চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘‌বধূ নির্যাতনে অভিযুক্ত সন্দেশখালির বিজেপি প্রার্থী’‌, প্রচারে গিয়ে ফাঁস করলেন অভিষেক

নিজস্ব প্রতিনিধি:‌ ২০২৪ সালের লোকসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্য–রাজনীতিতে চর্চিত জায়গা হয়ে উঠেছিল সন্দেশখালি। এবার ২০২৬ সালের ভোটমুখী বাংলায় সন্দেশখালি আবার অন্যতম ভরকেন্দ্র। সেখানে আজ, রবিবার মুর্শিদাবাদের নওদার নির্বাচনী জনসভা সেরে সন্দেশখালির মাটিতেই পা রাখেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। আর সেখানে দাঁড়িয়েই বিজেপিকে তুলোধনা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর এখান থেকেই বিজেপি প্রার্থীর সম্পর্কে গোপন তথ্য ফাঁস করলেন তৃণমূল সাংসদ।

এদিকে সন্দেশখালি থেকে তখন অভিযোগ তোলা হয়েছিল, মহিলাদের উপর যৌন নির্যাতন। কিন্তু স্টিং অপারেশন করার পর যে ভিডিও প্রকাশ্যে আসে তাতে মুখ পোড়ে বিজেপির। নাম জড়িয়ে যায় গঙ্গাধর কয়ালের। এখন দু’‌বছর কেটে গেলেও দেখা যায় না গঙ্গাধর কয়ালকে। এই গঙ্গাধর কয়াল আসলে বিজেপির মণ্ডল সভাপতি ছিলেন। এবার জনসভা থেকে সে কথা তুলে ধরে অভিষেকের আক্রমণ, ‘‌স্টিং অপারেশনে সবটা পরিষ্কার হয়ে গিয়েছে। বিজেপি নেতা গঙ্গাধর কয়ালের কথাতেই স্পষ্ট যে সবটাই ছিল সাজানো চক্রান্ত। আমাদের মা–বোনেদের উপর মিথ্যে কালিমা লেপে দেওয়া হয়েছিল। জমি দখলের প্রত্যেকটি অভিযোগের তদন্ত হয়েছে এবং ইতিমত্যেই একশোর বেশি পরিবার তাঁদের জমি ফেরত পেয়েছেন।’‌

অন্যদিকে জনসভা থেকে ডায়মন্ডহারবারের সাংসদ অভিযোগ করেন, ‘‌দু’বছর আগে পরিকল্পিতভাবে সন্দেশখালির ভাবমূর্তি নষ্ট করা হয়েছিল। মহিলাদের সাদা কাগজে সই করিয়ে পরে সেগুলিকে শ্লীলতাহানির অভিযোগে রূপান্তর করা হয়েছিল। তাতেই সরগরম হয়ে উঠেছিল রাজনীতি। কিন্তু এবার বিজেপি সন্দেশখালিতে প্রার্থী করেছে সনৎ সর্দারকে। এই প্রার্থী ‘পরিযায়ী’ এবং ‘বহিরাগত’। ১৫ বছর ধরে সন্দেশখালির সঙ্গে প্রার্থীর কোনও যোগ নেই, তিনি থাকেন বসিরহাটে। আর আগে যিনি প্রার্থী হয়েছিলেন লোকসভা নির্বাচনে তাঁকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এখন সব মানুষ বুঝতে পারছেন।’‌

তাছাড়া সন্দেশখালির বিজেপি প্রার্থীর গোপন তথ্যও ফাঁস করেন তৃণমূল কংগ্রেসের লোকসভার দলনেতা। তাই তো সন্দেশখালির মাটিতে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‌বিজেপি প্রার্থীর বিরুদ্ধে বধূ নির্যাতনের অভিযোগ আছে। আর সেখানে তৃণমূলের প্রার্থী এই মাটিরই মেয়ে। তাই এখানকার মানুষজনের কাছে আমার অনুরোধ, এবার সন্দেশখালি কেন্দ্র থেকে অন্তত ৫০ হাজার ভোটের ব্যবধানে তৃণমূলকে জয়ী করুন। এখানের যেসব কাজ বাকি আছে বা আপনাদের দাবি আছে আমি কথা দিচ্ছি তা পূরণ করে দেওয়া হবে নির্বাচনে জিতে আসার পর।’‌

Published by:

Share Link:

More Releted News:

সালানপুরে বলিউডের প্রবীণ অভিনেত্রী মন্দাকিনীর রোড’শো ঘিরে জনজোয়ার

নন্দীগ্রামের পুলিশ পর্যবেক্ষক বদল কেন, সদুত্তর দিতে পারলেন না মনোজ

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী টোটোকে ধাক্কা বেপরোয়া লরির, মৃত্যু বৃদ্ধার, জখম ৪

কলিন্স লেনে মিটিং করার অনুমতি না পেয়ে চা খেয়ে জনসংযোগ সারলেন মমতা

মোদির ঝালমুড়ির পাল্টা, ভোটপ্রচারে বেরিয়ে ফুচকা খেলেন তৃণমূল প্রার্থী

‘ভবানীপুরের তিন ওয়ার্ডে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ছাপ্পা করাবে’, বিস্ফোরক মমতা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ