আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সোমালিয়ার হোটেলে জঙ্গি হামলায় নিহত ৩

courtesy: google

আন্তর্জাতিক ডেস্কঃ সোমালিয়ায় প্রেসিডেন্ট প্রাসাদের কাছে একটি হোটেলে ‘সন্ত্রাসী হামলায়’। এই হামলায় এখন পর্যন্ত তিনজন নিহত ও ২৭ জন আহত হয়েছেন। জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে হোটেলে পাঁচ সশস্ত্র বন্দুকধারী হামলা চালায়। এই ঘটনার প্রেক্ষিতে  সোমালিয়ার পুলিশ জানিয়েছে, নিরাপত্তা বাহিনীর গুলিতে পাঁচজন বন্দুকধারীর  নিহত হয়েছেন।

এই হামলার ঘটনায় নিহতরা হলেন তিন জন সেনা । ইতিমধ্যেই নিরাপত্তা বাহিনী হোটেলটি থেকে সরকারি কর্মকর্তাসহ আরও বেশ কয়েকজনকে অন্যত্র সরিয়ে নিয়ে গেছে। সোমালিয়ার পুলিশের মুখপাত্র কর্নেল কাসিম আহমেদ রোবেল জানিয়েছে, এই ঘটনার সঙ্গে যুক্ত ছিল হামলাকারীরা সন্ত্রাসী গোষ্ঠী আল-শাবাবের সদস্যরা। সোমালিয়ার প্রেসিডেন্ট হাসান শেখ মোহামুদ শুক্রবার মোগাদিসুর এরদোগান হাসপাতালে হামলায় আহতদের দেখতে যান।

মার্কিন দূতাবাস সোমালিয়ায় এই হামলার ঘটনাকে নিন্দা জানিয়েছে। শুধু তাই নয় সন্ত্রাসী গোষ্ঠী আল-শাবাবের সদস্যদের পরাজিত করতে সোমালিয়ার এই প্রচেষ্টাকে সমর্থন করেছে যুক্তরাষ্ট্র। বর্তমানে সোমালিয়ায় যুক্তরাষ্ট্রের ৫০০ এরও কম সেনা রয়েছে । তারা আল-শাবাব জঙ্গিদের বিরুদ্ধে চলমান লড়াইয়ে সোমালিয়ার সরকারকে সাহায্য করে থাকে। মার্কিন যুক্তরাষ্ট্রের পাশাপাশি  ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র মন্ত্রক সোমালিয়ায়  এই হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে। ইতিমধ্যেই  ইসলামের পবিত্র রমজান মাসের মূল্যবোধকে  লঙ্ঘন করে এই হামলা চালিয়েছে বলে জাতিসংঘে জানিয়েছে সোমালিয়া।  

Published by:

Share Link:

More Releted News:

ইয়েমেন উপকূলে তেলভর্তি জাহাজ ছিনতাই করে সোমালিয়ায় নিয়ে গেল জলদস্যুরা

ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ফ্রান্স, ফের জানিয়ে দিলেন ফরাসি বিদেশমন্ত্রী

ইরানে জেলের মধ্যে গুরুতর অসুস্থ নোবেলজয়ী নার্গিস মোহাম্মদি, নেওয়া হল হাসপাতালে

এশিয়ার আট দেশের ১৬ টি মার্কিন ঘাঁটিতে বিধ্বংসী হামলা ইরানের

চার পায়ে হাঁটছে ‘এলন মাস্ক’ সহ বিশ্বের ধনকুবেররা, বার্লিনে প্রযুক্তির চমকে হতবাক সবাই

জার্মানি থেকে ৫ হাজার সেনা প্রত্যাহার করছে আমেরিকা, নেপথ্যে কোন কারণ?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ