বোলিং বৈচিত্র্য দিয়েই ভারতের বিরুদ্ধে বাজিমাত করতে চান সিকন্দর রাজারা

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ কঠিন পরীক্ষার মুখে পড়তে চলেছে ভারত। মুখোমুখি হবে জিম্বাবয়ের । সেমিফাইনালে উঠতে হলে ভারতকে বড় রানের ব্যবধানে হারাতে হবে জিম্বাবয়েকে। অন্যদিকে বিশ্বকাপ জুড়ে দাপট দেখানো জিম্বাবয়েও হাল যে ছাড়বে না তা আর বলার অপেক্ষা রাখে না। ভারতকে আটকাতে হলে বোলিং অস্ত্রে শান দিতে হবে রায়ান বার্লদের। এই বিষয় নিয়ে আশাবাদী বলেই জানিয়েছেন জিম্বাবয়ের অধিনায়ক। 

 ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জিম্বাবয়ের সব বোলার অতিরিক্ত রান খরচ করলেও ভারতের বিপক্ষে বোলারদের নিয়ে আশাবাদী রায়ান বার্ল। জিম্বাবয়ের অলরাউন্ডারের  জানিয়েছেন নানা ধরনের  বোলিংকে কাজে লাগিয়ে ভারতের বিপক্ষে ভালো কিছু করতে পারবেন তারা।  সুপার এইটে দ্বিতীয় ম্যাচে বৃহস্পতিবার গত বারের চ্যাম্পিয়ন ভারতের মুখোমুখি হবে জিম্বাবয়ে। চেন্নাইয়ের এমএ চিদাম্বারাম স্টেডিয়ামে  হবে খেলা। 

আরও পড়ুন: ‘ডু অর ডাই’ ম্যাচে স্যান্টনারের চওড়া ব্যাটে ভর করে ১৬৮ রান তুলল কিউইরা

দুই প্রাক্তন  চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কাকে হারিয়ে, গ্রুপ পর্বে অপরাজিত থেকে সুপার এইটে জায়গা করে নিয়েছিল জিম্বাবয়ে। তবে  ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয়ের ধারা অব্যহত রাখতে পারেনি।  ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২০ ওভারে ২৫৪ রান  তুলেছিক ক্যারিবিয়ানরা, টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে যা দ্বিতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ। সেই ম্যাচে  জিম্বাবয়ে  একেবারেই খেলতে পারেনি।  ১০৭ রানের ব্যবধানে পরাজিত হয়। সেই ভুল থেকে শিক্ষা নিয়ে আজ  ভারতের বিপক্ষে ময়দানে নামতে চলেছে তারা। বিশেষ গুরুত্ব দিচ্ছে বোলিংয়ের উপর।  

জিম্বাবয়ের কাছে ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভাদের মতো ফাস্ট বোলার আছেন তিন জন। তাদের দলে প্রায়  সমস্ত ধরনের স্পিনারও  রয়েছেন। গ্রায়েম ক্রিমার (লেগ স্পিন), সিকান্দার রাজা (অফ স্পিন ও রহস্য স্পিন) ও ওয়েলিংটন মাসাকাদজা (বাঁহাতি ফিঙ্গার স্পিন)-কে কাজে লাগানো হতে পারে।  চেন্নাইয়ের কালো মাটির উইকেটে জিম্বাবয়ের টিম ম্যানেজমেন্ট সব বিকল্পের কথা বিবেচনা করছে। এই নিয়ে ম্যাচের আগের দিন জিম্বাবয়ের লেগ স্পিনিং অলরাউন্ডার বার্ল বললেন, “বোলিং বৈচিত্র্য দিয়ে ভারতকে চ্যালেঞ্জ  জানাব। আমাদের কাছে অনেক বিকল্প আছে, আর এটা সম্ভবত জিম্বাবুয়ে বোলিং লাইনআপের একটি সুবিধা। আমাদের একজন বাঁহাতি পেসার আছে, একজন ডানহাতি পেসার আছে, আমাদের কয়েক জন লেগ স্পিনার আছে, একজন অফ স্পিনার আছে, একজন বাঁহাতি স্পিনার আছে। “তাই আমাদের দলে গভীরতা অনেক। আমার মনে হয়, লড়াইটা কেমন হবে, সেটা নির্ভর করবে ওই সময়ে মাঠে থাকা ব্যাটসম্যান এবং আমরা কোন কম্বিনেশন নিয়ে খেলছি, তার ওপর।” 

তৃণমূল নেতার বাগানবাড়ি থেকে বিপুল ত্রাণ সামগ্রী ও নথিপত্র উদ্ধার, রানাঘাটে উত্তেজনা

‘অপারেশন টাইগার’, বড়সড় ভাঙনের মুখে উদ্ধবের শিবসেনা, বিদ্রোহ ছয় সাংসদের

১১ বছরের শিশুকে কুড়ুল দিয়ে নৃশংসভাবে খুন করার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড

২২ জুন ঘোষণা হবে DA, রাজ্য সরকারি কর্মচারীদের ধৈর্য ধরতে বলে বিজ্ঞপ্তি জারি মুখ্যসচিবের

দিল্লিতে পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের মদতপুষ্ট সাত জঙ্গি পাকড়াও

বুধের ভোরে ‘মরুর শিয়াল’ আলজেরিয়ার বিরুদ্ধে মাঠে নামছে বিশ্বজয়ী আর্জেন্টিনা

G7 সম্মেলনে দীর্ঘ ১৬ মাস বাদে দেখা মোদি-ট্রাম্পের, কী করলেন দুই রাষ্ট্রপ্রধান?

‘বিহার ছাড়ো, নাহলে শ্মশান যাও’ অপরাধীদের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী সম্রাটের

‘ডিজে বাজবে’ মামলায় সাড়ে ছয় ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরোলেন অভিষেক

‘বিনিয়োগ করতে চেয়ে যোগাযোগ করেছেন ৪২ শিল্পপতি’, দাবি শিল্পমন্ত্রী তাপসের

‘পুষ্পা’ জাহাঙ্গিরের মুক্তির দাবি জানাতে গিয়ে আধা সেনার তাড়া, পুকুরে ঝাঁপিয়ে রক্ষা বিক্ষোভকারীদের

নিজের পঞ্চায়েতের সামনেই কান ধরে ক্ষমা চাওয়ানো হল উপপ্রধানকে,মাথায় ফাটানো হল ডিম

অভিষেকের আপ্ত সহায়কের বিরুদ্ধে লুক আউট সার্কুলার সিআইডি’র

রক্তে ভেসে যাওয়া মেঝেতে পড়ে মধুচন্দ্রিমায় যাওয়া তথ্য-প্রযুক্তি কর্মীর নগ্ন দেহ, ভয়ঙ্কর ঘটনা…