আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

তিন দফায় হবে ভোটগ্রহণ, ঘোষিত হল জম্মু – কাশ্মীরে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ

নিজস্ব প্রতিনিধিঃ নির্বাচন কমিশনের তরফে ঘোষিত হল জম্মু – কাশ্মীরে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ। মোট তিন টি দফায় হবে নির্বাচন। ১৮ ই সেপ্টেম্বর থেকে শুরু হবে এই নির্বাচন। ফলাফল ঘোষণা হবে ৪ অক্টোবর। কমিশনের তরফে জানান হয়েছে , প্রথম দফার ভোট ১৮ সেপ্টেম্বর, দ্বিতীয় দফার ভোট ২৫ সেপ্টেম্বর এবং শেষ দফার ভোট ১ অক্টোবর।

বিধানসভা নির্বাচনে যারা প্রার্থী হবেন তাদেরকে ২৭ অগস্ট, ৫ সেপ্টেম্বর এবং ১২ সেপ্টেম্বর এই তিন দিনের মধ্যে মনোনয়ন জমা দিতে হবে। অন্যদিকে হরিয়ানাতে  ১ অক্টোবর হবে বিধানসভা নির্বাচন। মোট ৯০টি আসনে ভোট গ্রহণ হবে। ৪ অক্টোবর একইসঙ্গে জম্মু-কাশ্মীর ও হরিয়ানা বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ হবে।

শুক্রবার সাংবাদিক বৈঠকে রাজীব কুমার বলেন, “আমরা লোকসভা নির্বাচনের সময় অদ্ভুত উন্মাদনা  দেখছি  জম্মু ও কাশ্মীরে মানুষদের মধ্যে ।  রাজনৈতিক দল থেকে শুরু করে সাধারণ মানুষ-সকলেই চান দ্রুত নির্বাচন হোক।  জম্মু-কাশ্মীরের মানুষ বুলেটের বদলে ব্যালেটকেই বেছে নিয়েছে।”  বিধানসভা নির্বাচনে মোট ভোটারের মধ্যে পুরুষ ভোটার ৪৪ লাখ ৪৬ হাজার, নারী ভোটার ৩ লাখ ৭১ হাজার ৮৮০ জন। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, প্রতি কেন্দ্রে গড় ভোটার ৭৩৫ জন। জম্মু ও কাশ্মীরের মোট ৯০টি বিধানসভা কেন্দ্রের মধ্যে হবে নির্বাচন। বলা বাহুল্য, ৩৭০ অনুচ্ছেদ প্রত্য়াহার ও জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্য়াহারের পর এই প্রথমবার  উপত্যকায় বিধানসভা নির্বাচন হতে চলেছে। 

Published by:

Share Link:

More Releted News:

মধ্যপ্রদেশে ৩১ যাত্রী নিয়ে মাঝ নদীতে ডুবল ক্রুজ! মৃত অন্তত ৪, নিখোঁজ অনেকে

শুক্র থেকেই মহারাষ্ট্রের রিকশা-ক্যাব চালকদের মরাঠিতে কথা বলা বাধ্যতামূলক

‘তিনি মাদ্রাজ-এর এপস্টিন’, তামিল সুরকারের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ গায়িকার

নিরাপত্তা প্রত্যাহার ইস্যুতে পঞ্জাবের আপ সরকারের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হরভজন

মিশন পঞ্জাব, মাদক ইস্য়ুতে আম আদমি পার্টিকে জব্দ করতে ব্লু প্রিন্ট তৈরি শাহের

বাবার বিশাল সম্পত্তির অধিকার নিয়ে লড়াই, করিশ্মার সন্তানদের পক্ষে কী রায় দিল্লি হাইকোর্টের?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ