বিধানসভায় মুকুল রায়কে শেষ শ্রদ্ধা বিধায়কদের, হাজির অভিষেকও

Share:

নিজস্ব প্রতিনিধি : নির্ধারিত সময়ে বিধানসভায় পৌঁছল মুকুল রায়ের মরদেহ। সেখানেই তাঁকে শ্রদ্ধা জানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্য বিধানসভায় মুকুল রায়ের মরদেহে শেষ শ্রদ্ধা জানালেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অন্যান্য বিধায়করা।

রবিবার রাতে সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সুকুল রায়। তাঁর মৃত্যুর খবর পাওয়ার পর থেকেই হাসপাতালের সামনে ভিড় জমাতে শুরু করে মুকুল অনুগামীরা। পাশাপাশি ফোন করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। সোমবার সকালে হাসপাতালে থেকে তাঁকে সরাসরি নিয়ে আসা হয় বিধানসভায়। সেখানে হাজির ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পুষ্পস্তবক দিয়ে মুকুল রায়কে শ্রদ্ধা জানান তিনি। তাঁর পাশাপাশি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, শোভনদেব চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম, সুজিত বসু, সব্যসাচী দত্ত, পার্থ ভৌমিক সহ অন্যান্যরা। দীর্ঘদিনের বিধায়ক ছিলেন। মন্ত্রীত্বের পদও সামলেছেন। বাংলার রাজনীতিতে তাঁকে চানক্য বলা হত। দীর্ঘদিন ধরে সাংসদ হিসেবে কাজ করেছিলেন তিনি। জাহাজমন্ত্রী বা রেলমন্ত্রীর পদ সামলেছেন দক্ষ হাতে।

 

২০১৫ সাল থেকে তৃণমূলের সঙ্গে তাঁর একটা দূরত্ব তৈরি হয়েছিল। ২০১৭ সালে রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দেন। পরে বিজেপিতে যোগদান করেন। ২০২০ সালে সর্ব ভারতীয় সহ সভাপতির পদ দেওয়া হয়েছিল তাঁকে। মনে করা হয়, ২০২৮ সালের পঞ্চায়েত, ২০১৯-র লোকসভা নির্বাচনে বিজেপির ভাল ফলে র পিছনে মুকুল রায়ের কিছু ভূমিকা রয়েছে। 

আরও পড়ুন-মুকুল রায়ের মৃত্যুর জন্য দায়ী বিজেপি, বিস্ফোরক অভিযোগ ফিরহাদের

২০২১ সালে বিধানসভা নির্বাচনে কৃষ্ণনগর উত্তর থেকে জয়লাভ করেছিলেন। ওই বছর জুনমাসে পুরোনো দলে ফিরে আসেন তিনি।  বঙ্গ রাজনীতিতে তাঁর অবদান সকলেই মনে করছেন। এদিন তাঁর দেহ বিধানসভায় নিয়ে আসার পরে শাসক-বিরোধী সকলেই উপস্থিত রয়েছেন। রাজ্য মন্ত্রিসভার অনেকেই উপস্থিত রয়েছেন। সকলেই তাঁকে শেষশ্রদ্ধা জানিয়েছেন। বিধানসভা থেকে তাঁর দেহ নিয়ে যাওয়া হচ্ছে কাঁচড়াপাড়ার ঘটক রোডের বাড়িতে। সেখান থেকে শেষকৃত্যের জন্য নেওয়া হবে হালিশহর শ্মশানে।

 

শত্রুদের ঘুম কেড়ে নৌসেনার ভান্ডারে যুক্ত হচ্ছে আরও তিন যুদ্ধজাহাজ

গাঁজার নেশা করে বচসা, বন্ধুর বুকে ছুরির কোপ! গ্রেফতার যুবক

শাড়ি ছেড়ে জিন্স-টিশার্টে দীপিকা, পশ্চিমী পোশাকে পর্দার ‘সীতা’কে দেখে অবাক নেটমহল

সন্দেশখালির তৃণমূল ব্লক সভাপতির বাড়ির পাশ থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার

প্রাক্তন সেচমন্ত্রী মানস ভুঁইয়ার বিরুদ্ধে এফআইআর

ভেঙে গেল উদ্ধবের দল, ৬ সাংসদ সামিল‌ শিন্ডে সেনায়

‘আই লাভ ইউ মম-ড্যাড’, মর্মস্পর্শী চিঠি লিখে আত্মঘাতী দ্বাদশ শ্রেণির ছাত্রী

সন্দেশখালিতে ২ তৃণমূল নেতার গ্রেফতারের দাবিতে বিক্ষোভ গ্রামবাসীদের

শুভেন্দুর হুঁশিয়ারির পরেই সুড়সুড় করে ইস্তফা GTA চেয়ারম্যান অনীত থাপার

সাতসকালে বাগবাজার মায়ের ঘাটে ঝাঁটা হাতে মুখ্যমন্ত্রী

বর্ষা ঢুকলেও মিলছে না স্বস্তি, বাংলায় কবে শুরু হবে ভারী বৃষ্টি?

জবরদস্ত স্টান্ট দেখালেন আলিয়া-ববি, ‘আলফা’র ট্রেলারে বড় চমক হৃতিকের

‘আইন হাতে তুলে নিলে কাউকে ছাড়া হবে না’, ফলতায় হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

ফের নিরাশ করলেন বৈভব, বিষ্ময় বালকের ব্যাটে রানের খরা