আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

দেশবিরোধী কার্যকলাপের অভিযোগে বরখাস্ত জম্মু-কাশ্মীরের তিন সরকারি কর্মী

নিজস্ব প্রতিনিধি: দেশবিরোধী কার্যকলাপের অভিযোগে তিন সরকারি কর্মচারীকে বরখাস্ত করল জম্মু কাশ্মীরের (Jammu and Kashmir) সরকার। বরখাস্ত হওয়া তিন জনের মধ্যে রয়েছেন কাশ্মীর বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্তা, এক পুলিশ কনস্টেবল এবং রাজস্ব বিভাগের একজন কর্তা। পাক জঙ্গি সংগঠনের সঙ্গে তাঁদের যোগসাজশ থাকার অভিযোগে চাকরি থেকে তাঁদেরকে বরখাস্ত করা হয়েছে।

সোমবার জম্মু ও কাশ্মীর সরকারের তরফে জানানো হয়েছে, বরখাস্ত হওয়া তিন সরকারি কর্মচারী পাক জঙ্গি সংগঠনের মতাদর্শ প্রচার করার পাশাপাশি সেই সংগঠনের জন্য অর্থ সংগ্রহ করতেন। তিন কর্মচারীর নাম যথাক্রমে কাশ্মীর বিশ্ববিদ্যালয়ের জন সংযোগ আধিকারিক ফাহিম আসলাম (Faheem Aslam), রাজস্ব বিভাগের কর্তা মুরাওয়াথ হুসেন মীর (Murawath Hussain Mir) এবং জম্মু-কাশ্মীর পুলিশের কনস্টেবল আরশিদ আহমেদ ঠোকার (J-K Police Constable Arshid Ahmad Thoker)।

তিন কর্মচারীর বিরুদ্ধে পাক-জঙ্গি যোগের অভিযোগ ওঠার পর তাঁদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়। তদন্তে উঠে আসে তিন জন জঙ্গি সংগঠনের হয়ে অর্থ সংগ্রহ করার পাশাপাশি পাক গুপ্তচর সংস্থা আইএসআই’এর হয়েও কাজ করছিলেন। অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁদেরকে চাকরি থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। যদিও কাশ্মীর বিশ্ববিদ্যালয়ের জন সংযোগ আধিকারিক ফাহিম আসলাম সংবাদমাধ্যমকে জানান, চাকরি থেকে বরখাস্ত করার বিষয়ে তাঁর কাছে কোনও তথ্য নেই।

Published by:

Share Link:

More Releted News:

মধ্যপ্রদেশে ৩১ যাত্রী নিয়ে মাঝ নদীতে ডুবল ক্রুজ! মৃত অন্তত ৪, নিখোঁজ অনেকে

শুক্র থেকেই মহারাষ্ট্রের রিকশা-ক্যাব চালকদের মরাঠিতে কথা বলা বাধ্যতামূলক

‘তিনি মাদ্রাজ-এর এপস্টিন’, তামিল সুরকারের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ গায়িকার

নিরাপত্তা প্রত্যাহার ইস্যুতে পঞ্জাবের আপ সরকারের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হরভজন

মিশন পঞ্জাব, মাদক ইস্য়ুতে আম আদমি পার্টিকে জব্দ করতে ব্লু প্রিন্ট তৈরি শাহের

বাবার বিশাল সম্পত্তির অধিকার নিয়ে লড়াই, করিশ্মার সন্তানদের পক্ষে কী রায় দিল্লি হাইকোর্টের?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ