এই মুহূর্তে

পরকীয়ার অভিযোগে যুবককে গাছে বেঁধে মার আমজনতার, চাঞ্চল্য ধূপগুড়িতে

 

নিজস্ব প্রতিনিধি: পরকীয়ার অভিযোগ মারধরের ঘটনায় চাঞ্চল্য ধূপগুড়িতে! কিছুদিন আগেই রাজগঞ্জে এই একই ঘটনা ঘটে। স্বামী বাইরে থাকে সেই সুযোগে পরকীয়া করতে গিয়ে ধরা পড়েন এক মহিলা। পাকড়াও করে বেঁধে রাখা হয় অন্য যুবককে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার ধূপগুড়িতে পরকীয়ার অভিযোগ এক পুরুষ ও এক মহিলাকে বেঁধে রেখে বেধড়ক মারধরের অভিযোগে চাঞ্চল্য ছড়ালো ধূপগুড়ি ব্লকের খুট্টিমারি এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে এক বিবাহিত মহিলার সঙ্গে এক বিবাহিত পুরুষকে আপত্তিজনক অবস্থায় দেখতে পায় স্থানীয় বাসিন্দারা। এরপর তাদের হাতেনাতে ধরে ফেলেন সকলেই। পর পুরুষ হয়ে অন্য পুরুষের স্ত্রীয়ের সঙ্গে সঙ্গম করার অপরাধে গ্রামবাসীদের হাতেই আটক হয় যুবক ও পরকীয়া করা মহিলাকে। এরপর ওই ব্যক্তিকে বেধড়ক মারধর করা হয়। রাজগঞ্জের পর এহেন আইন হাতে তুলে নেওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়।

স্থানীয় সূত্রে আরও জানা গিয়েছে ধূপগুড়ির খট্টিমারী সংলগ্ন ভান্ডানি এলাকার ওই মহিলার স্বামী কর্ম সূত্রে ভিন রাজ্যে থাকে। তাই তাঁর শারীরিক চাহিদা মেটাতে হাজির হয় পর যুবক। এর ফলেই মহিলার সঙ্গে পাশ্ববর্তী এলাকার এক বিবাহিত ব্যক্তির সঙ্গে দীর্ঘদিন ধরে বিবাহ বর্হিভূত সম্পর্ক গড়ে ওঠে। এও জানা গিয়েছে ওই মহিলার একটি সন্তান রয়েছে এবং ওই ব্যক্তির দুটি সন্তান রয়েছে।

অভিযোগ রবিবার রাত আনুমানিক ১২ টা নাগাদ ওই ব্যক্তি মহিলার বাড়িতে আপত্তিকর অবস্থায় ধরে ফেলে স্থানীয়রা। এরপর দড়ি দিয়ে বেঁধে ওই ব্যক্তিকে পেটায় জনতা এমনকি পরিয়ে দেওয়া হয় জুতার মালা। পরবর্তীতে গভীর রাতে ধূপগুড়ি থানার পুলিশ গিয়ে ওই ব্যক্তিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

দোলের দুপুরে কালিয়াচকে গঙ্গায় স্নান করতে নেমে দিদি ও বোনের মর্মান্তিক মৃত্যু

নিরাপদে শহরে ফিরলেন মদিনায় আটকে থাকা ফিরহাদের স্ত্রী-মেয়ে-নাতনি

ভাটপাড়ায় গঙ্গায় স্নানে নেমে তলিয়ে যান যুবতী সহ ৩ জন, বাঁচাতে গিয়ে নিখোঁজ আরও ১

রং খেলে স্নান করতে নেমে তারকেশ্বরের দুধ পুকুরে নিখোঁজ দশম শ্রেণীর ছাত্র

শনিবার থেকে আবহাওয়ার ভোল বদল, রবি থেকে বুধে বঙ্গে ধেয়ে আসছে বৃষ্টি

ঝাড়গ্রামের জঙ্গলে ভয়াবহ অগ্নিকাণ্ড, আগুন নেভাতে গিয়ে বৃদ্ধার মৃত্যু

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ