চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

তামিলনাড়ুতে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, ঝলসে মৃত্যু ১৬ শ্রমিকের

নিজস্ব প্রতিনিধি: তামিলনাড়ুতে ভয়াবহ ঘটনা! বিরুধুনগরের কাট্টানারপট্টিতে একটি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঝলসে মৃত্যু হয়েছে ১৬ জন শ্রমিকের। ৬ জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী স্ত্যালিন। এবং মন্ত্রী দের পরিস্থিতি পরিদর্শনের জন্যে পাঠিয়েছেন। প্রাথমিক প্রতিবেদন থেকে জানা গিয়েছে, ইতিমধ্যেই আগুন এখন নিয়ন্ত্রণে আনা হয়েছে। আহত ছয়জন কে নিকটবর্তী একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এবং বর্তমানে একটি উদ্ধার অভিযান চলছে।

ঘটনাস্থল থেকে পাওয়া দৃশ্যে দেখা গিয়েছে, ঘটনার আওয়াজ পেয়ে বিস্ফোরণস্থলে ছুটে এসেছে উদ্বিগ্ন স্থানীয়রা। বিস্ফোরণস্থলের কাছে জড়ো হয়েছেন। এবং দমকল বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে ধ্বংসস্তূপ সরানোর কাজ চালিয়ে যাচ্ছেন। তবে তামিলনাড়ুতে এই ধরনের ঘটনা প্রথম নয়। কারণ তামিলনাড়ু বাজি তৈরির একটি প্রধান কেন্দ্র। তাই বিগত কয়েক বছর ধরেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তামিলনাড়ুতে। আজকের ঘটনায় তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ত্যালিন শোক প্রকাশ করে টুইটে লিখেছেন, ‘এই ঘটনায় যাঁরা প্রাণ হারিয়েছেন তাঁদের পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা। আমি মন্ত্রী কে এস আর রামচন্দ্রন এবং থাঙ্গাম থেন্নারাসুকে ঘটনাস্থলে পাঠিয়েছি এবং বিষয়টির তদারকির নির্দেশ দিয়েছি।’

গত ১৩ এপ্রিলেও বিরুধুনগর জেলার সাত্তুরের কাছে মাদাথুপট্টিতে একটি এক্সেল আতশবাজি কারখানায় বিশাল বিস্ফোরণ ঘটেছিল। যাতে ৪ জন শ্রমিক মারা যান। ২০২৪ সালের ১৭ ফেব্রুয়ারি, তামিলনাড়ুর বিরুধুনগর জেলায় আরও একটি বাজি কারখানায় বিস্ফোরণ হয়েছিল। যে ঘটনায় ঝলসে মৃত্যু হয়েছিল ১০ জনের বেশি শ্রমিকের, আহত হয়েছিলেন ৭ জন। ২০২৪ সালের ২৯ জুন, আরেকটি বাজি কারখানায় পৃথক এক বিস্ফোরণে চারজন নিহত এবং একজন আহত হয়েছিলেন।

Published by:

Share Link:

More Releted News:

শ্রীনগরের বিমানবন্দরে পাকড়াও দুই মার্কিন নাগরিক, তল্লাশিতে মিলল স্যাটেলাইট ফোন

সুরাতের উধনা স্টেশনে পরিযায়ী শ্রমিকদের উপর নির্মম লাঠিচার্জ পুলিশের

তামিলনাড়ু থেকে গ্রেফতার নয়ডার শ্রমিক বিক্ষোভের ‘মাস্টারমাইন্ড’

মুচির ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৮০ কোটি টাকার লেনদেন! গ্রেফতার ২

কর্ণাটকে মর্মান্তিক পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় মৃত ৪, আহত একাধিক

কানপুরে হাড়হিম করা হত্যাকাণ্ড! দুই খুদেকে গলা কেটে খুনের পর ফ্ল্যাটে যা দেখল পুলিশ…

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ