চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

রবিতেও নাজেহাল যাত্রীরা, হাওড়া ডিভিশনে বাতিল প্রায় ৫০টি ট্রেন, দেখুন তালিকা

নিজস্ব প্রতিনিধিঃ পূর্ব রেলের যাত্রীদের জন্য জরুরি ঘোষণা। রবিবার (২২ মার্চ ২০২৬) হাওড়া ডিভিশনের একাধিক লাইনে রক্ষণাবেক্ষণের কাজ চলবে। এর ফলে দিনের বিভিন্ন সময়ে ট্রাফিক ব্লক নেওয়া হবে এবং একাধিক লোকাল ও প্যাসেঞ্জার ট্রেন বাতিল থাকবে। ফলে যাত্রীদের আগেভাগেই বিকল্প পরিকল্পনা করে যাত্রা করার পরামর্শ দিয়েছে রেল কর্তৃপক্ষ।

ট্রাফিক ব্লকের সময়সূচি (রবিবার)

১.কোন্নগর-উত্তরপাড়া শাখায় ডাউন মেন লাইন দুপুর ১২টা-৩টা

২.ভদ্রেশ্বর-শেওড়াফুলি শাখায়  ডাউন মেন লাইন সকাল ১১:৪৫-দুপুর ২:৪৫

৩.খন্যান-পাণ্ডুয়া শাখায়  ডাউন মেন লাইন সকাল ১০:৪৫-দুপুর ১:৪৫

৪.ডানকুনি-সিসিএল শাখায়  রিভার্স সিসিআর লাইন সকাল ৯:৪৫-দুপুর ১২:৪৫

৫.চেরাগ্রাম ব্লক হাট-গুড়াপ শাখায়  আপ কর্ড লাইন সকাল ১০:৫০-দুপুর ১:৫০

৬.জৌগ্রাম-মসাগ্রাম শাখায় আপ কর্ড লাইন সকাল ১১:১৫-দুপুর ২:১৫

৭.জিরাট-গুপ্তিপাড়া শাখায়  আপ লাইন সকাল ১০:২০-দুপুর ১:২০

৮.ধাত্রীগ্রাম-সমুদ্রগড় শাখায়  আপ লাইন সকাল ১০:৪০-দুপুর ১:৪০

৯.গঙ্গাটিকুরী-সালার শাখায়  আপ লাইন সকাল ১১:১০-দুপুর ২:১০

১০.খানা-ঝাপটের ঢাল শাখায়  আপ লাইন সকাল ১১:৫০-দুপুর ২:৫০

১১.গুসকরা-পিচকুড়ির ঢাল শাখায়  আপ লাইন দুপুর ১২টা-৩টা

১২.আহমদপুর-বাতাসপুর শাখায়  আপ লাইন দুপুর ১২:১৫-৩:১৫ রামপুরহাট-পিনরগড়িয়া শাখা: সকাল ১১টা-দুপুর ২টা

১৩.তিলভিটা-কোটালপুকুর শাখায় ডাউন লাইন। সকাল ১০:৩০-দুপুর ১:৩০

বাতিল ট্রেন (২২ মার্চ)

•হাওড়া থেকে: হাওড়া-চন্দনপুর, হাওড়া-ব্যান্ডেল, হাওড়া-বর্ধমান, হাওড়া-কাটোয়া, হাওড়া-পাণ্ডুয়া, হাওড়া-শেওড়াফুলি সহ একাধিক লোকাল ট্রেন।

•ব্যান্ডেল থেকে: ব্যান্ডেল-হাওড়া ও ব্যান্ডেল-কাটোয়া লোকাল বাতিল।

•শেওড়াফুলি, পাণ্ডুয়া ও মেমারী থেকে: হাওড়াগামী কিছু লোকাল বাতিল।

•কাটোয়া থেকে: কাটোয়া-হাওড়া, কাটোয়া-ব্যান্ডেল লোকাল ও কাটোয়া-আজিমগঞ্জ প্যাসেঞ্জার বাতিল।

•বর্ধমান থেকে: বর্ধমান-হাওড়া ও বর্ধমান-শিয়ালদা লোকালের কয়েকটি ট্রেন চলবে না।

•শিয়ালদা ও ডানকুনি রুটেও: কয়েকটি লোকাল পরিষেবা বাতিল থাকবে।

•রামপুরহাট ও আহমদপুর রুটেও: কিছু এমইএমইউ ট্রেন বাতিল করা হয়েছে।

সূত্রের খবর , লাইনের মেরামত ও নিরাপত্তাজনিত কাজের জন্য এই ব্লক নেওয়া হয়েছে। কাজ শেষ হলে পরিষেবা স্বাভাবিক হবে। যাত্রীদের অসুবিধা এড়াতে আগেভাগে সময়সূচি দেখে যাত্রা করার পরামর্শ দেওয়া হয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

পুলিশের অনুমতি না মেলায় বৃহস্পতিবার রাহুল গান্ধির বঙ্গ সফর বাতিল

সালানপুরে বলিউডের ‘গ্ল্যামার কুইন’ মন্দাকিনীর রোড’শো ঘিরে জনজোয়ার

নন্দীগ্রামের পুলিশ পর্যবেক্ষক বদল কেন, সদুত্তর দিতে পারলেন না মনোজ

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী টোটোকে ধাক্কা বেপরোয়া লরির, মৃত্যু বৃদ্ধার, জখম ৪

কলিন্স লেনে মিটিং করার অনুমতি না পেয়ে চা খেয়ে জনসংযোগ সারলেন মমতা

মোদির ঝালমুড়ির পাল্টা, ভোটপ্রচারে বেরিয়ে ফুচকা খেলেন তৃণমূল প্রার্থী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ