আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

চিকিৎসকদের চেষ্টা ব্যর্থ, ঘুমের কোলে ঢলে পড়ল বাঘিনী জানকী

নিজস্ব প্রতিনিধি, বিশাখাপত্তনম: চিকি‍ৎসকদের যাবতীয় চেষ্টা ব্যর্থ করে মৃত্যুর কোলে ঢলে পড়ল বাঘিনী জানকী। মৃত্যুকালে বয়স হয়েছিল ২২ বছর। শনিবার বিশাখাপত্তনমের ইন্দিরা গান্ধি জুওলজিক্যাল পার্কের সংরক্ষক নন্দিনী সালারিয়া দেশের অন্যতম বয়স্ক বাঘিনীর মৃত্যুর খবর জানিয়ে বলেছেন, ‘বার্ধক্যজনিত কারণেই মৃত্যু হয়েছে জানকীর। সাধারণত বাঘেদের যে আয়ু হয় তার চেয়েও বেশি সময় বেঁচেছিল জানকী।’

বিশাখাপত্তনম জুওলজিক্যাল পার্কের দর্শকদের কাছে ভিষণ প্রিয় ছিল জানকী। কিন্তু গত কয়েক মাস ধরেই বার্ধক্যজনিত কারণে অসুস্থতায় ভুগছিল। সপ্তাহ দুয়েক আগে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। এমনকী খাওয়া-দাওয়াও বন্ধ করে দেয়। জানকীর অসুস্থতা উদ্বিগ্ন করে তোলে চিড়িখানা কর্তৃপক্ষকে। বিশেষজ্ঞদের পরামর্শও নেওয়া হয়। পাশাপাশি শুরু হয় চিকি‍ৎসা। কিন্তু খাওয়া-দাওয়া সম্পূর্ণ বন্ধ করে দেওয়ায় চিকি‍ৎসায় তেমন সাড়া মিলছিল না। ফলে উদ্বেগ বেড়েই চলেছিল।

গত সোমবারই জানকীর শারীরিক অবস্থা নিয়ে পর্যালোচনায় বসেন চিড়িখানা কর্তৃপক্ষ, বন্যপ্রাণি বিশেষজ্ঞরা। মেডিকেল রিপোর্ট পর্যালোচনা করে বিশেষজ্ঞরা জানিয়ে দেন, সাধারণত বাঘদের যে গড় আয়ু হয়, সেই গড় আয়ুর চেয়ে অনেকটাই বয়স বেশি জানকীর। ফলে তার সুস্থ হয়ে ওঠার আশা কম। যে কোনও মুহুর্তেই মৃত্যুর কোলে ঢলে পড়বে। তবুও প্রিয় প্রাণিটিকে বাঁচিয়ে রাখতে মরিয়া চেষ্টা চালিয়েছিল চিড়িয়াখানা কর্তৃপক্ষ। কিন্তু কোনও কিছুতেই লাভ হলো না।

Published by:

Share Link:

More Releted News:

চাকরি না পেয়ে আমেরিকায় আত্মঘাতী ভারতীয় তরুণ, অন্ধ্রে ছেলের দেহের অপেক্ষায় ঋণগ্রস্ত বাবা

উজ্জয়নের মহাকাল মন্দির চত্বর খুঁড়তেই মিলল একবিংশ শতাব্দীর বিশাল শিবলিঙ্গ

স্বপ্নের সাজে অপেক্ষায় কনে, বিয়ের অনুষ্ঠানে হাজির বরের লিভ-ইন-পার্টনার! তারপর…

মদ্যপান করে বিধানসভায়? মুখ্যমন্ত্রীর ‘কীর্তি’ নিয়ে ব্যাপক শোরগোল, দেখুন ভিডিও

বিয়ের মরসুমে বড় ধাক্কা! LPG-এর মূল্য বৃদ্ধিতে দামি হতে পারে ফুচকা-পুরি-রসগোল্লা

জ্বালানির দাম বৃদ্ধিতে আরও দামি বিমান সফর, পরিষেবা বন্ধ করবে একাধিক সংস্থা?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ