চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

চলতি সপ্তাহে মন্ত্রিসভা সম্প্রসারণের ইঙ্গিত ডিকে শিবকুমারের

নিজস্ব প্রতিনিধি: চলতি সপ্তাহে কর্ণাটকের মন্ত্রিসভার সম্প্রসারণ করা হতে পারে বলে ইঙ্গিত দিলেন কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার। দীনেশ গুন্ডু রাও (Dinesh Gundu Rao)-সহ বর্ষীয়ান কংগ্রেস নেতারা নতুন সরকার থেকে বাদ পড়ার পর প্রকাশ্যে নিজেদের অসন্তোষ প্রকাশ করেছেন। সেই আবহে রবিবার ডিকে শিবকুমার এই ইঙ্গিত দিয়েছেন।

কর্ণাটকের নতুন মন্ত্রিসভায় ২৫ থেকে ২৮ জন মন্ত্রীর শপথ নেওয়ার কথা ছিল। তবে শনিবার কর্নাটকের ৮ জন বিধায়ক মন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন। আর এর পরেই বাকিরা হতাশা ও অসন্তোষ প্রকাশ করতে থাকেন। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এদিন শিবকুমার বলেন, ‘২৪ মে এর মধ্যে, পুরানো বিধানসভা ভেঙে দিতে হবে। আমরা ইতিমধ্যেই এই বিষয়ে রাজ্যপালের সঙ্গে কথা বলেছি। প্রথমত, সমস্ত বিধায়ককে শপথ নিতে হবে।’ সমস্ত নতুন বিধায়ক শপথ নেওয়ার পরে মন্ত্রিসভা সম্প্রসারিত হবে বলে জানান কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী। প্রসঙ্গত মন্ত্রিসভায় মুখ্যমন্ত্রী-সহ ৩৪ জন সদস্য থাকতে পারেন।

উল্লেখ্য শনিবার কর্ণাটকের মুখ্যমন্ত্রী পদে শপথ নেন বর্ষীয়ান কংগ্রেস নেতা সিদ্দারামাইয়া। শনিবার বেঙ্গালুরুর কান্তিরভা স্টেডিয়ামে কর্ণাটকের রাজ্যপাল টি গেহলট (Governor Thaawarchand Gehlot) শপথবাক্য পাঠ করান তাঁকে। ওই দিন কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী পদে শপথ নেন কর্ণাটক প্রদেশ কংগ্রেসের সভাপতি ডিকে শিবকুমার।

Published by:

Share Link:

More Releted News:

মহিলা সংরক্ষণ ও লোকসভার আসন বৃদ্ধি বিল পাশ করাতে পারল না মোদি সরকার

ত্রিপুরায় ভূমিশয্যা নিল বিজেপি, এডিসি নির্বাচনে বিপুল ভোটে জয় প্রদ্যোতের দলের

দ্বৈত নাগরিকত্ব নিয়ে রাহুল গান্ধির বিরুদ্ধে FIR দায়েরের নির্দেশ এলাহাবাদ হাইকোর্টের

সুরাটে উদ্ধার ২০০০ কেজি ‘ভেজাল ঘি’, গ্রেফতার ২ ব্যবসায়ী

সান ফ্রান্সিসকোতে বিপাকে এয়ার ইন্ডিয়ার পাইলট, ব্যাগ থেকে যা উদ্ধার হল….

চার বছরের মেয়েকে খুনের পর আত্মহত্যার চেষ্টা মায়ের, নেপথ্যে পরকীয়া?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ