চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ক্লাসরুমে পড়ুয়াকে বেধড়ক মারধর, ‘মরেই যেত’, বলছেন অভিভাবকরা

নিজস্ব প্রতিনিধি, ওন্দা : ক্লাসরুমের মধ্যেই সপ্তম শ্রেণির পড়ুয়াকে মাটিতে ফেলে বেধড়ক মারধর করার অভিযোগ। নাক মুখ দিয়ে রক্ত বের হয়ে আসলেও মার থামেনি। এই ঘটনায় আতঙ্কিত অভিভাবকরা। তাঁদের অভিযোগ, আর একটু হলে মরে যেত সপ্তম শ্রেণীর ওই ছাত্র। গুরুতর অসুস্থ অবস্থায় ওন্দা সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে সে। রীতিমত রক্তারক্তি ঘটনা স্কুলের মধ্যেই।

জানা গিয়েছে, চলতি সপ্তাহের প্রথম দিকেই স্কুলের মধ্যে অষ্টম শ্রেণীর একদল ছেলে ওই ছাত্রকে মারধর করে। ক্লাসরুমের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে বেধড়ক মারধর করার অভিযোগ ওঠে। মাটিতে পড়ে নাক থেকে রক্ত বের হয়েছিল বলে জানা গিয়েছে।পরে বাড়িতে ফিরে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। প্রশ্ন উঠছে, স্কুলের মধ্যে এই ধরনের ঘটনা ঘটে যাওয়ার পরেও শিক্ষক ও শিক্ষাকর্মীরা কেউ বিষয়টি নজর করেনি কেন? প্রধান শিক্ষিকা জানিয়েছেন, সকলে নজরদারির মধ্যেই থাকেন। স্কুলের মধ্যে ছেলেদের মধ্যে মারামারি হয়েছে। বিষয়টি প্রথমে সামনে আসেনি। বাড়িতে ফিরে অসুস্থ হওয়ার পরে বিষয়টি প্রকাশ্যে এসেছে। অভিভাবকদের প্রশ্ন, স্কুলের মধ্যে কারো নজরে এল না বিষয়টি। ছেলেদের মধ্যে মারামারি হচ্ছে দেখেও কেউ এগিয়ে আসেনি কেন? এর দায় কীভাবে ঝেরে ফেলতে পারেন তিনি। এই কালচার স্কুলে চলে না। মাস্টারমশাইদের কোনও দায়বদ্ধতা নেই, দায়িত্ব নেই?

এই ধরনের ঘটনার পর পড়ুয়াদের নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন অভিভাবকরা। তবে স্কুল কর্তৃপক্ষের জানিয়েছে, যত দ্রুত সম্ভব এই বিষয়টি নিয়ে পদক্ষেপ নেওয়া হবে

Published by:

Share Link:

More Releted News:

সার্চ ওয়ারেন্ট ছাড়াই তল্লাশি, হরিণঘাটার ঘাসফুল কাউন্সিলরের গ্রেফতারে সরব তৃণমূল

ভোটের মুখে ফের উত্তপ্ত নন্দীগ্রাম, বোমাবাজির অভিযোগ, তদন্তে পুলিশ

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘বিজেপি প্রার্থীকে দলের কর্মীরাই মানছে না’, সবংয়ে মানস-অমলের তফাৎ বোঝালেন অভিষেক

মালদায় ভোটারদের নজর কাড়ার মরিয়া চেষ্টা ইংরেজ বাজারের সিপিএম প্রার্থীর

‘গণতন্ত্রে বুলেট নয়, ব্যালট চলে’, কোচবিহার থেকে কড়া বার্তা মমতার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ