চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

৪ দিন পর বিয়ে ! সার্ভিস রিভলভার চালিয়ে আত্মহত্যার চেষ্টা কনস্টেবলের

নিজস্ব প্রতিনিধিঃ সাতসকালে চুঁচুড়া ইমামবাড়া জেলা হাসপাতালে চলল গুলি । শুক্রবার ডিউটিতে থাকাকালীন সময় নিজের  সার্ভিস রিভলভার  থেকে গুলি ছুড়ে আত্মহত্যার চেষ্টা করলেন পুলিশ কনস্টেবল। অল্পের জন্য  তাঁকে প্রাণে বাঁচানো সম্ভব হয়েছে। তবে আশঙ্কাজনক অবস্থায় কনস্টেবলকে ভর্তি করা হয়েছে আইসিইউ-তে । 

জানা গিয়েছে, ওই কনস্টেবল বাঁকুড়ার বাসিন্দা হিমাংশু মাঝি। র্তমানে তিনি চন্দননগর পুলিশ লাইনের ব্যারাকে পোস্টিং ছিলেন। বৃহস্পতিবার রাতে হাসপাতালের লক-আপে নাইট ডিউটি করছিলেন তিনি । এরপর শুক্রবার সকালে আচমকাই নিজের সার্ভিস রিভালভার থেকে গুলি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেন পুলিশ কর্মী । স্বাভাবিক ভাবেই এই  ঘটনায় হাসপাতাল চত্বরে ছড়িয়ে পড়ে উত্তেজনা । গুলি চলার   খবর পেয়ে হাসপাতালে যান চন্দননগরের পুলিশ কমিশনার অমিত পি জাভালগি-সহ উচ্চ আধিকারিকরা । 

টানা ৫ বছর ধরে পুলিশে চাকরি করছে হিমাংশু । আগামী ৩ রা মার্চ তাঁর বিয়ে । ইতিমধ্যেই বিয়ের জন্য ছুটি নিয়েছিলেন তিনি ।  পুলিশ আধিকারিকরা জানিয়েছেন, তাঁকে  বিয়ে জন্য ছুটি দেওয়া হয়েছিল ।  তাহলে হঠাৎ কেন    আত্মহত্যার চেষ্টা করলেন হিমাংশু তা এখন স্পষ্ট নয় । ইতিমধ্যেই পুলিশ কর্মীর পরিবারকে ঘটনাটি জানান হয়েছে । তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে । এই পুরো ঘটনা নিয়ে তদন্তে নেমেছে পুলিশ । 

Published by:

Share Link:

More Releted News:

মোদির ঝালমুড়ির পাল্টা, ভোটপ্রচারে বেরিয়ে ফুচকা খেলেন তৃণমূল প্রার্থী

‘ভবানীপুরের তিন ওয়ার্ডে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ছাপ্পা করাবে’, বিস্ফোরক মমতা

মোদির ‘দিদি ও দিদি’র পর এবার মমতাকে ‘এই দিদি’ বলে ব্যঙ্গ অমিত শাহের

ফের রাজপথে মমতা, ২৭ এপ্রিল যাদবপুর থেকে ভবানীপুর পর্যন্ত মিছিলে হাঁটবেন

বঙ্গে দ্বিতীয় দফার ভোটে ২৩২১ কোম্পানি আধা সেনা, কলকাতায় কত?

ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ, ভোটের জন্য বিশেষ ব্যবস্থা পুরুলিয়া জেলা নির্বাচন দপ্তরের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ