নিউ জলপাইগুড়ি, মালদা দিয়ে চলবে পুরী যাওয়ার স্পেশাল ট্রেন, দেখুন সূচি

এতদিন উত্তরবঙ্গের পর্যটকদের হাওড়া বা শিয়ালদা এসেই পুরীগামী ট্রেনে চাপতে হতো। এবার তাঁরা সরাসরি পুরী যাওয়ার ট্রেন পাবেন শীতের মরশুমে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতের অন্যতম প্রধান তীর্থক্ষেত্র হল পুরী। সারা দেশ থেকেই লক্ষ লক্ষ পূণ্যার্থী পুরী আসেন প্রতি বছর। তবে শীতের সময় পর্যটক ও পূণ্যার্থীর সংখ্যা বেশি হয় পুরী। ফলে অতিরিক্ত ভিড় সামলাতে বিশেষ ট্রেন চালাতে হয় রেলকে। এবার উত্তর-পূর্ব ভারত থেকে পুরীগামী বিশেষ ট্রেন চালু করল ভারতীয় রেল। যা রবিবার থেকেই চলাচল শুরু করেছে। সাপ্তাহিক ট্রেনটি আগামী ২ ফেব্রুয়ারি পর্যন্ত চলাচল করবে। তবে উল্লেখযোগ্য বিষয় হল ট্রেনটি উত্তরবঙ্গের নিউ জলপাইগুড়ি, নিউ কোচবিহার, নিউ আলিপুরদুয়ার, মালদা, রামপুরহাট হয়েই যাতায়াত করবে। ফলে উত্তরবঙ্গের মানুষ সরাসরি পুরী যাওয়ার ট্রেন পাবেন আগামী ২ ফেব্রুয়ারি পর্যন্ত। এবার জেনে নিন নিউ তিনসুকিয়া-পুরী স্পেশাল ট্রেনটির বিস্তারিত সূচি…

০৫৯৭০ নিউ তিনসুকিয়া-পুরী স্পেশাল ট্রেনটি নয়া বছরের ৩০ জানুয়ারি পর্যন্ত ট্রেন চলবে। প্রতি সপ্তাহে রবিবার রাত ১০ টা ৩০ মিনিটে নিউ তিনসুকিয়া থেকে ট্রেন ছাড়বে। তা তৃতীয় দিন সকাল ১১ টায় পুরীতে পৌঁছাবে। ট্রেনটি এই রাজ্য়ের নিউ কোচবিহারে নিউ জলপাইগুড়িতে দাঁড়াবে সোমবার দুপুর ২ টো ৫৫ মিনিটে। এবং বর্ধমানে দাঁড়াবে সোমবার মাঝরাত (মঙ্গলবার) ১২টা ১৯ মিনিটে।

০৫৯৬৯ পুরী-নিউ তিনসুকিয়া স্পেশাল ট্রেনটি প্রতি বুধবার সকাল ৫ টায় পুরী থেকে ছাড়বে। বর্ধমানে পৌঁছাবে সেদিন দুপুর ৩ টে ৩০ মিনিটে। এবং নিউ জলপাইগুড়িতে পৌঁছাবে বৃহস্পতিবার (ইংরেজি মতে) রাত ১২ টা ৫ মিনিটে। নিউ তিনসুকিয়ায় পৌঁছাবে বৃহস্পতিবার বিকেল ৪ টে ৪৫ মিনিটে।

এছাড়াও ট্রেনটি এই রাজ্য়ের বেশ কয়েকটি স্টেশনে দাঁড়াবে। সেগুলি হল নিউ আলিপুরদুয়ার, নিউ কোচবিহার, মাথাভাঙা, জলপাইগুড়ি রোড, নিউ জলপাইগুড়ি, মালদহ টাউন, রামপুরহাট, বর্ধমান, ডানকুনি, ভট্টনগর এবং খড়্গপুর। এতদিন উত্তরবঙ্গের পর্যটকদের হাওড়া বা শিয়ালদা এসেই পুরীগামী ট্রেনে চাপতে হতো। এবার তাঁরা সরাসরি পুরী যাওয়ার ট্রেন পাবেন শীতের মরশুমে।

উত্তরপ্রদেশে প্রতি ৫ জন পুরুষের একজন মধুমেহে আক্রান্ত, চমপ্রদ তথ্য সমীক্ষায়

১৮ জুনের পর বদলাতে পারে ৩ রাশির জাতকদের ভাগ্য, মিলতে পারে অর্থ ও সম্মান

বাস্তুর এই ৩ টি জায়গা অবহেলা করলেই নষ্ট হবে জীবনের সুখ শান্তি

খালি ঘরের এসি ভেন্ট বন্ধ করলেই কমবে বিদ্যুৎ বিল? বিশেষজ্ঞরা কী বলছেন?

প্রচুর অর্থ উপার্জন করেন এই নক্ষত্রের জাতকরা, কেমন তাঁদের চারিত্রিক বৈশিষ্ট্য?

বৃহস্পতির কর্কটে গোচর, অক্টোবরের মধ্যে ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে ২ রাশির জাতকদের

আজকের রাশিফল: কাজ নিয়ে চিন্তিত, পরিবারের সঙ্গে ভ্রমণে গেলে মানসিক শান্তি পাবেন..

জঙ্গলের অচেনা রাস্তায় হারিয়ে যাওয়া ব্যক্তিকে বাড়ি ফেরালেন সাঁকরাইল থানার অফিসাররা

১৩ পূর্ণমন্ত্রী-সহ বুধে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ শিবকুমারের, উপমুখ্যমন্ত্রী হচ্ছেন পরমেশ্বর!

তৃণমূলে টালমাটাল দশা, দল আর প্রতীক হাতছাড়া হচ্ছে মমতার!

‘কী দুরবস্থা! ১৫০ লোকও হয়নি’, মমতার ধর্নাকে কটাক্ষ শুভেন্দুর

পাগলা ঘোড়ার তাণ্ডবে আতঙ্কিত কুসুমগ্রাম, হিমশিম খেল পুলিশ,আহত একাধিক

পুত্র সন্তান নেই,জামাই ও মেয়েকে বাড়িতে রাখতে গেলে দিতে হবে ১ লক্ষ টাকা

উলুবেড়িয়াতে প্রকাশ্য রাস্তায় ‘হ্যান্ডকাপ’ পরিয়ে তৃণমূল নেতাকে ঘোরালো পুলিশ