আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

স্ত্রী ও মেয়েকে ছুরি দিয়ে কুপিয়ে খুন করে আত্মঘাতী দিল্লির মেট্রো কর্মী

নিজস্ব প্রতিনিধি: স্ত্রী ও মেয়েকে কুপিয়ে খুন করে আত্মঘাতী হলেন দিল্লি মেট্রোর এক কর্মী। ভয়াবহ এই ঘটনাটি ঘটেছে মঙ্গলবার উত্তর-পূর্ব দিল্লির (North East Delhi) শাহদারা জেলার (Shahdara district) জ্যোতি কলোনিতে (Jyoti Colony)।

দিল্লি পুলিশ সূত্রে জানা গিয়েছে, আত্মহত্যার আগে স্ত্রী এবং দুই সন্তানকে ছুরিকাঘাত করেন ৪৫ বছর বয়সী সুশীল কুমার। সুশীল দিল্লি মেট্রোর কর্মচারী ছিলেন। ছুরিকাঘাতের ফলে তাঁর ৪০ বছর বয়সী স্ত্রী অনুরাধা এবং ছয় বছরের মেয়ে অদিতির মৃত্যুর হয়েছে। আক্রান্ত হওয়ার পর গুরুতর অবস্থায় সুশীলের ১৩ বছর বয়সী ছেলে যুবরাজ বর্তমানে চিকিৎসাধীন রয়েছে।

শাহদারার ডেপুটি পুলিশ কমিশনার রোহিত মীনা জানান,সুশীল পূর্ব বিনোদ নগরের দিল্লি মেট্রো ডিপোতে সুপারভাইজার হিসেবে কাজ করতেন। পুলিশ জানিয়েছে, পরিবারের সদস্যদের ছুরিকাঘাত করার পর, আত্মহত্যা করার আগে সুশীল তার কম্পিউটারে ‘কীভাবে গিঁট বাঁধতে হয়’ সেই বিষয়ে সার্চিং করেছিল। পুলিশ আরও জানিয়েছে, মঙ্গলবার দুপুর ১২টা নাগাদ দিল্লি পুলিশের পিসিআর এ একটি ফোন আসে। যেখানে দিল্লি মেট্রোর এক কর্মী পুলিশকে জানান, তাঁর সহকর্মী সুশীল অফিসে না আসায় তাঁর সঙ্গে যোগাযোগ করা হয়। সেই সময় সুশীল ফোনে কাঁদতে থাকেন, সেই সঙ্গে বলেন যে সে সবাইকে খুন করেছে। এরপর পুলিশ সুশীলের বাড়ি গিয়ে তিনটি দেহ উদ্ধার করে। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছেন ফরেনসিক দলের আধিকারিকরা।

Published by:

Share Link:

More Releted News:

বাড়ির শৌচালয় থেকে বিচারকের ঝুলন্ত দেহ উদ্ধার, ভয়ঙ্কর ঘটনা দিল্লিতে

ছত্তিশগড়ের কাঙ্কেরে মাইন নিস্ক্রিয় করতে গিয়ে বিস্ফোরণে ছিন্নভিন্ন চার নিরাপত্তারক্ষী

পর্যটকদের নিয়ে বড় সিদ্ধান্ত লক্ষদ্বীপ প্রশাসনের, ঢুকতে প্রয়োজন হবে না পুলিশি ছাড়পত্রের

দামি গাড়ি, মুম্বইতে 3BHK-5BHK ফ্ল্যাট, মডেলদের এই বিলাসিতার আসল রহস্য জানেন?

ই–ফার্মেসির প্রতিবাদে ভারত বনধের ডাক, ১২ লক্ষাধিক ওষুধের দোকান বন্ধের সম্ভাবনা

ডিগবাজি খেয়ে গিয়েছিলেন বিজেপিতে, এবার গ্রেফতারির মুখে রাজ্যসভার সাংসদ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ