চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ইয়েমেনে জাতিসংঘ ভবনে হামলা হুথি বিদ্রোহীদের, কেমন আছেন কর্মীরা?

আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনের রাজধানী সানায় জাতিসংঘের ভবনে হামলা ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের। সংস্থার একজন কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন। তবে এই হামলায় কারও কোনও ক্ষতি হয়নি। জানা গিয়েছে সকল কর্মী নিরাপদে রয়েছেন।

ইয়েমেনে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর মুখপাত্র জিন আলম বলেছেন, সানায় জাতিসংঘের চত্বরে হুথির নিরাপত্তা বাহিনীর সদস্যরা প্রবেশ করেছে। তিনি সংবাদ মাধ্যমকে বলেছেন, “অভিযানের সময় ওই প্রাঙ্গনে ১৫ জন জাতিসংঘের আন্তর্জাতিক কর্মী ছিলেন এবং সর্বশেষ তথ্য অনুসারে, প্রাঙ্গণের সকল কর্মী নিরাপদে আছেন এবং তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।”

জাতিসংঘের দেওয়া তথ্য অনুযায়ী, বিদ্রোহীরা ৩১ আগস্ট সানায় জাতিসংঘের অফিসে অভিযান চালিয়ে ১৯ জন কর্মচারীকে আটক করে। পরে তারা ওই দেশের ইউনিসেফ অফিসের ডেপুটি ডিরেক্টরকে মুক্তি দেয়। তবে এখনও ৫০ জনেরও বেশি ব্যক্তিকে আটকে রাখা হয়েছে যাদের মধ্যে অনেকেই সাহায্যকারী গোষ্ঠী, নাগরিক সমাজ এবং সানায় বর্তমানে বন্ধ মার্কিন দূতাবাসের সঙ্গে যুক্ত। শনিবারের অভিযানের কথা উল্লেখ করে জিন আলম বলেন, “জাতিসংঘ সকল প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে এবং সকল কর্মী ও সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে।" নাম প্রকাশ না করার শর্তে জাতিসংঘের আরেক কর্তা বলেন, ভবনটি জাতিসংঘ দ্বারা পরিচালিত। কর্মচারীরা বিশ্ব খাদ্য কর্মসূচি, ইউনিসেফ এবং মানবিক বিষয়ক সমন্বয় অফিস সহ একাধিক জাতিসংঘ সংস্থার সঙ্গে সম্পর্কিত। 

অন্যদিকে নাম প্রকাশ না করার শর্তে একজন হুথি কর্তা বলেছেন, যাদের আটক করে রাখা হয়েছে সেই কর্মীদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ রয়েছে। বৃহস্পতিবার  হুথিদের  এক নেতা আব্দুল মালিক আল-হুথি দাবি করেছেন যে তারা "সবচেয়ে বিপজ্জনক গুপ্তচরবৃত্তি সেল" গুলির মধ্যে একটিকে আটক করেছেন।
Published by:

Share Link:

More Releted News:

আমেরিকায় বসে ইরানের হয়ে অস্ত্রের দালালি! বিমানবন্দর থেকে গ্রেফতার লাস্যময়ী

শর্তের বিনিময়ে ও অবরোধ জারি থাকায় পাকিস্তানে আমেরিকার সঙ্গে বৈঠকে না ইরানের

আমেরিকায় বন্দুকবাজের তাণ্ডব, হত আট শিশু

‘আর ভদ্রতা নয়’, মার্কিন চুক্তি প্রত্যাখ্যান করলে ইরানের সেতু ও বিদ্যুৎকেন্দ্রে হামলার হুমকি ট্রাম্পের

চিনের হাফ ম্যারাথনে ইতিহাস গড়ল রোবট, মানুষকেও হারাল এআই প্রযুক্তি

আইওয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গুলির ঘটনায় ছড়িয়ে পড়ল ভয়াবহ আতঙ্ক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ