মিনি ইন্ডিয়া ভবানীপুরে গুজরাটি–হিন্দিতে দেওয়াল লিখন, সম্প্রীতির বার্তা মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ এবারের বিধানসভা নির্বাচনে হটস্পট কেন্দ্র ‘‌ভবানীপুর’‌। কারণ এবার সেখানে মুখোমুখি লড়াই করছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী। তার উপর খোদ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিয়ে আজ, বৃহস্পতিবার মনোনয়ন পেশ করছেন ভবানীপুর–নন্দীগ্রামের বিজেপি প্রার্থী। আর সেখানে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ঝোড়ো প্রচার চলছে। সেটা সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বাড়ি বাড়ি জনসংযোগ এবং দেওয়াল লিখন করার মধ্যে দিয়ে করা হয়েছে। আর এখানেই অভিনবত্ব দেখা গিয়েছে। তবে তার সঙ্গে আছে সর্বধর্ম সমন্বয় এবং সম্প্রীতির বার্তা। যা বারবার শোনা যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে।

এদিকে আগামী ৮ তারিখ ভবানীপুর কেন্দ্রের প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দেবেন তৃণমূল সুপ্রিমো বলে সূত্রের খবর। ‘‌ভবানীপুর’‌ বিধানসভা কেন্দ্রকে মিনি ইন্ডিয়া বলা হয়। কারণ এখানে সব ধর্ম, জাতি, বর্ণের মানুষের বসবাস। আর সেটাকে সামনে রেখেই মানুষের সামনে তুলে ধরা হয়েছে সম্প্রীতির বার্তা। যা দেওয়াল লিখনে দেখা যাচ্ছে। সঙ্গে নির্বাচনী প্রচারও রয়েছে। মিশ্র ভাষাভাষী থেকে নানা ধর্মীয় সম্প্রদায়ের মানুষের বাস ভবানীপুরে। এখানে আছে চেতলা অঞ্চলের (৮২ নম্বর ওয়ার্ড) মতো বাঙালি অধ্যুষিত এলাকাও আছে। আবার কলকাতা পুরসভার ৭০, ৭১, ৭৩ নম্বর ওয়ার্ডও আছে। যেখানে গুজরাটি, পাঞ্জাবি, মাড়োয়ারি সম্প্রদায়ের মানুষের বসবাস। জৈন ধর্মের মানুষ এবং ৭৭ নম্বর ওয়ার্ডে সংখালঘু মানুষও আছে।

অন্যদিকে এখানে বিহার, ঝাড়খণ্ডের হিন্দিভাষী বহু মানুষও বসবাস করেন। সবাইকে নিয়েই ভবানীপুর বিধানসভা কেন্দ্র। আর এটাই তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গড়। এবার তাঁর মনোনয়ন পত্রেও থাকছে সেই বহুত্বের প্রতিফলন। মনোনয়নপত্রে প্রস্তাবক হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় তুলে ধরতে চাইছেন তাঁর কেন্দ্রের ‘কসমোপলিটন’ চরিত্র। অর্থাৎ সম্প্রীতির প্রতিচ্ছবি। তৃণমূলনেত্রীর মনোনয়নপত্রে প্রস্তাবক হিসেবে স্বাক্ষর করবেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের স্ত্রী রুবি হাকিম। ৭১ নম্বর ওয়ার্ডে তৃণমূলের ব্লক প্রেসিডেন্ট বাবলু সিং এবং ভবানীপুর এডুকেশন সোসাইটির মীরজ শাহ বলে সূত্রের খবর।

এছাড়া এলগিন রোড ও শরৎ বোস রোডের ক্রসিংয়ে একাধিক দেওয়ালে গুজরাটিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে দেওয়াল লেখেন স্থানীয় কাউন্সিলার অসীম বসু। আর আলিপুর, খিদিরপুরের মতো এলাকায় হিন্দি, উর্দুতে দেওয়াল লিখন দেখা যাচ্ছে। যাতে সব সম্প্রদায়ের মানুষজনই নির্বাচনী বার্তা পান। কাউকে বাদ দেওয়া হয়নি। বাংলা–বাঙালি আবেগ থেকে শুরু করে নানা সম্প্রদায়ের শান্তিপূর্ণ সহাবস্থানের ধারাকে সম্মান জানাতেই এমন পদক্ষেপ করা হয়েছে। এখানেই বহু ভোটারের নাম বাদ পড়েছে এসআইআর পর্বে। তবে গতকালের সুপ্রিম কোর্টের নির্দেশে খুশি মমতা বন্দ্যোপাধ্যায়। যা শোনা গিয়েছে খোদ তৃণমূল কংগ্রেসের চেয়ারপার্সনের গলায়।

গান শোনাতে ওপার বাংলায় যাচ্ছেন অনুপম রায়, কোথায় অনুষ্ঠান

বারাকপুর থেকে ৩ টি নতুন বাস রুট চালুর কথা ঘোষণা পরিবহণ মন্ত্রীর

অস্ত্র আইনে গ্রেফতার বেলেঘাটার ‘ত্রাস’ রাজু নস্করের ৪ শাগরেদ

পুকুরে জাল ফেলতেই মাছের বদলে উঠল আগ্নেয়াস্ত্র! চাঞ্চল্য হাবড়ায়

গরম ভাতে মুখের স্বাদ বদলাবে এক নিমেষেই! সহজে বানিয়ে নিন চিংড়ি পাট শাক ভাজা

স্বামীকে ছাড়তে নারাজ, পুলিশের সামনে মেয়েকে কুপিয়ে খুন করল পাষণ্ড বাবা

খান স্যরের কোচিংয়ে ভাঙচুর মামলার অভিযুক্তের দেহ মিলল নেপালে, মৃত যুবক রওশান আনন্দের ভাই

পুকুরে মাছ ধরতে নেমে মিলল প্লাস্টিকের প্যাকেটে মোড়া আগ্নেয়াস্ত্র, চাঞ্চল্য গোসাবায়

নির্ধারিত সময়ের ১৭ মিনিট আগেই ভবানী ভবনে পৌঁছে গেলেন অভিষেক

গুরবাজের শতরান বিফলে, গিল-রাহুলের চওড়া ব্যাটে আফগান বধ টিম ইন্ডিয়ার

মমতাকে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে তৃণমূল ছাড়লেন ডিগবাজিতে পারদর্শী মানস ভুঁইয়া

হট ফেভারিট তুরস্ককে ২-০ গোলে হারিয়ে চমক অস্ট্রেলিয়ার

চিলি চিকেন আর নয়, ঘরেই বানান নতুন স্বাদের ‘রুবি চিকেন’

অভেন ছাড়াই ম্যাঙ্গো চিজ কেক কীভাবে বানাবেন জেনে নিন