চা-বাগানের মালিক খুনের ঘটনায় গ্রেফতার স্ত্রী

স্বামীকে খুন করার ঘটনায় সহযোগিতার অভিযোগে এবং জিজ্ঞাসাবাদে বিস্তর অসঙ্গতি পাওয়ায় দীপ্তি তরফদারকে গ্রেফতার করেছে পুলিশ।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভোররাতে পাড়ার বাসিন্দারা শুনেছিলেন ‘চোর চোর’ চিৎকার। যে বাড়ি থেকে সেই আওয়াজ ভেসে এসেছিল তা লক্ষ্য করে সকলে ছুটেও যান। গিয়ে শোনেন বাড়ির মালিক তথা চা বাগানের মালিক(Tea Garden Owner) খুন(Murder) হয়ে গিয়েছেন চোরের হাতে। সেই চোর আবার ২টি মোবাইল নিয়ে যাওয়া ছাড়া আর কিছুই নেয়নি। খুনের ঘটনার সময় নিহতের পাশেই শুয়ে ছিলেন তাঁর স্ত্রী। বাড়ির কোনও দরজা-জানলা বা গেট ভাঙা হয়নি। আর এই সব কিছুই তুলে দিচ্ছিল একের পর এক প্রশ্ন। শেষে ঘটনার তদন্তে নেমে পুলিশ দীর্ঘ জিজ্ঞাসাবাদ করে নিহতের স্ত্রীকে। দুপুরে তাকেই গ্রেফতার করা হল। চাঞ্চল্যকর ঘটনা উত্তরবঙ্গের(North Bengal) উত্তর দিনাজপুর(Uttar Dinajpur) জেলার ইসলামপুর(Islampur) পুরসভার ব্লক পাড়া এলাকায়। মঙ্গল ভোরে সেখানেই নিজের বাড়িতে খুন হয়ে গিয়েছেন অভিজিৎ(Abhijit Tarafdar) তরফদার(৩৮)। তার স্ত্রী দীপ্তি তরফদারকেই গ্রেফতার(Wife Arrested) করেছে পুলিশ।

জানা গিয়েছে, অভিজিতবাবুর সঙ্গে তাঁর বাড়িতে থাকেন তাঁর বাবা, মা-সহ ছোট ভাই আর স্ত্রী। এদিন ভোরে দীপ্তিই তিনি ‘চোর, চোর’ বলে চিৎকার শুরু করেন। এলাকার বাসিন্দারা চিৎকার শুনে ছুটে যান এবং দেখেন রক্তাক্ত অবস্থায় বিছানায় পড়ে আছেন অভিজিৎ। তাঁর গলা নৃশংস ভাবে কেটে দেওয়া হয়েছিল। তাঁর মা প্রতিমা তরফদারও জখম। কিন্তু দুষ্কৃতীরা ঘর থেকে কোনও গয়নাগাটি বা টাকা চুরি করেনি। কেবল দু’টি মোবাইল ফোন নিয়ে পালিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ইসলামপুর আইসি সন্দীপ চক্রবর্তীর নেতৃত্বে পুলিশ পৌঁছয়। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় অভিজিতবাবুর মা প্রতিমা তরফদারকে। সেখানেই তিনি পুলিশের কাছে অভিযোগ করেন যে, দীপ্তির পরকিয়ার জেরেই তাঁর ছেলেকে খুন করা হয়েছে এবং সেই খুনে প্রত্যক্ষভাবে দীপ্তির সমর্থন রয়েছে। এরপরেই পুলিশ দীপ্তিকে জিজ্ঞাসাবাদ করা শুরু করে এবং দীপ্তির এক বন্ধুকে আটক করে। তাঁর দু’জন বান্ধবীকেও জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। জিজ্ঞাসাবাদে প্রচুর অসঙ্গতি বেড়িয়ে আসায় দীপ্তিকে গ্রেফতার করা হয় বলে পুলিশ জানিয়েছে।

লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়েতে বাস উল্টে মৃত ৬, আহত ১৯

৩ জেলার উন্নয়ন নিয়ে কল্যাণীতে পর্যালোচনা বৈঠকে মুখ্যমন্ত্রী

আধুনিক ফিচার্স সহ Realme লঞ্চ করল শক্তিশালী স্মার্টফোন, জানুন দাম কত

আসছে আইফোন ১৮ প্রো, এবার বদলে যেতে পারে বহু পরিচিত ফিচার

RCB vs GT: বৃষ্টিতে কোয়ালিফায়ার ১ বাতিল হলে IPL ফাইনালে খেলবে কোন দল?

দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা, কলকাতায় আবহাওয়া কেমন?

অবিশ্বাস্য ডিসকাউন্ট Samsung Ultra 5G ফোনে, ২৩ হাজারের বেশি ছাড়ে কেনার সুযোগ

শিগগিরই লঞ্চ হতে চলেছে Redmi Turbo 5, জেনে নিন ফিচার

ট্রাম্পের চাপেই জাতীয় গোয়েন্দা পরিচালকের পদে ইস্তফা দিয়েছেন তুলসী গ্যাবার্ড!

কর্নাটকে মুখ্যমন্ত্রী বদল নিয়ে জোর জল্পনা, দিল্লি তলব সিদ্দারামাইয়া-শিবকুমারকে

বেঙ্গালুরু বনাম গুজরাতের ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে কারা ফাইনালে খেলবে?

অজান্তেই কিডনির ক্ষতি করছেন না তো? প্রতিদিনের এই ৬ অভ্যাস বদলান এখনই

শান্তিচুক্তি নিয়ে আলোচনার মাঝেই ইরানে হামলা আমেরিকার, ফের যুদ্ধ শুরু?

গরমে কুলিং পাউডারই একমাত্র ভরসা, নিজের অজান্তেই ত্বকের ক্ষতি করছেন?