চেনা মালপোয়ার অবিশ্বাস্য ভোলবদল! সুজি ময়দা নয়, বানিয়ে ফেলুন পাউরুটির মালপোয়া, জানুন রেসিপি

Share:

নিজস্ব প্রতিনিধি: মালপোয়ার নাম শুনলেই জিভে জল আসে, তাই না? রসালো, নরম আর মিষ্টি এই মিষ্টান্ন বাঙালির চিরকালের প্রিয়। কিন্তু যদি সেই চেনা মালপোয়ায় থাকে একটু অন্যরকম টুইস্ট? সুজি বা ময়দা নয়, এবার মালপোয়া বানান পাউরুটি দিয়ে! বাইরে সোনালি ভাজা, আর এক কামড়েই ভিতর থেকে বেরিয়ে আসবে নরম ছানার পুর। বানাতেও সহজ, খেতেও দুর্দান্ত। চলুন দেখে নেওয়া যাক রেসিপি।

উপকরণ
পাউরুটি – ৪টি
ছানা ২০০ গ্রাম
গুঁড়ো চিনি ৫ টেবিল চামচ
কুচোনো ড্রাই ফ্রুটস – ২ টেবিল চামচ
তেল – পরিমাণ মতো
ঘি- পরিমাণ মতো
চিনি – ১ কাপ
ছোট এলাচ- ৩টি
ক্ষীর – পরিবেশনের জন্য

আরও পড়ুন: বাড়ির তৈরি স্বাস্থ্যকর টম্যাটো সসেই খাবারের স্বাদ বাড়ান! রইল বানানোর পদ্ধতি

প্রণালী
প্রথমে একটি পাত্রে ছানা ভালো করে মাখিয়ে নিন। এর সঙ্গে গুঁড়ো চিনি ও কুচোনো ড্রাই ফ্রুটস মিশিয়ে একটি মসৃণ পুর তৈরি করুন। এর পর পাউরুটিগুলি একটি গোল বাটি বা ঢাকনার সাহায্যে গোল করে কেটে নিন। কাটা পাউরুটিগুলি অল্প জলে ভিজিয়ে নরম করে জল ঝরিয়ে নিন।

এবার একটি পাউরুটি হাতে নিয়ে তার মাঝখানে এক চামচ করে ছানার পুর দিন। তার উপর আর একটি পাউরুটি বসিয়ে চার দিক ভালো করে চেপে বন্ধ করে দিন, যাতে ভাজার সময় পুর বেরিয়ে না আসে। একটি কড়াইয়ে চিনি ও গুঁড়ো করা এলাচ দিয়ে মাঝারি আঁচে সুন্দর ঘন চিনির রস তৈরি করে নিন।

অন্য একটি কড়াইয়ে ঘি গরম করে মালপোয়াগুলি ধীরে ধীরে সোনালি রঙ হওয়া পর্যন্ত ভেজে নিন। ভাজা মালপোয়া সরাসরি গরম চিনির রসে দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখুন। পরিবেশনের সময় উপর থেকে খানিকটা ক্ষীর ঢেলে গরম গরম পাউরুটির মালপোয়া পরিবেশন করুন।

‘তারাতলার ঘটনার তদন্ত কতদূর?’ জানতে চেয়ে মুখ্যসচিবকে নোটিস জাতীয় মানবাধিকার কমিশনের

হ্যারিকেনের আলোয় পড়াশোনা করে ফরেন সার্ভিসে প্রথম, অসাধ্যসাধন তানভীরের

‘এত্তো টাকা তো দিনে রোজগার করি না’, ৫০০ টাকার বকশিস পেয়ে খুশিতে ডগমগ ডেলিভারি বয়

সাবধান! রাস্তায় মহিলাদের উত্যক্ত করলেই রুখে দাঁড়াবে দুর্গা সুরক্ষা স্কোয়াড

৪৮ বছর আগের পুরনো হিসেব চুকোনোর লক্ষ্য নিয়ে রাতে নামছে স্পেন

‘বিধায়কজি আমাদের বাড়ি বানিয়ে দিন না’, জরাজীর্ণ ঘরের সামনে দাঁড়িয়ে আর্তি ৫ বছরের শিশুর

মধ্যমগ্রাম স্টেশনে হকার উচ্ছেদে স্থগিতাদেশ দিল হাইকোর্ট

রবিবার ফের ১২ ঘন্টার জন্য বন্ধ দ্বিতীয় হুগলি সেতু, কোন পথে চলবে যানবাহন?

৯ বছর বাদে শ্রীলঙ্কায় খেলতে যাচ্ছেন শুভমন গিলরা, কবে-কোথায় ম্যাচ?

আত্মঘাতী হতেই চিনের আকাশচুম্বী ভবনে বিমান নিয়ে আছড়ে পড়েছিলেন পাইলট

স্বস্তির খবর! চলতি সপ্তাহে বন্ধ হচ্ছে না চিংড়িঘাটা উড়ালপুল, হঠাৎ কেন এই সিদ্ধান্ত?

মার্কিন মুলুকে হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যু গুজরাতি পরিবারের তিন সদস্যের

পাঁচ মাস ধরে নিখোঁজ ভগবান ‘নাড়ু গোপাল’, খুঁজে বের করতে গঠিত বিশেষ তদন্তকারী দল

ডানকুনি থেকে গ্রেফতার গুলশন কলোনির ‘ত্রাস’ মিনি ফিরোজ