বালুরঘাট বিমানবন্দর থেকে টাকা বন্ধ করে দেওয়ার ইস্যু, মমতার নিশানায় সুকান্ত

বিপ্লব মিত্রের সমর্থনে বালুরঘাটা সভা করতে এসে মমতা বন্দ্যোপাধ্যায় নিশস্না বানালেন বঙ্গ বিজেপির সভাপতি ও স্থানীয় সাংসদ সুকান্ত মজুমদারকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: একুশের ভোটে হারের পরে বিজেপি(BJP) দলের রাজ্য সভাপতি পদ থেকে দিলীপ ঘোষকে সরিয়ে সেখানে বসায় উত্তরবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট লোকসভা কেন্দ্রের(Balurghat Constituency) সাংসদ সুকান্ত মজুমদারকে(Sukanta Majumdar)। বিজেপি এবারেও তাঁকেই বালুরঘাট থেকে প্রার্থী করেছে। এদিন অর্থাৎ রবিবার বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) সেই জেলাতেই গিয়েছিলেন বালুরঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রের সমর্থনে সভা করতে। সেখানে তিনি এদিন ২টি সভা করেন। প্রথমটি কুমারগঞ্জে এবং দ্বিতীয়টি সুকান্তের নিজের শহর বালুরঘাটে। সেই সভা থেকেই তিনি সুকান্তকে নিশানা বানান। তিনি কীভাবে বাংলার নায্য পাওনা আটকে বাংলার গরিব মানুষদের পেটে লাথি মেরেছেন তা সাধারন মানুষের কাছে তুলে ধরেন। সেই সঙ্গে কেন এখনও বালুরঘাট বিমানবন্দর চালু হয়নি তার ব্যাখাও দেন।

এদিন মমতা সুকান্তকে নিশানা বানিয়ে বলেন, ‘বিজেপি দেশ বিক্রি করে দিয়েছে। সংবিধান ভেঙে দিয়েছে। আমাদের লোকেরা বুক চিতিয়ে সংসদে লড়াই করে। আপনাদের সাংসদ ঠান্ডা ঘরে ঘুমায়। কোনও কথা বলে না। বলে শুধু বাংলায় ১০০ দিনের কাজের টাকা দিয়ো না। যে লোক বলে বাংলাকে বঞ্চিত করো, টাকা দিয়ো না, তাঁদের আপনারা ভোট দেবেন? এরা বার বার প্রধানমন্ত্রীর কাছে গিয়ে বলেছে বাংলাকে টাকা দেবেন না। ২ কোটি বেকারদের চাকরি দেবেন বলেছিল, একজনকেও চাকরি দেয়নি। শিক্ষিত বেকারের সংখ্যা দেশে সবথেকে বেশি। ১৫ লক্ষ করে টাকা দেবে বলেছিল বিজেপি। কিন্তু আজ পর্যন্ত ৫০ হাজার টাকাও কেউ পাননি। তাহলে কেন সুকান্তকে ভোট দেবেন? কেন বিজেপিকে ভোট দেবেন? ৩৫০ খানা কেন্দ্রীয় টিম পাঠিয়েছে দুর্নীতি খুঁজতে। ১টাও দুর্নীতি খুঁজে পায়নি। অনেক জ্বালিয়েছ। আমি ১০ দিন ধরে বলে যাচ্ছি শ্বেতপত্র প্রকাশ করো। বিহার, বাংলা, উত্তরপ্রদেশ এবং মহারাষ্ট্রের এজি রিপোর্ট-সহ শ্বেতপত্র প্রকাশ করো। আমি দেখতে চাই কে চোর, আর কে সাধু।’

এর পাশাপাশি মমতা বালুরঘাট বিমানবন্দর চালু করার প্রসঙ্গে জানান, ‘বালুরঘাট বিমানবন্দরের কাজ হয়েছে কি হয়নি? আমরা তো বেলুরঘাট নয়, বালুরঘাটে এসে বলছি। বিমানবন্দর পুরো তৈরি, কিন্তু আপনি বিমান দিচ্ছেন না। তাই চালু হচ্ছে না। নির্বাচনের সময় যদি আপনি বিমানবন্দর চালু করে দেন, তবে অনেক মানুষের মনে হবে আমাদের প্রেশারে করে দিয়েছেন। আমি আপনার প্রেশার কুকার। আমাকে তো প্রেশার দিতেই হবে। প্রধানমন্ত্রী এখানে এসে বলে গিয়েছেন মমতাজি করতে দিচ্ছে না। আমি বলছি চোখ খুলে দেখুন। বালুরঘাট বিমানবন্দরের কাজ হয়েছে কি হয়নি? বিমানবন্দর পুরো তৈরি, কিন্তু আপনি বিমান দিচ্ছেন না। তাই চালু হচ্ছে না।’

‘গরু কোরবানি ঈদের অংশ নয়,’ পশু জবাইয়ের উপর নিষেধাজ্ঞা বহাল রেখে মন্তব্য হাইকোর্টের

উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে থানায় FIR দায়ের

প্রতারণার খপ্পরে রণিত রায়, তাঁর নাম ভাঙিয়ে মহিলাদের থেকে টাকা লুট, ভক্তদের সতর্ক

‘কোনও পঞ্চায়েত অফিস বন্ধ হবে না, সকলে পরিষেবা পাবেন’, আশ্বাস মুখ্যমন্ত্রীর

ঝাড়গ্রামে পর পর হাতির হানা, ২৪ ঘণ্টায় প্রাণ গেল দু’জনের

খুনের মামলায় গ্রেফতার আমির-অমিতাভ-রণবীরের সহ-অভিনেতা হেমন্ত

মহানন্দা নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল দুই নাবালক

ঐতিহাসিক ম্যাকাঞ্জি পার্ক হল মাফিয়া মুক্ত, বিজেপি বিধায়কের উদ্যোগেই ফিরল স্বস্তি

ডিএ মামলাকারীদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর, কবে হবে সাক্ষাৎ?‌ নবান্নে শুরু প্রস্তুতি

আরজি কর-কাণ্ডের ঘটনাক্রম খতিয়ে দেখতে নতুন সিট গঠনের নির্দেশ হাইকোর্টের

সব মাদ্রাসাতে গাইতে হবে ‘বন্দে মাতরম’‌, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য সরকার

বুকে-পিঠে আঘাত, হালিশহরে তৃণমূলের হাতে আক্রান্ত বিজেপি কর্মী

হর্ষ দুবের পরিবর্তে ভারত-এ দলে সুযোগ পেলেন KKR-এর অলরাউন্ডার

উত্তরাখণ্ডে দাবানলে ব্যাহত চারধাম যাত্রা, আগুন ছড়াল গ্রামে, মৃত ২