চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ফের মেট্রো লাইনে ঝাঁপ, চাঁদনি স্টেশনে দাঁড়িয়ে ট্রেন, ব্যাহত পরিষেবা

নিজস্ব প্রতিনিধিঃ ফের মেট্রোতে আত্মহত্যার চেষ্টা। চাঁদনি চক মেট্রো ষ্টেশনে দাঁড়িয়ে  রয়েছে ট্রেন। ব্যাহত হয়েছে মেট্রো পরিষেবা।  বর্তমানে বন্ধ রাখা হয়েছে গিরিশ পার্ক থেকে ময়দান স্টেশন পর্যন্ত পরিষেবা । এই নিয়ে মেট্রোর তরফে জানান হয়েছে, বুধবার সকাল ১০টা ৫৫ মিনিট নাগাদ চাঁদনি চক স্টেশনে একটি মহিলা আত্মহত‍্যার চেষ্টার ঘটনা ঘটে। ইতিমধ্যেই তাঁকে উদ্ধার করার চেষ্টা চলছে।  তাই বন্ধ রাখা হয়েছে আপ এবং ডাউন লাইনে গিরিশ পার্ক থেকে ময়দান স্টেশন পর্যন্ত মেট্রো পরিষেবা। তবে দক্ষিণেশ্বর থেকে গিরীশ পার্ক পর্যন্ত চলছে মেট্রো। বলা বাহুল্য, বুধবার  অফিস টাইমের  ব্যস্ত সময়ে   মেট্রো পরিষেবা  ব্যাহত হওয়ায় চরম ভোগান্তির মুখে পড়েছে যাত্রীরা  ।   

এদিনের ঘটনা প্রসঙ্গে প্রত্যক্ষদর্শী জানিয়েছেন , স্কুল ছুটির পর মেয়েকে নিয়ে বাড়ি ফিরছিলেন  ওই মহিলা। আচমকাই মেয়ের সামনেই দক্ষিণেশ্বরগামী একটি ট্রেনের সামনে ঝাঁপ দেন তিনি। আর তাতেই লাইনের মধ্যে আটকে পড়েন ওই মহিলা।  

উল্লেখ্য, গত ১৭ অক্টোবর কালীঘাট মেট্রো স্টেশনে আত্মহত্যার চেষ্টা করেন এক যাত্রী। তাতেই  কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর লাইনে মেট্রো পরিষেবা ব্যাহত হয় । মেট্রোয় বিভ্রাটের কারণে সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা। এই ঘটনার রেশ কাটতে না কাটতে ফের ঘটল মেট্রোতে ঘটল একই ঘটনা। বারবার এই ঘটনা ঘটায় দুর্ভোগের শিকার হচ্ছে  মেট্রো যাত্রীরা।   

Published by:

Share Link:

More Releted News:

ভোটের দিন অশান্তি হলে ওসিদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে কমিশন

আজ রাত থেকেই আকাশে উড়বে ড্রোন, ৭২ ঘণ্টা আগেই বর্ডার সিলের নির্দেশ

খাস কলকাতায় ভোটের মুখে বিপুল পরিমাণ কার্তুজ সহ আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেফতার ১

গরম বাড়লেও দক্ষিণবঙ্গে কালবৈশাখীর পূর্বাভাস, উত্তরে চলবে দুর্যোগ

Super Saturday-তে ভোট প্রচারে হাওড়ায় মমতা, মুর্শিদাবাদে অভিষেক

ভোটারদের নিরাপত্তায় পোলিং বুথের চারপাশে ‘লক্ষ্মণ রেখা’ কাটবে কমিশন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ