দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

রামপুরহাট মেডিকেল কলেজে রোগীর রহস্যমৃত্যু, উদ্ধার ঝুলন্ত দেহ

নিজস্ব প্রতিনিধি: রামপুরহাট মেডিকেল কলেজের (Rampurhat Medical College) শৌচালয় (Toilet) থেকে উদ্ধার হল এক রোগীর দেহ। রোগীর রহস্যমৃত্যুর (Mysterious Death) ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে হাসপাতালে। মঙ্গলবার রাতে হাসপাতালের শৌচালয় থেকে ওই রোগীর মৃতদেহ উদ্ধার হয়।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মৃত রোগীর নাম ভজন লেট। ২৫ বছর বয়স তাঁর। বীরভূমের রামপুরহাটের বাসিন্দা তিনি। মৃতের পরিবারের দাবি, মানসিক সমস্যা ছিল ভজনের। সেই কারণে দুদিন আগে ওই যুবককে রামপুরহাট মেডিকেল কলেজে চিকিৎসার জন্য ভর্তি করা হহয়েছিল। কিন্তু মঙ্গলবার রাতে হাসপাতালের মধ্যে তাঁকে দেখা যায়নি। এরপর খোঁজখবর শুরু করতে দেখা যায় হাসপাতালের শৌচালয়ে ঝুলন্ত অবস্থায় রয়েছে তাঁর দেহ। এই ঘটনাকে কেন্দ্র করে হাসপাতালে শোরগোল পড়ে গিয়েছে।

অন্যদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মৃত যুবকের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় রামপুরহাট থানার পুলিশ। পাশাপাশি কীভাবে ওই যুবকের মৃত্যু হল তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। নিছক আত্মহত্যা, নাকি অন্য কোনও কারণে তাঁর মৃত্যু হয়েছে তা ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে স্পষ্ট হবে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিকরা। যুবকের মৃতুতে কান্নায় ভেঙে পড়েছেন তাঁর পরিবারের সদস্যরা।

Published by:

Share Link:

More Releted News:

‘‌বাংলায় বিজেপির জেতার কোনও ক্ষমতা নেই’‌, শহরের সন্ধ্যায় তোপ মমতার

রাতের শহরে নজরদারিতে আইপিএস অফিসাররা, ভোট মরশুমে কলকাতা পুলিশের কড়াকড়ি

প্রথম দফায় মহিলা ভোট পড়েছে ৯৩ শতাংশ, লক্ষ্মীর ভাণ্ডার এফেক্ট বিশ্বাস তৃণমূলের

বেনজির ঘটনা, হিঙ্গলগঞ্জের ওসির অপসারণের বিরুদ্ধে সরব তৃণমূল ও বিজেপি প্রার্থী

পুলিশ পর্যবেক্ষকদের নিরপেক্ষতা নেই, নির্বাচন কমিশনে কড়া নালিশ ঠুকল তৃণমূল

হিন্দু মহিলাকে রক্ত দিয়ে প্রাণ বাঁচালেন মুসলিম যুবক, সম্প্রীতির নজির বনগাঁয়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ