চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

দিনমজুরের অ্যাকাউন্টে ঢুকল ১০০ কোটি টাকা!

নিজস্ব প্রতিনিধি: ‘ছিল রুমাল, হয়ে গেল বেড়াল’। না রুমাল আদৌ এখানে বিড়াল হয়ে ওঠেনি। তবে যা হয়েছে তা কম অবিশ্বাস্য নয়। এক দিনমজুরের ব্যাঙ্ক অ্যাকাউন্টে (BANK ACCOUNT) ছিল ১৭ টাকা। হঠাৎ তা হয়ে গেল ১০০ কোটি টাকা। উত্তর ২৪ পরগণা জেলার দেগঙ্গা থানার বাসুদেবপুরের ঘটনা।

যার সঙ্গে এই ঘটনা ঘটেছে তাঁর নাম নাসিরুল্লাহ। তিনি ইতিমধ্যেই নোটিশ পেয়েছেন সাইবার ক্রাইম ব্রাঞ্চের। তাতে লেখা, জঙ্গিপুর জেলা পুলিশের অধীনস্থ রঘুনাথগঞ্জ থানায় তাঁর নামে অভিযোগ দায়ের হয়েছে। আগামী ৩০ তারিখের মধ্যে সমস্ত কাগজ নিয়ে তাঁকে দেখা করতে বলা হয়েছে।

জানা গিয়েছে, গুগল পে অ্যাকাউন্টে ওই টাকা ঢুকেছে। তাঁর নামে কী অভিযোগ দায়ের হয়েছে তা অবশ্য জানতে পারেননি হতদরিদ্র মানুষ। উল্লেখ্য, যে ব্যাঙ্কে নাসিরুল্লাহের অ্যাকাউন্ট আছে সেই ব্যাঙ্কের ম্যানেজার প্রথমে বলেন, ওই দিনমজুরের অ্যাকাউন্টে আছে ১৭টাকা। তবে পরবর্তীকালে ফের অ্যাকাউন্ট চেক করে বলেন, ওই অ্যাকাউন্ট লকড। তথ্য দেওয়া যাবে না। নাসিরুল্লাহের দাবি, এই টাকা তাঁর নয়। তাঁর ছিল মাত্র ১৬-১৭ টাকা।  

Published by:

Share Link:

More Releted News:

পুলিশের অনুমতি না মেলায় বৃহস্পতিবার রাহুল গান্ধির বঙ্গ সফর বাতিল

সালানপুরে বলিউডের ‘গ্ল্যামার কুইন’ মন্দাকিনীর রোড’শো ঘিরে জনজোয়ার

নন্দীগ্রামের পুলিশ পর্যবেক্ষক বদল কেন, সদুত্তর দিতে পারলেন না মনোজ

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী টোটোকে ধাক্কা বেপরোয়া লরির, মৃত্যু বৃদ্ধার, জখম ৪

কলিন্স লেনে মিটিং করার অনুমতি না পেয়ে চা খেয়ে জনসংযোগ সারলেন মমতা

মোদির ঝালমুড়ির পাল্টা, ভোটপ্রচারে বেরিয়ে ফুচকা খেলেন তৃণমূল প্রার্থী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ