অভিষেক-সূর্য ঝড়ে কিউইদের দুরমুশ করে সিরিজ জিতল টিম ইন্ডিয়া

Share:

নিজস্ব প্রতিনিধি: গুয়াহাটিতে নিশ্চিত হয়ে গেল ভারতের সিরিজ জয়। নিউজিল্যান্ডকে হেলায় হারিয়ে ১০ ওভার বাকি থাকতেই জেতার জন্য প্রয়োজনীয় রান তুলে নিল ভারত। তৃতীয় টি টোয়েটি সিরিজে টসে জিতে নিউজিল্যান্ডকে ব্যাট করতে পাঠান অধিনায়ক সূর্যকুমার যাদব। প্রথমে ব্যাট করতে নেমে   ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫৩ রান  করেছিল কিউইরা। সেই রান তাড়া করতে নেমে ৮ উইকেটে মাত্র ১০ ওভারে ১৫৫ করে সূর্যরা।  ভারতীয় বোলারদের সামনে মাথাই তুলতে পারেনি ব্যাটসম্যানরা। অন্যদিকে পরপর তিনটি ম্যাচ জিতে পাঁচ সিরজের খেলায় জয় নিশ্চিত করে সূর্যরা। সিরিজের ফলাফল ৩-০।  

গুয়াহাটিতেও ফর্মে দেখা গেল না সঞ্জু স্যামসনকে। প্রথম বলেই শূন্য রানে আউট হন সঞ্জু। শুরুতেই চাপ বাড়ে ভারতের। তবে ইশান কিষাণ ও অভিষেক শর্মার ঝড়ো ব্যাটিং দেখেন সকলে। তবে বেশিক্ষণ ক্রিজে টিকে থাকতে পারেননি ইশান ১৩ বলে  ২৮ রান করে আউট হন তিনি। ৩.১ ওভারে ৫০ রান পার করে ভারত।    ২০ বলে ৬৮ রান করে অভিষেক অন্যদিকে ২৬ বলে ৫৭ রান করেন অধিনায়ক সূর্য কুমার যাদব। 

আরও পড়ুন: মাথাই তুলতে পারল না কিউইরা, মাত্র ১৫৪ রানের টার্গেট দিল ভারতকে

 খেলার শুরুতেই দাপট দেখাতে শুরু করেন ভারতের বোলাররা। জসপ্রীত ও  বিশ্নোই এদিন দুটি করে উইকেট নিয়েছেন। প্রথম ওভারেই নিউজিল্যান্ডকে ধাক্কা দেন হর্ষিত রানা। তাঁর বলে ১ রান করে আউট হন ডেভন কনওয়ে। ২ রানে প্রথম উইকেট হারায় কিউইরা। পর পর দু’ওভারে নিউজিল্যান্ডের দুই উইকেট পড়ে যায়। ৪ রান করে আউট হন রাচিন রবীন্দ্র। ১৩ রানে দ্বিতীয় উইকেট পড়ে।  বল করতে নেমে প্রথম বলেই উইকেট নেন বুমরাহ। প্রথম বলেই টিম সেইফার্টকে ১২ রানে বোল্ড করলেন জসপ্রীত । ৩৫ রানে তৃতীয় উইকেট পড়ে নিউজিল্যান্ডের।

কিছুটা চাপ সামলে ফিলিপ্স ও চ্যাপম্যান জুটি গড়ার চেষ্টা করেছিলেন কিন্তু সফল হতে  পারেননি  । দীর্ঘ দিন পর ভারতীয় দলে সুযোগ পাওয়াকে কাজে লাগিয়ে রবি বিশ্নোই ৩২ রানে মার্ক চ্যাপম্যানকে আউট করেন। ১৪তম ওভারে ১০০ রান পার করে নিউজিল্যান্ড। তার পরেই হার্দিকের বলে ১৪ রানে আউট হন  ড্যারিল মিচেল। ১১২ রানে পঞ্চম উইকেট হারায়  নিউজিল্যান্ড।  ৪৮ রানের মাথায়  ফিলিপ্সকে আউট করেন বিশ্নোই।  ৩ রান করে বুমরাহের বলে বোল্ড হন জেমিসন। মাত্র   ১ রানে  রান আউট করে ম্যাট হেনরিকে সাজঘরে পাঠান ইশান কিষাণ। ২৭ রানে বুমরাহের বলে আউট হন কিউই অধিনায়ক মিচেল স্যান্টনার। 

ভারতের প্রথম একাদশ 

সঞ্জু স্যামসন, অভিষেক শর্মা, ঈশান কিশন, সূর্যকুমার যাদব, রিঙ্কু সিংহ, হার্দিক পাণ্ড্য, শিবম দুবে, হর্ষিত রানা, কুলদীপ যাদব, রবি বিশ্নোই, জসপ্রীত বুমরাহ। 

 

শৈশবের স্মৃতি আগলে রাখতে চান? মা-দিদিমার প্রিয় পুরনো শাড়িতে সাজান বাড়ি

সহপাঠীর মারে ক্লাসরুমেই লুটিয়ে পড়লেন ছাত্রী, ভয়ানক দৃশ্য বন্দি সিসি ক্যামেরায়

নামী সংস্থার পণ্য ভুলে যান, মাত্র ৫০ টাকায় বাড়িতেই বানান প্রাকৃতিক শ্যাম্পু

ধূমপান না করলেও রক্ষা নেই! পরোক্ষ ধূমপানেও বাড়ছে মৃত্যুর হার

নদিয়ায় যুবতীকে ধর্ষণের পর ৩৮ বছর লুকিয়ে, বৃন্দাবনের ডেরা থেকে ধৃত সাধু

অশুভ শক্তি বিনাশের তিথি কৌশিকী অমাবস্যা, শুরু এবং শেষ কখন?

বঙ্গ বিজেপির কার্যকরী সমিতিতে ঠাঁই পেলেন শিশির অধিকারী, রয়েছেন শুভেন্দুও

ফের ব্যর্থ বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ১৩৩ রানে গুটিয়ে গেল পাকিস্তান

ঝাড়খণ্ডের ভোটার তালিকায় তিন আফগান নাগরিকের নাম, তদন্তের নির্দেশ নির্বাচন কমিশনের

এসআইআর শুনানিতে গিয়ে সিঁড়ি থেকে মাথা ঘুরে পড়ে মৃত্যু ৮০ বছরের বৃদ্ধের

‘গেরুয়া তাণ্ডব লিখবেন না’, যাদবপুর থেকে ফের হুঁশিয়ারি শুভেন্দুর

ওয়ানডে-তে অভিষেকেই ১৫০ রান করে ইতিহাস গড়লেন প্রোটিয়া ক্রিকেটার

বামদূর্গ যাদবপুরে গীতা, বেদ ও হনুমান চল্লিশা পাঠ নিয়ে বিশেষ শিবির, ঘোষণা মুখ্যমন্ত্রীর

উত্তরপ্রদেশে ভোটের আগেই কংগ্রেসে নাম লেখালেন দক্ষিণী অভিনেত্রী জারা খান