চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

তৃতীয় দফার ইউনিয়ন ভোটেও হিংসা, প্রিজাইডিং অফিসারের ওপর হামলা

আন্তর্জাতিক ডেস্ক: রবিবার শুরু হল ১০০৭টি ইউনিয়নে তৃতীয় দফার ভোট। ভোট দেশের দেশের এক হাজার সাতটি ইউনিয়ন পরিষদ (ইউপি) ও ১০টি পৌরসভায় ভোটগ্রহণ চলছে। ৩৩টি ইউপিতে ভোট চলছে ইভিএমে। বাকিগুলোতে ব্যালট পেপারে। প্রথম দু দফায় হিংসাত্মক ঘটনার সাক্ষী ছিল বাংলাদেশ। তৃতীয় দফায় ভোটে হিংসা রুখতে প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ করেছে। প্রতিটি ইউপিতে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে নির্বাচন কমিশন। যদিও হিংসা রোধ করা সম্ভব হয়নি।

কুমিল্লায় দুটি কেন্দ্রে ভোট স্থগিত রাখা হয়েছে। দুটি হল- বরুড়া উপজেলার ঝলম ইউনিয়নের ডেউয়াতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চিতড্ডা ইউনিয়নের মোহাম্মদপুর সরকারি প্রাথামিক বিদ্যালয়। জানা গিয়েছে, বরুড়া উপজেলার ঝলম ইউনিয়নের ডেউয়াতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে  কর্তব্যরত প্রিজাইডিং অফিসার সারোয়ার ভূঁইয়া ও কুমিল্লার চৌদ্দগ্রাম থানার এসআই আবু হানিফের ওপর  ওপর ছুরি নিয়ে হামলা চালায় কয়েকজন দুষ্কৃতী। ঘটনাটি ঘটে রবিবার বেলা ১১টা নাগাদ। ভোট গ্রহণ স্থগিত রাখা হয়।

এই ঘটনার কয়েক ঘণ্টা বাদে দুপুর দুটো নাগাদ চিতড্ডা ইউনিয়নের মোহাম্মদপুর সরকারি প্রাথামিক কেন্দ্রে ব্যালট পেপার ছিনতাই ও গোলোযোগের ঘটনা ঘটে। সেখানেও ভোটগ্রহণ স্থগিত রাখা হয়েছে।হামলার খবর এসেছে টাঙ্গাইলে ঘাটাই‌ল থেকেও। ভোট দেওয়াকে কেন্দ্র করে দুই কাউ‌ন্সিলর প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় দুইজন আহত হয়েছে।

তৃতীয় ধাপে ইউপি নির্বাচনে ১০০ জন চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তাদের সবাই ক্ষমতাসীন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী। এই ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মোট ৫৬৯ প্রার্থী নির্বাচিত হয়েছেন। চেয়ারম্যান ছাড়াও সাধারণ সদস্য পদে ৩৩৭ জন ও মহিলাদের সংরক্ষিত আসনে ১৩২ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

Published by:

Share Link:

More Releted News:

জ্বালানি সঙ্কট তুঙ্গে, ঢাকার সরকারি হাসপাতালে মোবাইলের আলোয় চলছে চিকি‍ৎসা

তিন বছরের শিশুসহ একই পরিবারের ৪ জনকে গলা কেটে খুন, আতঙ্ক এলাকাজুড়ে

বাংলাদেশে ডিগবাজি মতুয়া নেত্রীর, হাসিনাকে ছেড়ে ধরলেন তারেকের হাত

বাংলাদেশের দিনাজপুরে এবার ঘরে আগুন ধরিয়ে জ্যান্ত পুড়িয়ে মারা হল হিন্দু দম্পতিকে

জীবন বাঁচাতে সম্পত্তি বেচে ভারতে আসার পথে খুন হিন্দু ব্যবসায়ী

‘শেখ মুজিবকে প্রাপ্য সম্মান দিতে হবে ‘, ভিন্ন সুর চট্টগ্রামের বিএনপি মেয়রের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ