রাজ্য সরকারের সমস্ত অনুষ্ঠান, কর্মসূচির শুরুতে গাইতেই হবে ‘রাজ্য সঙ্গীত’

রাজ্য সরকারের সমস্ত অনুষ্ঠান, কর্মসূচির শুরুতে ১ মিনিট ৫৯ সেকেন্ড ধরে গাইতে হবে ‘রাজ্য সঙ্গীত’। সেই অনুষ্ঠানের শেষে গাইতে হবে জাতীয় সঙ্গীত।

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি বছরের সেপ্টেম্বর মাসে রাজ্য বিধানসভায়(West Bengal State Assembly) রাজ্য সঙ্গীত(State Anthem) এবং রাজ্য দিবস(State Day) নিয়ে প্রস্তাব এনেছিল তৃণমূলের পরিষদীয় দল। এবার রাজ্যের মুখ্যসচিবের(Chief Secretary) তরফে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে, রাজ্য সরকারের সমস্ত অনুষ্ঠান, কর্মসূচির শুরুতে গাইতেই হবে ‘রাজ্য সঙ্গীত’। একই সঙ্গে প্রতি বছর পয়লা বৈশাখ ‘শ্রদ্ধা এবং মর্যাদা’-র সঙ্গে ‘রাজ্য দিবস’ পালনের কথাও বলা হয়েছে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ‘বাংলার মাটি, বাংলার জল’-কেই ‘রাজ্য সঙ্গীত’ হিসাবে ঘোষণা করা হয়েছে।  নির্দেশিকায় জানানো হয়েছে, সম্মানের সঙ্গে প্রতি বছর ‘রাজ্য দিবস’ পালন করবেন সকল পশ্চিমবঙ্গবাসী। রাজ্য সরকারের সমস্ত অনুষ্ঠান, কর্মসূচির শুরুতে ১ মিনিট ৫৯ সেকেন্ড ধরে গাইতে হবে ‘রাজ্য সঙ্গীত’। একই সঙ্গে সেই অনুষ্ঠানের শেষে গাইতে হবে জাতীয় সঙ্গীত। পাশাপাশি, এই দুই গান উঠে দাঁড়িয়ে উপস্থিত সকলকে গাওয়ার কথাও বলা হয়েছে।

মুখ্যমন্ত্রী(Chief Minister of West Bengal) মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) নিজে একাধিক অনুষ্ঠানে রাজ্য গান গেয়েছেন। স্পেনে শিল্প সম্মেলনে গিয়েও রাজ্য সঙ্গীত গান মুখ্যমন্ত্রী। সম্প্রতি ২৯তম চলচ্চিত্র উৎসবের উদ্বোধনেও গাওয়া হয় গানটি। ‘বাংলার মাটি বাংলার জল’-এ গলা মেলান খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উঠে দাঁড়ালেন সলমন খান, অনিল কাপুর, মহেশ ভাট, শত্রুঘ্ন সিনহা, সোনাক্ষী সিনহা, সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতো তারকারা। এবার সরকারিভাবে বিজ্ঞপ্তি দিয়ে বাংলার মাটিকে রাজ্য সঙ্গীত হিসাবে স্বীকৃতি দেওয়া হল। রাজ্য সঙ্গীতের ক্ষেত্রে নির্দেশিকা, রাজ্য সরকারের সমস্ত অনুষ্ঠান, কর্মসূচির শুরুতে এক মিনিট ৫৯ সেকেন্ড ধরে গাইতে হবে ‘রাজ্য সঙ্গীত’। এবং অনুষ্ঠানের শেষে গাইতে হবে জাতীয় সঙ্গীত। এই দুই গান উঠে দাঁড়িয়ে উপস্থিত সকলকে গাওয়ার কথাও বলা হয়েছে। উল্লেখ্য, এদিনই রাজ্যের মুখ্যসচিব পদে হরিকৃষ্ণ দ্বিবেদীর(H K Dwivedi) ছিল শেষ কাজের দিন। তার আগে গতকালই তিনি এই দুটি বিষয়ে অর্থাৎ ‘রাজ্য দিবস’ এবং ‘রাজ্য সঙ্গীত’ নিয়ে নির্দেশিকা জারি করে দিয়েছেন।

স্মার্টফোনের বাজারে রেকর্ড! ১২,০০০mAh ব্যাটারিসহ আসছে Oppo A7

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২