চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘এবার পাঁঠা বলি হবে’, ব্যানার-পোস্টারে ছয়লাপ ভবানীপুর

নিজস্ব প্রতিনিধি : আসন্ন বিধানসভা নির্বাচনে হাই ভোল্টেজ কেন্দ্র ভবানীপুর। এবার ভবানীপুরে ভোটের লড়াই তুঙ্গে! স্লোগান পাল্টা স্লোগানের পাশাপাশি পোস্টার পাল্টা পোস্টার দেখা যাচ্ছে এলাকায়। দেওয়াল লিখনেও পিছিয়ে নেই কোনও পক্ষ। এবার শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করে ব্যানার ও পোস্টার পড়েছে ভবানীপুরে। সেখানে লেখা রয়েছে ভবানীপুরে এবার পাঁঠা বলি হবে।

ব্যানারটি করা হয়েছে দক্ষিণ কলকাতা জেলা ফার্ম কমিউনিটি পক্ষ থেকে। ব্যানারে সেই নামও লেখা রয়েছে। পাঁঠা বলি হবে লেখার পাশে হাড়িকাঠের সামনে একটি ছবি রয়েছে। সেখানে কারও মুখ না থাকলেও তার অবয়ব শুভেন্দুর মতো। এই হোর্ডিং পড়ার পড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। আসন্ন নির্বাচনে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ভবানীপুরে তাঁকেই প্রার্থী করেছে বিজেপি। এখান থেকে জেতার স্বপ্ন দেখছে শুভেন্দু। তৃণমূলের অন্যতম শক্তগড়ের মধ্যে এটি একটি। সেখানেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই করতে ময়দানে নেমেছেন শুভেন্দু অধিকারী। তৃণমূলের পক্ষ থেকে বলা হচ্ছে, ভবানীপুর থেকে জেতার স্বপ্ন দেখছে বিজেপি। কিন্তু তা হবে না। এই পরিস্থিতিতেই পাঁঠা বলি হবে বলে ব্যানার পড়ায় আলাদা মাত্রা যোগ হয়েছে।

নির্বাচনের অনেক আগে থেকে এই কেন্দ্র নিয়ে তাল ঠোকার কাজ শুরু হয়েছিল তৃণমূল ও বিজেপির মধ্যে। প্রার্থী তালিকা ঘোষণার পর জানা যায়, নন্দীগ্রামের পাশাপাশি ভবানীপুরেও প্রার্থী হয়েছেন শুভেন্দু অধিকারী। তাঁর প্রচারকে কেন্দ্র করে রীতিমতো সরগরম হয়েছে ভবানীপুর।  জয়ের বিষয়ে ১০০ শতাংশ আত্মবিশ্বাসী তিনি। কমিশনের হিসাব অনুযায়ী, এই কেন্দ্র থেকে মোট বাদ পড়েছে ৫১ হাজার ৫ জনের নাম। এটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারে এই কেন্দ্রের ফলপ্রকাশের ক্ষেত্রে। অন্যদিকে তৃণমূল সুপ্রিমোর জয়কে নিশ্চিত করতে জোরদার প্রচার করছেন নেতা-কর্মীরা।  

Published by:

Share Link:

More Releted News:

দু’দফায় হবে পরিচয় যাচাই, বাংলায় ‘মুসলিম’ ভোটারদের আটকাতে নয়া ছক জ্ঞানেশর!

নির্বাচনে আগে কলকাতায় গঙ্গার পাড়ে ধরা পড়ল বিপুল পরিমাণ গাঁজা, ধৃত ২

কয়লা পাচার মামলায় আইপ্যাকের ডিরেক্টরকে তলব ইডির

কলকাতায় গরম বেড়ে হবে ৩৭ ডিগ্রি, পশ্চিমাঞ্চলে তাপমাত্রা পৌঁছবে ৪১’র ঘরে

প্রথম দফার ভোটের দিন রাজ্যে থাকবেন মোদি-শাহ, বড় পরিকল্পনা বিজেপির

ভয় পেয়ে বিজেপি এজেন্সির চাপ দিচ্ছে, ভবানীপুরে কমিউনিটি বৈঠকে তোপ মমতার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ