দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

রাত ১১টার পর ট্রেনে ফোন চার্জ দেওয়া যায় না! জানেন কেন?

নিজস্ব প্রতিনিধি:  দূরপাল্লার ট্রেনে উঠলেই অনেক যাত্রী প্রথমে খোঁজেন চার্জিং পয়েন্ট। ফোন, ল্যাপটপ বা অন্য ডিভাইস চার্জ দেওয়ার সুবিধা এখন প্রায় সব কোচেই রয়েছে। কিন্তু অনেকেই জানেন না, ট্রেনের চার্জিং পয়েন্ট ২৪ ঘণ্টা চালু থাকে না। নির্দিষ্ট সময়ের পর তা বন্ধ করে দেওয়া হয়। কেন এমন নিয়ম?

বর্তমানে ভারতীয় রেলের অধিকাংশ দূরপাল্লার ট্রেনে যাত্রীদের সুবিধার জন্য প্রতিটি সিট বা বার্থের কাছে চার্জিং পয়েন্ট দেওয়া থাকে। যাত্রাপথে মোবাইল, ট্যাব, ল্যাপটপ বা অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস চার্জ করার জন্য এই সুবিধা ব্যবহার করা হয়। তবে এই চার্জিং পয়েন্ট সবসময় সক্রিয় থাকে না। ভারতীয় রেলের নিয়ম অনুযায়ী, রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত চার্জিং পয়েন্ট বন্ধ রাখা হয়। অর্থাৎ এই সময় প্লাগ লাগালেও চার্জ নাও হতে পারে। ভোর ৫টার পর আবার বিদ্যুৎ সংযোগ চালু করা হয়।

অনেকেই মনে করেন এটি শুধুমাত্র বিদ্যুৎ সাশ্রয়ের জন্য করা হয়। কিন্তু মূল কারণ হলো যাত্রীদের নিরাপত্তা। অনেক সময় যাত্রীরা মোবাইল বা ল্যাপটপ চার্জে বসিয়ে ঘুমিয়ে পড়েন অথবা সারা রাত ডিভাইস চার্জে লাগানো অবস্থায় রেখে দেন। দীর্ঘক্ষণ চার্জে থাকলে ডিভাইস অতিরিক্ত গরম হয়ে যেতে পারে, চার্জার বা ব্যাটারিতে ত্রুটি দেখা দিতে পারে, শর্ট সার্কিটের ঝুঁকি বাড়ে, আগুন লাগার সম্ভাবনাও তৈরি হতে পারে।  এই ধরনের দুর্ঘটনা এড়াতেই রাতে চার্জিং পয়েন্ট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রেলে ভ্রমণের সময় মোবাইল বা ল্যাপটপ চার্জ দেওয়ার ক্ষেত্রে কিছু সতর্কতা মানা ভালো

১) দিনের বেলায় সুযোগ থাকলে চার্জ সম্পূর্ণ করে নিন
২) চার্জে বসিয়ে ডিভাইস ফেলে রেখে যাবেন না
৩) নিম্নমানের চার্জার ব্যবহার করবেন না
৪) পাওয়ার ব্যাংক সঙ্গে রাখুন

অনেক যাত্রী রাতের সময় চার্জ না হওয়ায় অবাক হয়ে যান। তাই আগে থেকেই এই নিয়ম জানা থাকলে যাত্রাপথে সমস্যা কম হবে।ট্রেনে মোবাইল চার্জের সুবিধা থাকলেও নিরাপত্তার স্বার্থে সময় বেঁধে দেওয়া হয়েছে, এটাই ভারতীয় রেলের এই নিয়মের মূল উদ্দেশ্য।

Published by:

Share Link:

More Releted News:

৬টি অভ্যাসেই মিলতে পারে বছরে ফ্রি ফ্লাইট, জানুন কীভাবে

ভ্যাপসা গরমে স্বস্তির খবর, নির্ধারিত সময়ের আগেই বর্ষার আগমন দেশে

ব্যতিপাত যোগের প্রভাবে ৪ রাশির সতর্কবার্তা, আজ থেকে বাড়তে পারে সমস্যা!

চা-কফি বাদ, মেকআপে শুধুই সানস্ক্রিন, সুতির শাড়ি-চুড়িদার পরেই প্রচারে ঝড় তুলছেন লাভলি

গ্রীষ্মের ভ্রমণে কেন উটি হতে পারে একেবারে সঠিক গন্তব্য?

এই ট্রেনে উঠলেই লাগে অক্সিজেন! চিন-তিব্বতের পথে অবাক করা যাত্রা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ