বাণিজ্যিক অংশীদারের খোঁজ চালাচ্ছে সর্ব ভারতীয় ফুটবল সংস্থা

Share:

নিজস্ব প্রতিনিধি:  চলতি মরশুমে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের তরফ থেকে আইএসএল আয়োজন করা হয়েছে কোনো অফিসিয়াল পার্টনার ছাড়াই। এবার সেই পার্টনারের খোঁজেই টেন্ডার ডাকছে ভারতীয় ফুটবল ফেডারেশন। এই আইএসএল আয়োজন করতে গিয়ে ক্লাবগুলোর মতোই আর্থিক লোকসানের মুখে ফেডারেশন। সেই ধাক্কা কাটিয়ে ওঠার জন্য আগামী মরশুম শুরুর আগে থেকেই দীর্ঘমেয়াদি কমার্শিয়াল পার্টনার খুঁজছে ফেডারেশন। মনে করা হচ্ছে চলতি মাসের ২০ তারিখের মধ্যে কমার্শিয়াল পার্টনার চলে আসবে ছেলে ও মেয়েদের টিমের জন্য।

জানা গিয়েছে, বেশ কয়েক মাস আগেও কমার্শিয়াল পার্টনারের জন্য বিজ্ঞাপন দেওয়া হয়েছিল, কিন্তু সেইভাবে কেউ আগ্রহ প্রকাশ করেনি। সেই নোটিসে প্রকাশ্যে আনা হয়েছিল চুক্তির যাবতীয় শর্তাবলি। কিন্তু এ বার তা প্রকাশ্যে আনা হয়নি। অফেরৎযোগ্য আড়াই লক্ষ টাকা দিয়ে রিকোয়েস্ট ফর প্রোপোজালের ডকুমেন্ট যারা তুলবে, তারাই জানতে পারবে, কত বছরের জন্য এই দরপত্রের চুক্তি, এবং তার জন্য ফেডারেশনকে বার্ষিক কত টাকা দিতে হবে। থাকবে এই লিগ করার জন্য তাদের স্বত্বের শতাংশও। যদিও সূত্রের খবর, যারা এই শর্ত পূরণ করবে তাদের জন্য নতুনত্ব হিসাবে থাকবে আইএসএলের সঙ্গে ফেডারেশন কাপের স্বত্বও পাবে এই বাণিজ্যিক সঙ্গী।

আরও পড়ুন: অশান্ত মধ্যপ্রাচ্য, জিম্বাবোয়ের পর এবার ভারতে আটকে পড়ল ওয়েস্ট ইন্ডিজের গোটা টিম

এরই সঙ্গে ফেডারেশন কাপ তুলে দিয়ে সুপার কাপ করা হলেও আবার ফেরানো হচ্ছে দেশের ঐতিহ্যপূর্ণ নক আউট টুর্নামেন্টকে। সব বিষয় দরপত্রে উল্লেখ থাকতে পারে বলেই মনে করা হচ্ছে। দ্বিতীয়টা, মেয়েদের প্রথম ও দ্বিতীয় ডিভিশন আইডব্লিউএলের জন্য। যদিও মেয়েদের ক্ষেত্রে প্রথম ও দ্বিতীয় ডিভিশনের জন্য আলাদা পার্টনার আসতে পারে, সেই ক্ষেত্রে সমস্যা নেই বলেই জানা গিয়েছে। 

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

বিশ্ব পরিবেশ দিবসে মা-বাবার সমাধিস্থলে চারা রোপণ করলেন মন্ত্রী রাজেশ মাহাতো

অন্নপূর্ণা ভান্ডারের ৩০০০ টাকা পেয়ে হতবাক গ্রামীণ চিকিৎসক

তৃণমূলের ডামাডোলে পোয়াবারো কংগ্রেসের, মেখলিগঞ্জ পুরসভার দখল নিল

তৃণমূল বিধায়ককে দেখে ‘চোর-চোর’ শ্লোগান, পুলিশি পাহারায় এলাকা ছেড়ে পালালেন

তৃণমূলের প্রাক্তন বিধায়কের নিজস্ব ক্লাব ঘর থেকে উদ্ধার সরকারি কৃষি সামগ্রী, ত্রিপল, কম্বল

বিহারে বিজেপির হয়ে বিধান পরিষদের ভোটে লড়ছেন ভোজপুরি নায়ক পবন সিংহ

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

দিল্লিকে চাপে রাখতে এবার ‘ভারত-শত্রু’ তুরস্কের সঙ্গে সামরিক চুক্তি তারেকের

কলকাতা পুরসভার মেয়র পদে ইস্তফা ফিরহাদের

স্বরূপ বিশ্বাস গ্রেফতারের পর সুরুচি সংঘে ভাঙচুর, মিলল খাট-বিছানা

ভোটের আগে তৈরি হয় রাস্তা ,ফল প্রকাশের পরেই বেরিয়ে পড়েছে কঙ্কালসার চেহারা

‘ব্রিটেনের রাজনীতিতে নাক গলাবেন না’, মাস্ককে হুঁশিয়ারি প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের