আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

গণধোলাই থেকে বাঁচতে ভোটের দু’দিন আগে নিজেকে ‘ভিভিআইপি’ ঘোষণা করেছেন মোল্লা ইউনূস

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার পদে থেকে দেশের ইতিহাস থেকে মুক্তিযুদ্ধকে মুছে ফেলার মরিয়া চেষ্টা চালিয়েছিলেন মোল্লা মুহাম্মদ ইউনূস। ‘মব’ সন্ত্রাস তৈরি করে দেশের জঙ্গি রাষ্ট্রে পরিণত করার চেষ্টা চালিয়েছিলেন। এমনকি পুলিশ ও হিন্দু হত্যাকারীদের বিশেষ ‘রক্ষাকবচ’ দিয়েছিলেন। ফলে দেশের বৃহদাংশের চোখেই ‘খলনায়ক’ উঠেছেন পাকিস্তানি এজেন্ট তথা রাজাকার মুহাম্মদ ইউনূস। তাই প্রধান উপদেষ্টার পদ থেকে সরে দাঁড়ানোর পরে জনরোষের শিকার হতে পারেন এমন আশঙ্কায় ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনের দুদিন আগেই ক্ষমতার অপপ্রয়োগ করে নিজেকে আগামী এক বছরের জন্য বিশেষ ব্যক্তি বা ‘ভিভিআইপি’ তকমা দিয়েছেন। ইউনূসের ওই কীর্তির পর্দাফাঁস হয়েছে।

গত ১০ ফেব্রুয়ারি সরকারি এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘বিশেষ নিরাপত্তা বাহিনী আইন, ২০২১ এর ধারা ২(ক) অনুযায়ী মুহাম্মদ ইউনূসকে ভেরি ভেরি ইমপর্ট্যান্ট পার্সন’ (ভিভিআইপি) হিসাবে মর্যাদা দেওয়া হয়েছে। এর ফলে তিনি এক বছরের জন্য স্পেশাল সিকিউরিটি ফোর্স বা এসএসএফের নিরাপত্তা পাবেন। সবচেয়ে মজার বিষয় হল, সরকারি সব প্রজ্ঞাপন বা গেজেট সাধারণত বাংলাদেশ গভর্নমেন্ট প্রেসের ওয়েবসাইটে প্রকাশ ও সংরক্ষণ করা হয়। কিন্তু ইউনূসকে এসএসএফ নিরাপত্তা দেওয়া সংক্রান্ত সরকারি প্রজ্ঞাপনটি (গেজেট) বাংলাদেশ গভর্নমেন্ট প্রেসের ওয়েবসাইটে দেওয়া হয়নি। এ বিষয়ে জানতে চাওয়া হলে বাংলাদেশ গভর্নমেন্ট প্রেসের উপ পরিচালক মোহাম্মদ আবু ইউসুফ একটি সংবাদমাধ্যমকে বলেছেন, ‘১০ ফেব্রুয়ারি জারি হওয়া গেজেটটি প্রধান উপদেষ্টার (মুহাম্মদ ইউনূস) কার্যালয় থেকে এসেছিল। তাদের নির্দেশেই ওয়েবসাইটে দেওয়া হয়নি।’

ওই গেজেট বা প্রজ্ঞাপন জারি করেছেন তৎকালীন প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব তথা রাজাকার পরিবারের সন্তান সাইফুল্লাহ পান্না। বিএনপি সরকার ক্ষমতায় আসার পরেই পান্নাকে গলা ধাক্কা দিয়ে প্রধানমন্ত্রীর সচিবালয়ের প্রধান সচিবের পদ থেকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রকে সংযুক্ত করা হয়েছে। এ বিষয়ে জানতে জানলে মঙ্গলবার তিনি বলেন, ‘মুহাম্মদ ইউনূসই তাকে হুমকি দিয়ে ওই প্রজ্ঞাপন জারি করিয়ে নিয়েছিলেন।’

Published by:

Share Link:

More Releted News:

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল আমেরিকা

ফ্লোরিডায় বাংলাদেশি ছাত্র-ছাত্রীকে কুচিয়ে টুকরো টুকরো করল দুষ্কৃতীরা

বিশ্ববিদ্যালয়ে ঢুকে অধ্যাপিকাকে জুতোপেটা করলেন তারেকের দলের নেতা

তারেক জমানায় অব্যাহত হিন্দু নিধন, এবার সন্ন্যাসীকে খুন করে গাছে ঝুলিয়ে দেওয়া হল

ভোটের দায়িত্ব পালনে অস্বীকার করায় দুই কলেজ শিক্ষককে বরখাস্ত করল নির্বাচন কমিশন

জ্বালানি সঙ্কট তুঙ্গে, ঢাকার সরকারি হাসপাতালে মোবাইলের আলোয় চলছে চিকি‍ৎসা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ