দক্ষিণ আফ্রিকায় হোস্টেলে বন্দুকবাজের হামলা , নিহত এক শিশুসহ ১১

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ভয়াবহ ঘটনা দক্ষিণ আফ্রিকায়। রাজধানী প্রিটোরিয়ায় শনিবার (৬ ডিসেম্বর) একটি হোস্টেলে বন্দুকবাজের হামলায় এক শিশুসহ প্রায় ১১ জনের মৃত্যু হয়েছে। গুলিবিদ্ধ হয়েছেন ২৫ জন। বাকি ১৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এই হামলাটি দক্ষিণ আফ্রিকার বুকে ঘটে যাওয়া গণহত্যার ধারাবাহিকতার সর্বশেষ ঘটনা। এই দেশ বিশ্বের সর্বোচ্চ খুনের ঘটনার শিকার হওয়া দেশগুলির মধ্যে একটি। প্রিটোরিয়া থেকে ১৮ কিলোমিটার পশ্চিমে অবস্থিত সলসভিল টাউনশিপে ঘটনাটি ঘটেছে। পুলিশের মুখপাত্র অ্যাথলেন্ডা ম্যাথে বলেছেন, “আমি নিশ্চিত করতে পারি যে মোট ২৫ জন গুলিবিদ্ধ হয়েছেন. ১৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।”  প্রিটোরিয়া থেকে ১৮ কিলোমিটার পশ্চিমে অবস্থিত সলসভিল টাউনশিপে ঘটনাটি ঘটেছে। বন্দুকবাজের হামলা চালানোর পরেই ঘটনাস্থলেই ১০ জন মারা যান এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যান। এই হামলায় মৃতদের মধ্যে ১২ বছরের বালক ও ১৬ বছরের এক যুবতী রয়েছে।

আরও পড়ুন: ‘হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করা হবে না’, ইঙ্গিত দিলেন জয়শঙ্কর

পুলিশের মুখপাত্র আরও জানিয়েছেন, “এটা খুবই দুর্ভাগ্যজনক ঘটনা। পুলিশকে এই ঘটনার খবর জানানো হয়েছিল ৬টার দিকে।” পুলিশ জানিয়েছে এই হামলার কারণ এখনও জানা যায়নি এবং এখনও পর্যন্ত কোনও ব্যক্তিকে গ্রেফতার করা হয়নি। তিনি জানান, “এই অবৈধ এবং লাইসেন্সবিহীন মদের দোকানগুলির ক্ষেত্রে আমরা একটি গুরুতর চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছি,”। তিনি আরও বলেন যে এই এলাকাতেই বেশিরভাগ গণহত্যার ঘটনা ঘটে। দুঃখপ্রকাশ করে অ্যাথলেন্ডা ম্যাথে বলেছেন, নিরীহ মানুষরাও এই হামলার সম্মুখীন হচ্ছেন।

আদালত চত্বরে বিমানকৃষ্ণ সাহাকে লক্ষ্য করে ছোড়া হল পচা ডিম

স্কুলের বেহাল পরিকাঠামো, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকাকে ঘিরে বিক্ষোভ অভিভাবকদের

ককরোচ জনতা পার্টির আন্দোলনকে সমর্থন বলিউড তারকাদের, কী বললেন?

নয়াচরে মৎস্য হাবের লক্ষ্যে বেআইনি বসবাসকারীদের দখলমুক্ত করতে তৎপর জেলা প্রশাসন

কল্যাণীর কাঠমিস্ত্রীর হাতে ফুটে উঠল জগন্নাথদেবের অপূর্ব মূর্তি, যা দেখে মুগ্ধ সকলেই

যন্তর-মন্তরে ককরোচ জনতা পার্টির ধর্নায় হাজির সোনম ওয়াংচুক, হাতে গোলাপ

শ্রেয়সের নেতৃত্বে এশিয়ান গেমসে খেলবেন যশপ্রীত বুমরাহ

অফিসের আড়ালে মিনি গোডাউন,কৈলাস মিশ্রর অফিস থেকে কোটি কোটি টাকার বেআইনি ওষুধ উদ্ধার

স্বপ্নপূরণ, ভারতীয় দলে ঠাঁই পেলেন বৈভব সূর্যবংশী

জেলেনস্কির সরাসরি বৈঠকের প্রস্তাব ফিরিয়ে দিলেন পুতিন

‘মেট্রোর জন্য ৬০টি নিউ জেনারেশন ট্রেন আনা হচ্ছে,’ শহরে এসে ঘোষণা রেলমন্ত্রীর

আফগানিস্তানের বিপক্ষে বিরাটের বদলে খেলবেন কে? নাম জানাল বিসিসিআই

‘বিশ্বকাপে স্টেডিয়ামে জলের বোতল নিয়ে ঢোকা যাবে’, ডিগবাজি খেয়ে জানাল ফিফা

‘সমাজমাধ্যমের পোস্ট মুছতে পারেন, আরশোলাদের নয়’, যন্তর-মন্তরে হুঙ্কার অভিজিৎ দীপকের