আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

রাজ্যসভায় যাচ্ছেন বিধানসভার ভোটে হেরো কেজরিওয়াল? জোর জল্পনা

নিজস্ব প্রতিনিধিঃ দিল্লি বিধানসভা নির্বাচনে ভরাডুবি  হওয়ার পর থেকেই কার্যত  সাড়াশব্দ নেই প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের। আর তা নিয়ে শুরু হয়েছে নানান জল্পনা । এই  আবহে এবার সামনে এল এক চাঞ্চল্যকর তথ্য । জানা গিয়েছে, পঞ্জাব থেকে দাঁড়িয়ে রাজ্যসভায় যেতে চলেছেন অরবিন্দ কেজরিওয়াল ।  শীঘ্রই তাঁর নাম মনোনয়নের জন্য পাঠানো হবে বলে জানা যাচ্ছে। এই নিয়ে আপের তরফ থেকে কোন প্রতিক্রিয়া মেলেনি । 

রাজ্যসভার সাংসদ সঞ্জীব অরোরাকে পঞ্জাব বিধানসভা উপনির্বাচনে প্রার্থী করেছে আম আদমি পার্টি। লুধিয়ানা ওয়েস্ট থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি।  এরপরেই জল্লনা শুরু হয়েছে সঞ্জীব অরোরার জায়গায় কেজরিওয়ালকে  রাজ্যসভায় পাঠাতে চলেছে আম আদমি পার্টি । বলা বাহুল্য  রাজ্যসভার পদ থেকে যদি  সঞ্জীবের পদত্যাগ করে তাহলেই  আপ সুপ্রিম  রাজ্যসভায় যেতে পারবেন । 

উল্লেখ্য, নভেম্বরে বিহার বিধানসভা নির্বাচনের পাশাপাশি পঞ্জাবের লুধিয়ানা ওয়েস্ট  জেলায় হবে উপনির্বাচন । কারণ , ওই আসনে এতদিন বিধায়ক ছিলেন আম আদমি পার্টিরই গুরপ্রীত গোগি। গত মাসে মারা গিয়েছেন তিনি। সেইজন্য লুধিয়ানায় অনুষ্ঠিত হবে উপনির্বাচন ।  এখন ভোট গ্রহণের দিনক্ষণ চূড়ান্ত হয়নি । তবে আম আদমি পার্টি আগেই প্রার্থী ঘোষণা করে দিয়েছে । শুরু হয়েছে প্রস্তুতি । আর এই নির্বাচনে জিতলেই  নভেম্বর মাসেই স্পষ্ট হবে  কেজরিওয়াল আদৌ  রাজ্যসভায় যাবেন  কিনা। 

Published by:

Share Link:

More Releted News:

বাড়ির শৌচালয় থেকে বিচারকের ঝুলন্ত দেহ উদ্ধার, ভয়ঙ্কর ঘটনা দিল্লিতে

ছত্তিশগড়ের কাঙ্কেরে মাইন নিস্ক্রিয় করতে গিয়ে বিস্ফোরণে ছিন্নভিন্ন চার নিরাপত্তারক্ষী

পর্যটকদের নিয়ে বড় সিদ্ধান্ত লক্ষদ্বীপ প্রশাসনের, ঢুকতে প্রয়োজন হবে না পুলিশি ছাড়পত্রের

দামি গাড়ি, মুম্বইতে 3BHK-5BHK ফ্ল্যাট, মডেলদের এই বিলাসিতার আসল রহস্য জানেন?

ই–ফার্মেসির প্রতিবাদে ভারত বনধের ডাক, ১২ লক্ষাধিক ওষুধের দোকান বন্ধের সম্ভাবনা

ডিগবাজি খেয়ে গিয়েছিলেন বিজেপিতে, এবার গ্রেফতারির মুখে রাজ্যসভার সাংসদ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ