চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ধানতলা ও জলঙ্গি থেকে ৭ বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি,ধানতলা ও জলঙ্গি: ফের ৫ বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করে আদালতে পাঠাল নদিয়ার ধানতলা থানার পুলিশ।ফের নদিয়ার রানাঘাট পুলিশ জেলার বড়সড় সাফল্য ।এবার পাঁচ বাংলাদেশিকে গ্রেফতার করল নদিয়ার ধানতলা থানার (Dhantala P.S.)পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃত ৫ বাংলাদেশি অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল কিছু মাস আগে। তারা আবার ফের বাংলাদেশে অবৈধভাবে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। তারপরেই ধানতলা থানার পুলিশ বিশেষ সূত্রে খবর পেয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করার অপরাধে ৫ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে ।

ধৃত ৫ বাংলাদেশিকে শুক্রবার রানাঘাট আদালতে(Ranaghat Court) পেশ করে পুলিশ । ধৃত ৫ বাংলাদেশের নাম শহিদুল ইসলাম বয়স ২১ ,বাড়ি বাংলাদেশের গোপালগঞ্জে, অপরজনের নাম সজীব মোল্লা বয়স ২৮, তার বাড়িও গোপালগঞ্জ(Gopalganj) এলাকায়।অপর অপর দুজনের নাম সজীব মোল্লা ,তারিকুল সিকদার। দুজনের বাড়ি গোপালগঞ্জ এলাকার ।সর্বশেষ ধৃত বাংলাদেশি শুভ শিকদার। তার বাড়িও বাংলাদেশের গোপালগঞ্জে। এদিকে,দুই বাংলাদেশিও এক ভারতীয় দালাল গ্রেফতার জলঙ্গিতে। ভারত – বাংলাদেশ সীমান্তে মুর্শিদাবাদের জলঙ্গীর চর পরশপুর এলাকায় গোপন সূত্রে খবর পেয়ে জলঙ্গি থানার(Jalangi P.S.) পুলিশ অভিযান চালিয়ে দুই বাংলাদেশি ও এক ভারতীয় দালালকে গ্রেফতার করে।

পুলিশ সূত্রে জানা যায়, ধৃতদের নাম শফিকুল মন্ডল ও সজীব শেখ। ধৃত দুজনেরই বাড়ি বাংলাদেশের কুষ্টিয়া ও দৌলতপুর(Dulatpur) এলাকায়। ভারতীয় ওই দালালের নাম সাইউর হোসেন ।জলঙ্গি থানা এলাকার বাসিন্দা। ধৃত তিনজনকে শুক্রবার পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে জেলা আদালতে পেশ করে জলঙ্গি থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, দুই বাংলাদেশি এরা দীর্ঘদিন ধরেই ভারতে থাকত। বাড়ি ফেরার পথেই গ্রেফতার করে পুলিশ। ধৃতরা কেন বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করেছিল তার ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে জলঙ্গী থানার পুলিশ।

Published by:

Share Link:

More Releted News:

ভোটের আবহে পতাকা টাঙানো ঘিরে তৃণমূল-বিজেপি সংঘর্ষ, চাঞ্চল্য হাড়োয়ায়

মুখে নারী ক্ষমতায়ন! বাংলার প্রথম দফার ভোটে বিজেপির মহিলা প্রার্থী মাত্র ১৫

অক্ষয় তৃতীয়ায় জমজমাট প্রচারে মমতা-অভিষেক, জেলায় জেলায় সভা ও রোড শো নাড্ডা-রাজনাথের

দু’দফায় হবে পরিচয় যাচাই, বাংলায় ‘মুসলিম’ ভোটারদের আটকাতে নয়া ছক জ্ঞানেশের!

ইডি গ্রেফতার করতেই অসুস্থ ব্যবসায়ী জয় কামদার, ভর্তি R.G.KAR হাসপাতালে

নির্বাচনে আগে কলকাতায় গঙ্গার পাড়ে ধরা পড়ল বিপুল পরিমাণ গাঁজা, ধৃত ২

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ