আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মুম্বইয়ের ক্রুজ পার্টিতে হানা এনসিবির, গ্রেফতার ১০

নিজস্ব প্রতিনিধি: আবারও বানিজ্য নগরীতে ক্রমশ সক্রিয় হচ্ছে নিষিদ্ধ মাদক সেবন। শনিবার গান্ধিজয়ন্তীর দিনই বাণিজ্যনগরী মুম্বইয়ে অনুষ্ঠিত একটি ক্রুজ পার্টিতে হানা দিল মুম্বইয়ের নারকটিক শাখার একটি বিশেষ দল। পুলিশ সূত্রে খবর, ওই ক্রুজ পার্টি থেকে উদ্ধার করা হয়েছে বেশকিছু নিষিদ্ধ মাদকদ্রব্য। ইতিমধ্যেই এই ঘটনায় ১০ জনকে গ্রেফতার করেছে মুম্বই পুলিশ।

পুলিশ সূত্রে খবর, শনিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে একটি ক্রুজ পার্টিতে আচমকাই হানা দেয় এনসিবির একটি বিশেষ দল। তাঁদের কাছে আগে থেকেই খবর ছিল যে ওই পার্টিতে নিষিদ্ধ মাদক সেবনের ব্যবস্থা রয়েছে। এরপরেই তাঁরা যাত্রীদের ছদ্মবেশে ওই ক্রুজে ওঠেন এবং ক্রুজ থেকে বহু নিষিদ্ধ মাদক উদ্ধার করা হয়। এই ঘটনায় ইতিমধ্যেই এনসিবি ১০জনকে আটক করেছে বলে জানা গিয়েছে।

পুলিশের তরফ থেকে আরও জানানো হয়েছে, আটক করা ওই ১০ জনকে রবিবারই মুম্বইয়ে ফিরিয়ে আনা হবে। পাশাপাশি শনিবার মুম্বই থেকে রওনা দেওয়া ওই ক্রুজটিকেও মাঝ সমুদ্র থেকে ফেরত আনার ব্যবস্থা করা হচ্ছে।

উল্লেখ্য, গত বছর থেকেই বাণিজ্য নগরীতে মাদকবিরোধী পদক্ষেপ গ্রহণে একাধিক সক্রিয় ভূমিকা পালন করেছে এনসিবি। এই মাদকচক্রের সঙ্গে অকাল প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুত এবং তাঁর প্রেমিকা রিয়া চক্রবর্তীর নামও জড়িয়েছিল। নিষিদ্ধ মাদক সরবরাহের জন্য রিয়া চক্রবর্তীকে পুলিশ হেফাজতেও নেওয়া হয়েছিল। অন্যদিকে মুম্বই ছাড়াও সম্প্রতি দেশের অন্য বেশ কয়েকটি শহর থেকে কয়েক হাজার কেজি মাদক উদ্ধার করেছে এনসিবি।এর মধ্যে উল্লেখযোগ্য হল গুজরাটের মংলা বন্দর থেকে উদ্ধার করা প্রায় ৩০০০ কেজি হেরোইন এবং দিল্লি থেকে উদ্ধার করা প্রায় ৩৭ কেজি কোকেন। একই ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশেও। সম্প্রতি উত্তরপ্রদেশের নয়ডা থেকেও কয়েক কেজি কোকেন উদ্ধার করেছে নারকটিক শাখার একটি বিশেষ দল।

Published by:

Share Link:

More Releted News:

মধ্যপ্রদেশে ৩১ যাত্রী নিয়ে মাঝ নদীতে ডুবল ক্রুজ! মৃত অন্তত ৪, নিখোঁজ অনেকে

শুক্র থেকেই মহারাষ্ট্রের রিকশা-ক্যাব চালকদের মরাঠিতে কথা বলা বাধ্যতামূলক

‘তিনি মাদ্রাজ-এর এপস্টিন’, তামিল সুরকারের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ গায়িকার

নিরাপত্তা প্রত্যাহার ইস্যুতে পঞ্জাবের আপ সরকারের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হরভজন

মিশন পঞ্জাব, মাদক ইস্য়ুতে আম আদমি পার্টিকে জব্দ করতে ব্লু প্রিন্ট তৈরি শাহের

বাবার বিশাল সম্পত্তির অধিকার নিয়ে লড়াই, করিশ্মার সন্তানদের পক্ষে কী রায় দিল্লি হাইকোর্টের?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ