বেআইনি কিছু থাকলে ব্যবস্থা নেওয়া হবে, এজরার অগ্নিকাণ্ড প্রসঙ্গে দমকলমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি : আগুনকে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। কয়েকটি জায়গায় পকেট ফায়ার রয়েছে। বড়বাজারের বৈদ্যুতিন গুদামে বিধ্বংসী আগুনের ঘটনাস্থলে গিয়ে এই কথাই বলেছেন দমকলমন্ত্রী সুজিত বসু। এদিন সকালেই ঘটনাস্থলে গিয়ে পুলিশকর্মীদের সঙ্গে কথা বলেন তিনি। এদিন তিনি আরও বলেছে, এই ঘটনার পিছনে বেআইনি কিছু থাকলে তার ব্যবস্থা নেওয়া হবে।

আগুন লাগার কারণ জিজ্ঞেস করা হলে তিনি জানান, ফরেন্সিক না হওয়া পর্যন্ত কিছু জানা যাবে না। কীভাবে থেকে আগুন লেগেছে জানার চেষ্টা চলছে। ব্যবসায়ীদের সবরকম সাহাষ্য করা হবে রাজ্য সরকারের পক্ষ থেকে। তাঁদেরকে অনুরোধ করেছেন, ফায়ার পরিষেবার জন্য যেসকল ব্যবস্থা নিতে হয়, সেগুলোর দিকে নজর দিতে হবে। এজরা স্ট্রিট অত্যন্ত ঘিঞ্জি এলাকা। তারমধ্যে গলিতে রয়েছে তারের জঙ্গল। গাড়ি ঢুকতে সমস্য়া হয়। জল পেতেও অনেক সমস্যায় পড়তে হয়। তার মধ্যে ২৫টি দমকল কাজ করেছে। এদিন প্রাণহানীর ঘটনা ঘটেনি।সকলকে সতর্ক থাকার কথা বলা হয়েছে। ব্যবসায়ীরাও যাতে সতর্ক থাকেন সেদিকে লক্ষ রাখতে বলা হয়েছে। অগ্নিনির্বাপক ব্যবস্থা কি ছিল সেটাও খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন।

জানা গিয়েছে, শনিবার সকালে বড়বাজারের ওই বৈদ্যুতিন যন্ত্রপাতির দোকান থেকে ধোঁয়া বের হতে দেখেন স্থানীয়রা। তারপর তাঁদের নজরে আসে সেখানে আগুন লেগেছে। ভিতরে দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকলে। আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছে যআয় দমকলের ৬টি ইঞ্জিন। পরে আগুন বাড়তে থাকায় ইঞ্জিনের সংখ্যাও বাড়ানো হয়। সকলেই যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ চালাচ্ছেন। কিছু বুঝে ওঠার আগেই আগুনের লেলিহান শিখা অনেকটাই গ্রাস করে নিয়েছে একাধিক দোকানকে। চারদিক ঢেকে গিয়েছে কালো ধোঁয়ায়। দমকলের সঙ্গে স্থানীয়রাও আগুন নেভানোর কাজে হাত লাগিয়েছে। ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল-ও। দমকল বাহিনীর আধিকারিকদের সঙ্গে পরিস্থিতি খতিয়ে দেখছেন তিনি।

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পের জেরে মৃত্যুমিছিল, নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১,৪৩০

করাচিতে আধা সামরিক বাহিনীর ঘাঁটিতে সন্ত্রাসী হামলা, নিহত ৪

‘হুগলির ভূগোলই ঠিকমতো জানে না,’ রচনার বিরুদ্ধে তোপ দাগলেন কল্যাণ

মেলোডির পর মালদহের আম যাচ্ছে মেলোনির কাছে

অনুমতি ছাড়াই দলের নাম-লোগো ব্যবহার, ঋতব্রতদের বিরুদ্ধে থানায় নালিশ কালীঘাট তৃণমূলের

বিয়েতে ১০০’র বেশি অতিথি হলে জনপ্রতি ১ হাজার টাকা করের প্রস্তাব বাংলাদেশ সংসদে

‘স্যাটা ভাঙা মার’ মন্তব্যের জন্য হুমায়ুন কবীরের বিরুদ্ধে এফআইআর দায়ের

পরকীয়া সন্দেহে স্ত্রীকে খুন করে বেলগাছিয়া মেট্রো স্টেশনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান, রিখটার স্কেলে তীব্রতা ৬.২, কাঁপল পাকিস্তান-ভারত

বাগনানে নিহত বিজেপি কর্মীর কন্যাকে সরকারি চাকরি, ঘোষণা শুভেন্দুর

‘কথা রেখেছি’, তামান্না খুনে ২৩ অভিযুক্ত গ্রেফতার হতেই এক্সে লিখলেন শুভেন্দু

ভাগবত পাঠের আসরে নাচার শাস্তি, কুড়ুল দিয়ে স্ত্রী ও দুই সন্তানের ধড়মুণ্ডু আলাদা করলেন স্বামী

বনরক্ষীর আট পদে চাকরির জন্য হাজির শুধু একমাত্র তরুণী, বেনজির কাণ্ড মধ্যপ্রদেশে

ফের ধাক্কা স্ট্যালিনের, ৯ বছর বাদে ডিএমকের সঙ্গ ছাড়ল ভাইকোর এমডিএমকে