চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

দীপাবলীর রাতে খাস কলকাতায় তরুণীর শ্লীলতাহানি

নিজস্ব প্রতিনিধি: দীপাবলীর রাতে খাস কলকাতায় তরুণীর শ্লীলতাহানির অভিযোগ। কালীপুজোয় বাজি পোড়ানোর অছিলায় গড়ফায় তরুণীর শ্লীলতাহানি করা হয়েছে বলে অভিযোগ। ধৃতের নাম রীতেশ সিংহ ওরফে সূরজ। পরিচিতদের বাড়িতে বাজি পোড়াতে গিয়েছিলেন তরুণী। তখনই তিনি শ্লীলতাহানির শিকার হন। তরুণীর দাবি এখনও যদি পুলিশ ঠিক মতো তদন্ত করে তাহলে ঘটনার প্রমাণ পাবে। জানা গিয়েছে, সূরজ তরুণীর স্বামীর পূর্ব পরিচিত। সেই জন্যই তার বাড়িতে বাজি পোড়াতে গিয়েছিলেন তরুণী। তার দাবি, পুলিশ সঠিক তদন্ত করে দোষীকে শাস্তি দিক। যদিও ইতিমধ্যেই সূরজকে গ্রেফতার করেছে পুলিশ। 

গত  ফেব্রুয়ারি মাসে এই গড়ফাতেই শ্লীলতাহানির প্রতিবাদ করার অপরাধেচালানো হয়েছিল মারধর। রীতিমতো প্রতিবাদীর বাড়িতে চড়াও হয়ে মারধরের চেষ্টা করা হয়েছিল। পরে গড়ফা থানায় গিয়ে লিখিত অভিযোগ জানান নির্যাতিতা তরুণী। অভিযোগ, ওই তরুণী যখন বাড়ি ফিরছিলেন তখন তাঁকে কটূক্তি করা হয়। তিনি এই কাজের প্রতিবাদ করেন। তার ফলে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা হয় তরুণীকে। অভিযোগকারিণী বলেছেন,  অভিযুক্ত যুবক ও তার পরিবার রীতিমতো চড়াও হয় তাঁর বাড়িতে। প্রকাশ্যে দেওয়া হয় খুনের হুমকি। এমনকি তরুণীকে ভয় দেখানো হয় যে তাঁর মুখ অ্যাসিড ছুঁড়ে বিকৃত করে দেওয়া হবে। 

তরুণী আরও অভিযোগ করেন, থানায় তিনি যখন অভিযোগ জানাতে যান তখন পুলিশের সামনেই তরুণীকে মেরে চোখ খুবলে নেওয়ার হুমকি দেয় অভিযুক্ত। বর্তমান যা পরিস্থিতি তাতে একথা বললে ভুল হবে না যে নারী নির্যাতনে অভ্যস্ত হয়ে উঠছে বাংলা। কবে নিরাপদ হবেন নারীরা, এ প্রশ্নের উত্তর বোধহয় এখনও অধরা।

Published by:

Share Link:

More Releted News:

আর্থিক তছরূপ মামলায় টানা ৭ ঘন্টা জেরার পর অবশেষে গ্রেফতার ব্যবসায়ী জয় কামদার

মধ্যমগ্রামে পোস্টাল ব্যালটে অনিয়মের অভিযোগ সরকারি কর্মচারীদের

অপেক্ষার অবসান, পুরুলিয়ায় মোদিকে ‘নিজের আঁকা’ ছবি উপহার দিলেন শিল্পী

গঙ্গায় স্নান করতে নেমে পরপর তলিয়ে গেল ৪ ছাত্র

ভোট বঙ্গে রাজনৈতিক কৌশল, ঝাড়গ্রামে ঝালমুড়ি খেলেন মোদি

‘পবিত্রকে জেতালে ৫০ দিনের মধ্যে হলদি নদীর উপর সেতু’‌, নন্দীগ্রামে আশ্বাস অভিষেকের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ