দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

পরিবারের দাবি মেনে কল্যাণীর এইমসে সিঙ্গুরের নার্সের ময়নাতদন্ত, করা হচ্ছে ভিডিওগ্রাফি

নিজস্ব প্রতিনিধি : পরিবারের দাবি মেনেই সিঙ্গুরের নার্স দিপালী জানার ময়নাতদন্ত হচ্ছে কল্যাণীর এইমসে। শনিবার হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগের চিকিৎসকদের তত্ত্বাবধানে ময়নাতদন্ত শুরু হয়েছে। দিপালীর পরিবারের পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল, কেন্দ্রীয় সরকারের নেতৃত্বাধীন কোনও হাসপাতালে মেয়ের ময়নাতদন্ত করা হোক। দীর্ঘ টালবাহানার পর অবশেষে শনিবার সকালে মৃত নার্সের দেহ কল্যাণীর এইসে নিয়ে আসা হয়।

জানা গিয়েছে, মেজিস্ট্রেটের উপস্থিতিতে ময়নাতদন্ত শুরু হয়েছে। গোটা ঘটনার ভিডিওগ্রাফি করা হচ্ছে। সকাল ১০ টা থেকে শুরু হয়েছে ময়নাতদন্ত।  গত ৭২ ঘন্টা ধরে বিভিন্ন টানাপোড়েনের মধ্যে দিয়ে যেতে হয়েছে পরিবারকে। মেয়ের মৃত্যুর তদন্ত সিবিআই-র হাতে দিতে চাইছে পরিবার। বুধবার নার্সের মৃত্যুর পর বৃহস্পতিবার দেহ নিয়ে যাওয়া হয় শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে। সেখানে ময়নাতদন্ত করা যাবে না জানিয়ে দেহ রেফার কের দেওয়া হয় কলকাতা মেডিক্যালে। হাপসাপাতালের সুপার রেফার করে দিয়েছেন। কিন্তু কেন তাঁকে রেফার করতে হল সেই নিয়ে উঠছে প্রশ্ন। অবশেষে ৪দিন ধরে টানাপোড়েন চলার পরে ময়নাতদন্ত হচ্ছে।

শনিবার ভোর পাঁচটা নাগাদ কলকাতা মেডিক্যাল হাসপাতালে পৌঁছে যায় পুলিশ বাহিনী। সেখান থেকে সরাসরি নার্সের দেহ নিয়ে যাওয়া হয় কল্যাণীর এইমস হাসপাতালে। কল্যাণী এমইসের এর পক্ষ থেকে সবুজ সংকেত আসার পরেই তাঁকে নিয়ে যাওয়া হয়।  সকাল ছটায় হাসপাতালে পৌঁছে যায় মৃতার পরিবার। ৭.২০ নাগাদ মর্গ থেকে দেহ বের করে নিয়ে যাওয়া হয় কল্যাণী এইমসে। মেয়েকে খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ তুলেছেন মৃতের বাবা।

উল্লেখ্য, বেসরকারি নার্সিংহোমে নার্সের রহস্যজনক মৃত্যুতে গ্রেফতার করা হয়েছে ২ জনকে।  নার্সিংহোমের মালিক সুবীর ঘোড়া ও প্রেমিক রাধাগোবিন্দ ঘটনকে গ্রেফতার করা হয়েছে। এগরার বাসিন্দা রাধাগোবিন্দর সঙ্গে প্রণয়ের সম্পর্ক ছিল ওই নার্সের। কিন্তু বিয়ের প্রতিশ্রুতি দিয়েও বিয়ে না করায় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন বলে জানা গিয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

‘‌বাংলায় বিজেপির জেতার কোনও ক্ষমতা নেই’‌, শহরের সন্ধ্যায় তোপ মমতার

রাতের শহরে নজরদারিতে আইপিএস অফিসাররা, ভোট মরশুমে কলকাতা পুলিশের কড়াকড়ি

প্রথম দফায় মহিলা ভোট পড়েছে ৯৩ শতাংশ, লক্ষ্মীর ভাণ্ডার এফেক্ট বিশ্বাস তৃণমূলের

বেনজির ঘটনা, হিঙ্গলগঞ্জের ওসির অপসারণের বিরুদ্ধে সরব তৃণমূল ও বিজেপি প্রার্থী

পুলিশ পর্যবেক্ষকদের নিরপেক্ষতা নেই, নির্বাচন কমিশনে কড়া নালিশ ঠুকল তৃণমূল

হিন্দু মহিলাকে রক্ত দিয়ে প্রাণ বাঁচালেন মুসলিম যুবক, সম্প্রীতির নজির বনগাঁয়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ