চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

১৫৫ রানে রাজস্থানকে বেঁধে রাখলেন বরুণ-নারাইনরা

নিজস্ব প্রতিনিধি: ঘরের মাঠে বাঁচা-মরার ম্যাচে শেষ মুহূর্তে জ্বলে উঠলেন সুনীল নারাইন- বরুণ চক্রবর্তীরা। ফলে শুরুটা দারুন করেও ৯ উইকেট হারিয়ে ১৫৫ রানেই থমকে গেল রাজস্থান রয়্যালস। কলকাতার হয়ে বরুণ চক্রবর্তী ৪ ওভারে ১৪ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন। আর কার্তিক ত্যাগী ২২ রানে তিন উইকেট ঝুলিতে পুরেছেন।                                             

রবিবার (১৯ এপ্রিল) টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন রাজস্থান রয়্যালসের অধিনায়ক রিয়ান পরাগ। দলের হয়ে গোড়াপত্তন করতে নেমে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে হাত খুলে খেলতে শুরু করেন বৈভব সূর্যবংশী। অন্যপ্রান্তে খানিকটা রক্ষণের খোলসে ছিলেন যশস্বী জয়সোয়াল। পাওয়ার প্লের শেষ ওভারে ২২ রান‌ দেন ক্যামেরন গ্রিন। যার ফলে রাজস্থানের রান দাঁড়ায় বিনা উইকেটে ৬৩। নবম ওভারে বরুণ চক্রবর্তীর বলে ছক্কা হাঁকাতে গিয়ে রমনদীপ সিংহের হাতে ধরা পড়েন বৈভব। সাজঘরে ফেরার আগে করেন ২৮ বলে ৪৬ রান। ভেঙে যায় ৮১ রানের জুটি। ১০ ওভার শেষে রাজস্থানের রান দাঁড়ায় ৯৫। নিজের পরের ওভারে ধ্রুব জুরেলকে (৫) সাজঘরের পথ দেখান বরুণ। পরের ওভারে সুনীল নারাইনের বল কভারে পাঠাতে গিয়ে অজিঙ্কা রাহানের হাতে ক্যাচ দিয়ে সাজঘরের পথ ধরেন যশস্বী জয়সোয়াল। তিনি করেন ২৯ বলে ৩৯। চতুর্থ উইকেটে জুটি বেঁধে দলকে ১০০ রানের গণ্ডি পার করিয়ে দেন রাজস্থান অধিনায়ক রিয়ান পরাগ ও হেইটমায়ার। যদিও এই জুটি বেশিদূর এগোতে পারেনি। ১২ রান করে বরুণের বলে বোল্ড হয়ে যান রিয়ান। পরের ওভারে ডোনোভান‌ ফেরে ইরাকে ফেরান সুনীল নারাইন। সাত রান করে ফেরেন ফেরেইরা। পর পর উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় রাজস্থান। রান তোলার গতি শ্লথ হয়ে পড়ে।  

আরও পড়ুন: ইডেনে কলকাতা ও রাজস্থান ম্যাচে এগিয়ে কে?

১৮তম ওভারে রমনদীপের বলে রবীন্দ্র জাদেজার সহজ ক্যাচ ফস্কান বৈভব অরোরা। তবে জীবন পেয়েও বেশিদূর এগোতে পারেননি জাদেজা। পরের ওভারে কার্তিক ত্যাগীর বলে ক্যামেরন গ্রিনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন। করেন মাত্র ৯ রান। ওই ওভারেই শিমরান হেইটমায়ার (১৫) ও রবি বিষ্ণোইকে (০) আউট করেন কার্তিক। শেষ পর্যন্ত ৯ উইকেট হারিয়ে ১৫৫ রান তুলতে সক্ষম হয় রাজস্থান। জোফ্রা আর্চার ৮ রানে অপরাজিত থাকেন।

১৮তম ওভারে রমনদীপের বলে রবীন্দ্র জাদেজার সহজ ক্যাচ ফস্কান বৈভব অরোরা। তবে জীবন পেয়েও বেশিদূর এগোতে পারেননি জাদেজা। পরের ওভারে কার্তিক ত্যাগীর বলে ক্যামেরন গ্রিনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন। করেন মাত্র ৯ রান।

Published by:

Share Link:

More Releted News:

রিঙ্কু- অনুকূলের চওড়া ব্যাটে রাজস্থানকে হারিয়ে প্রথম জয় পেল কেকেআর

ইডেনে কলকাতা ও রাজস্থান ম্যাচে এগিয়ে কে?

মদ খেয়ে হয়রানি, নীরজ-সুমিতের নালিশের পর জ্যাভলিন কোচ নাভালকে বরখাস্ত করল PCI

রবিবাসরীয় প্রথম অ্যাওয়ে ম্যাচে বাগানের মুখোমুখি নর্থ ইস্ট লক্ষ্য তিন পয়েন্ট

হৃদয় ভাঙলো আতলেতিকোর, ট্রাইব্রেকারে চ্যাম্পিয়ন সোসিয়েদাদ

২০২৭ ওডিআই বিশ্বকাপ পর্যন্ত মেয়াদ বাড়ল অজিত আগরকারের, বড় ঘোষণা BCCI-এর

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ