাদ্রাজ-এর এপস্টিন’, তামিল সুরকারের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ গায়িকার

নিরাপত্তা প্রত্যাহার ইস্যুতে পঞ্জাবের আপ সরকারের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হরভজন

মিশন পঞ্জাব, মাদক ইস্য়ুতে আম আদমি পার্টিকে জব্দ করতে ব্লু প্রিন্ট তৈরি শাহের

বাবার বিশাল সম্পত্তির অধিকার নিয়ে লড়াই, করিশ্মার সন্তানদের পক্ষে কী রায় দিল্লি হাইকোর্টের?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ