আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

পেনশন, বিমা পরিষেবা তলানিতে, মোদির বিকশিত ভারতের উদ্বেগজনক রিপোর্ট দিল রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক

নিজস্ব প্রতিনিধি : মোদির ভারতে সামাজিক সুরক্ষা এখন বড়সড় প্রশ্নের মুখে। যতই মেক ইন ইন্ডিয়া, বিকশিত ভারত বা ডিজিটাল ভারতের কথা বলা হয়ে থাকুক, আদতে মোদির ভারতে সাধারণ মানুষের সুরক্ষা ঢাক পেটানো ছাড়া অন্য কিছু নয় বলেই মনে করা হচ্ছে। রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের দেওয়ার তথ্যের ভিত্তিতেই প্রশ্নের মুখে পড়েছে পেনশন এবং বীমা।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমলে ভারতে পেনশন এবং বীমার পরিস্থিতির ছবি সকলের সামনে এসে গিয়েছে। রাষ্ট্রয়াত্ত ব্যাংক জানিয়েছে, কেন্দ্র শুধু গালভরা প্রতিশ্রুতি দিচ্ছে। ২০৪৭ সালের মধ্যে অর্থাৎ স্বাধীনতার ১০০ বছর পূর্তিতে সকলকে বীমার আওতায় আনার প্রতিশ্রুতি স্বপ্ন ছাড়া কিছু নয়। কারণ বীমা পরিষেবায় সাধারণ মানুষের যুক্ত হওয়ার হার অনেকটাই কমে গিয়েছে। পেনশনের পরিস্থিতি তো আরো খারাপ। মূল্যবৃদ্ধির ধাক্কায় সেটাও ধুঁকছে।

ইন্সুরেন্স রেগুলেটরি এন্ড ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়ার তথ্য উল্লেখ করে ব্যাঙ্ক জানিয়েছে, ২০২৪-২৫ অর্ধবার্ষিক দেশে বীমা ক্রয়ের হার ছিল ৩.৭। এটার অর্থ হল দেশের জিডিপি ১০০ টাকা হলে বিমা বাবদ প্রিমিয়াম মেটানো হচ্ছে তিন টাকার সত্তর পয়সা। এবং সেই প্রবণতা ক্রমাগত কমছে। ফলে ধস নামছে বিমা পরিষেবায়। দেশের সকল মানুষকে বীমার আওতায় আনা এতটা সহজ নয় বলেই মনে করছে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কটি। অভিযোগ, গ্রাহকদের থেকে বছরের পর বছর প্রিমিয়ামের টাকা নিয়ে ফ্লেমের টাকা দিতে অস্বীকার করছে বিমা সংস্থা। ফলে অনেকেই আর নতুন করে বীমা করাতে চাইছেন না। পাশাপাশি বিপর্যয় সংক্রান্ত অনীহা থেকেই যাচ্ছে।

পাশাপাশি পেনশনের ক্ষেত্রেও সমস্যার সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ। ২৫ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মীকে পেনশন দেওয়ার লক্ষ্যে কত বছর ইউনিফাইড পেনশন স্কিম শুরু করেছিল কেন্দ্র। সেখানে নাম লিখিয়েছেন এক লক্ষ কুড়ি হাজার কর্মী। মোট কর্মী সংখ্যার মাত্র ৫%। মানুষকে কম বয়সে পেনশন প্রকল্পে আগ্রহী করতে চালু হয়েছিল ন্যাশনাল পেনশন সিস্টেম। এক বছরে তাতে নাম লিখিয়েছেন মাত্র এক লক্ষ তিন হাজার। বিমা এবং পেনশন সাধারণ মানুষের ভবিষ্যতের একটা বড় নিশ্চিত আশ্রয়। সেই জায়গায় যদি স্থিতিশীলতা না থাকে তাহলে মানুষ সেই দিকে এগোতে ভয় পাচ্ছে।

Published by:

Share Link:

More Releted News:

মধ্যপ্রদেশে ৩১ যাত্রী নিয়ে মাঝ নদীতে ডুবল ক্রুজ! মৃত অন্তত ৪, নিখোঁজ অনেকে

শুক্র থেকেই মহারাষ্ট্রের রিকশা-ক্যাব চালকদের মরাঠিতে কথা বলা বাধ্যতামূলক

‘তিনি মাদ্রাজ-এর এপস্টিন’, তামিল সুরকারের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ গায়িকার

নিরাপত্তা প্রত্যাহার ইস্যুতে পঞ্জাবের আপ সরকারের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হরভজন

মিশন পঞ্জাব, মাদক ইস্য়ুতে আম আদমি পার্টিকে জব্দ করতে ব্লু প্রিন্ট তৈরি শাহের

বাবার বিশাল সম্পত্তির অধিকার নিয়ে লড়াই, করিশ্মার সন্তানদের পক্ষে কী রায় দিল্লি হাইকোর্টের?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ