‘সাবধান হয়ে যান, নাহলে কপালে দুঃখ আছে ‘, ট্রাম্পকে হুঁশিয়ারি চিনের প্রেসিডেন্ট শি’র

Share:

আন্তর্জাতিক ডেস্ক: গোটা বিশ্ব কার নিয়ন্ত্রণে থাকবে এই নিয়ে  আমেরিকা ও চিনের মধ্যে চলে ঠাণ্ডা লড়াই। যদিও চিনের প্রেসিডেন্ট শি জিংপিং বা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই কথা  মুখে  প্রকাশ করেন না । তবে এবার ট্রাম্পকে হুঁশিয়ারি দিলেন  শি জিংপিং।  তাইওয়ানকে চিন-আমেরিকার সম্পর্কের ক্ষেত্রে ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু’  বলে উল্লেখ করেছেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে   ফোনালাপে এই বার্তা দিয়েছেন শি।  

বুধবার (৪ ফেব্রুয়ারি) শি ট্রাম্পকে তাইওয়ানের এই দ্বীপটিতে অস্ত্র সরবরাহ করার ক্ষেত্রে ‘সাবধান’  হওয়ার বার্তা দিয়েছেন। যদিও  শি  বলেছেন, তিনি চিনের সঙ্গে  যুক্তরাষ্ট্রের সম্পর্ককে ‘বিশেষ গুরুত্ব দেন’। একই সঙ্গে তিনি বলেছেন, বেইজিং-ওয়াশিংটনের মধ্যে থাকা মতপার্থক্য সমাধানের পথ খুঁজে পাওয়া যাবে। অন্যদিকে ট্রাম্পও চিনের প্রেসিডেন্টের সঙ্গে এই কথোপকথনকে ‘অসাধারণ’  বলে উল্লেখ করেছে। মার্কিন প্রেসিডেন্ট বলেছেন তাঁদের মধ্যে  ‘দীর্ঘ ও বিস্তৃত’  আলোচনা হয়েছে।

আরও পড়ুন : গ্রামবাসীদের এক জায়গায় জড়ো করে হাত বেঁধে নির্বিচারে চালানো হল গুলি, জঙ্গি হানায় মৃত ১৬২

সূত্রের খবর,  আগামী এপ্রিলে ট্রাম্পের চিন সফর করার কথা রয়েছে। এই প্রসঙ্গে ট্রাম্প জানান, তিনি ওই সফর নিয়ে আগ্রহী। তিনি আরও বলেন যে বেইজিং ২০ মিলিয়ন টন মার্কিন সয়াবিন কেনার কথা বিবেচনা করছে, যা বর্তমান ১ কোটি ২০ লক্ষ টন থেকে বেশি। ট্রাম্প তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ট্রুথ সোশ্যালে লিখেছেন, “চিনের সাথে সম্পর্ক এবং রাষ্ট্রপতি শি’র সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক অত্যন্ত ভালো, এবং আমরা উভয়েই বুঝতে পারি যে এটিকে এভাবেই ধরে রাখা কতটা গুরুত্বপূর্ণ।” আমেরিকা ও চিনের বিদেশমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী জানা গিয়েছে, নভেম্বরে দুই নেতার মধ্যে বাণিজ্য, ইউক্রেনে রাশিয়ার আক্রমণ, ফেন্টানাইল এবং তাইওয়ান সহ বিভিন্ন বিষয় নিয়ে শেষ কথা হয়েছিল। তাইওয়ান প্রসঙ্গ এবং সয়াবিন ছাড়াও, বুধবারের ফোনালাপে ট্রাম্প এবং শি ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ, ইরানের বর্তমান পরিস্থিতি এবং মার্কিন যুক্তরাষ্ট্র থেকে চিনের তেল ও গ্যাস ক্রয়ের বিষয়টিও আলোচনা করেছেন বলে সোশ্যাল মিডিয়ায় লিখেছনে মার্কিন প্রেসিডেন্ট। 

  

 

শৈশবের স্মৃতি আগলে রাখতে চান? মা-দিদিমার প্রিয় পুরনো শাড়িতে সাজান বাড়ি

সহপাঠীর মারে ক্লাসরুমেই লুটিয়ে পড়লেন ছাত্রী, ভয়ানক দৃশ্য বন্দি সিসি ক্যামেরায়

নামী সংস্থার পণ্য ভুলে যান, মাত্র ৫০ টাকায় বাড়িতেই বানান প্রাকৃতিক শ্যাম্পু

ধূমপান না করলেও রক্ষা নেই! পরোক্ষ ধূমপানেও বাড়ছে মৃত্যুর হার

নদিয়ায় যুবতীকে ধর্ষণের পর ৩৮ বছর লুকিয়ে, বৃন্দাবনের ডেরা থেকে ধৃত সাধু

অশুভ শক্তি বিনাশের তিথি কৌশিকী অমাবস্যা, শুরু এবং শেষ কখন?

বঙ্গ বিজেপির কার্যকরী সমিতিতে ঠাঁই পেলেন শিশির অধিকারী, রয়েছেন শুভেন্দুও

ফের ব্যর্থ বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ১৩৩ রানে গুটিয়ে গেল পাকিস্তান

ঝাড়খণ্ডের ভোটার তালিকায় তিন আফগান নাগরিকের নাম, তদন্তের নির্দেশ নির্বাচন কমিশনের

এসআইআর শুনানিতে গিয়ে সিঁড়ি থেকে মাথা ঘুরে পড়ে মৃত্যু ৮০ বছরের বৃদ্ধের

‘গেরুয়া তাণ্ডব লিখবেন না’, যাদবপুর থেকে ফের হুঁশিয়ারি শুভেন্দুর

ওয়ানডে-তে অভিষেকেই ১৫০ রান করে ইতিহাস গড়লেন প্রোটিয়া ক্রিকেটার

বামদূর্গ যাদবপুরে গীতা, বেদ ও হনুমান চল্লিশা পাঠ নিয়ে বিশেষ শিবির, ঘোষণা মুখ্যমন্ত্রীর

উত্তরপ্রদেশে ভোটের আগেই কংগ্রেসে নাম লেখালেন দক্ষিণী অভিনেত্রী জারা খান