দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

​’লরেন্স অফ পঞ্জাব’ মুক্তিতে স্থগিতাদেশ! বিতর্কের ঝড় উঠতেই ZEE5-কে কড়া নির্দেশ কেন্দ্রের

নিজস্ব প্রতিনিধি: বিতর্কের মুখে কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের জীবনীর নিয়ে তৈরি ডকুমেন্টারি সিরিজ ‘লরেন্স অফ পঞ্জাব’। যেটি আগামী ২৭ এপ্রিল ওটিটি প্ল্যাটফর্ম জি-ফাইভ (ZEE5)-এ মুক্তির কথা ছিল। কিন্তু সিরিজের ট্রেলার প্রকাশ্যে আসতেই বিতর্কে জেরবার। এরপরেই সিরিজের মুক্তির উপর নিষেধাজ্ঞা চেয়ে পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেন পঞ্জাব কংগ্রেস সভাপতি অমরিন্দর সিংহ রাজা ওয়ারিং। তাঁর যুক্তি ছিল, সিরিজটি মুক্তি পেলে অপরাধমূলক কার্যক্রমকে উস্কে দেওয়া হবে এবং তরুণ প্রজন্মের উপর নেতিবাচক প্রভাব পড়বে। আরও বলেন, গ্যাংস্টার সংস্কৃতি এবং অপরাধ জগতকে মহিমান্বিত করার কারণে পঞ্জাবের আইনশৃঙ্খলার উপরেও প্রভাব পড়বে। আইনি জটিলতা বাড়তেই এবার ‘লরেন্স অফ পঞ্জাব’ নিয়ে বড়সড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় সরকার। Zee5- কে ‘লরেন্স অফ পঞ্জাব’ মুক্তি স্থগিতাদেশের নির্দেশ দিল কেন্দ্রীয় সরকার।

শুক্রবার (২৪ এপ্রিল) আদালতে শুনানির পরেই কংগ্রেস নেতার আইনজীবী জানান যে, জনস্বার্থ মামলার পাশাপাশি এই সিরিজটি যেন মুক্তি না পায়, সেই বিষয়ে একটি চিঠি লিখে ভারত সরকার, এবং জি৫-কে অনুরোধ জানিয়েছিলেন কংগ্রেস সাংসদ। শুনানির সময় ভারত সরকার আদালতকে জানিয়েছে যে, ইতিমধ্যেই তাঁরা জিফাইভকে ‘লরেন্স অফ পঞ্জাব’ মুক্তি না দেওয়ার জন্য নির্দেশ দিয়েছে। তাই যখন ভারত সরকারের এই পরামর্শ জারি করেছে, তখন Zee5 তা মেনে চলতে বাধ্য। এই বিষয়ে বৃহস্পতিবার কংগ্রেস সাংসদ অমরিন্দর সিংহ রাজা ওয়ারিং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দেওয়া চিঠিতে লিখেছিলেন, ‘আমি আপনাকে অনুরোধ করছি, অনুগ্রহ করে তথ্য ও সম্প্রচার এবং তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়কে ওয়েব সিরিজটির মুক্তি নিষিদ্ধ করার জন্য নির্দেশ জারি করুন।’

এরপরেই কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক জি-ফাইভকে এটি মুক্তি না দেওয়ার জন্য একটি নির্দেশিকা জারি করেছে। এছাড়া, পঞ্জাবের বর্তমান স্পর্শকাতর পরিস্থিতিতে এই ধরনের কনটেন্ট সহিংসতা উস্কে দিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে প্রশাসন। ​উল্লেখ্য, এর আগে পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট গ্যাংস্টারদের জেল থেকে ইন্টারভিউ বা তাদের অপরাধমূলক কর্মকাণ্ড প্রচারের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছিল। আদালত স্পষ্ট জানিয়েছিল যে, অপরাধ জগতকে কোনভাবেই ‘হিরো’ হিসেবে তুলে ধরা যাবে না। সেই পর্যবেক্ষণের রেশ ধরেই কেন্দ্রীয় মন্ত্রক জি-ফাইভকে এই পরামর্শ দিল। সুতরাং, আপাতত ‘লরেন্স অফ পঞ্জাব’ ২০২৬ সালের ২৭ এপ্রিল Zee5-এ মুক্তি পাচ্ছে না।

Published by:

Share Link:

More Releted News:

‘ওম পুরী আমার বোনের জীবন ধ্বংস করে দিয়েছে’, বিস্ফোরক অন্নু কাপুর

চেন্নাইয়ের সঙ্গে ম্যাচে মুম্বইয়ের বিরুদ্ধে নিয়ম ভঙ্গের অভিযোগ, মুখ খুললেন কোচ

পহেলগাঁও হামলার বর্ষপূর্তিতে সন্ত্রাসবাদ নিয়ে কড়া বার্তা মোদির, যা লিখলেন…

বনগাঁ দক্ষিণে তৃণমূলের তফসিলি প্রচার গাড়িতে হামলা! চলল গুলি, কাঠগড়ায় বিজেপি

বেলডাঙা কাণ্ডে ইউএপিএ ধারা লাগুর সিদ্ধান্ত নেবেন হাইকোর্টের প্রধান বিচারপতি

যৌন হেনস্তার অভিযোগে নাসিকে গ্রেফতার TCS-সংযুক্ত BPO ম্যানেজার, সামনে এল চাঞ্চল্যকর তথ্য

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ