আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

​’লরেন্স অফ পঞ্জাব’-এর মুক্তি স্থগিত, সিধু মুসেওয়ালার বাবাকে খুনের হুমকি বিষ্ণোই গ্যাংয়ের

নিজস্ব প্রতিনিধি: ‘লরেন্স অফ পঞ্জাব’ ডকুসিরিজের মুক্তি আটকে দেওয়ার মূলচক্রী নাকি প্রয়াত পঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালার বাবা বলকৌর সিংহ? সেই অনুমান করে এবার সিধুর বাবা, বেশ কয়েকজন রাজনৈতিক নেতা এবং পঞ্জাব পুলিশের ডিজিপিকে মৃত্যু হুমকি দিল লরেন্স বিষ্ণোইয়ের গ্যাং। ডকুসিরিজটি মুলত কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের জীবনীকে কেন্দ্র করে নির্মিত। কিন্তু ডকুমেন্ট্রির ট্রেলার প্রকাশ্যে আসার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় বিতর্কের ঝড় উঠেছে। এমনকি পঞ্জাব কংগ্রেসের সাংসদ অমরিন্দর সিংহ রাজা ওয়ারিং অবিলম্বে এটির মুক্তি রুখতে পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেন। এবং Zee 5-এ একটি চিঠি পাঠান। আগামী ২৭ এপ্রিল জি-ফাইভে ডকুসিরিজটির মুক্তির কথা ছিল। কিন্তু কেন্দ্রের হস্তক্ষেপে সিরিজটিকে নিষিদ্ধ করা হয়েছে। সেই প্রতিশোধ তুলতেই এবার সিধু মুসেওয়ালার বাবা বলকৌর সিংহ এবং পঞ্জাব সরকারের কয়েকজন কর্মকর্তাকে হুমকি দিল লরেন্স বিষ্ণোইয়ের গ্যাং।

২০২২ সালে লরেন্স বিষ্ণোইয়ের ঘনিষ্ঠ বন্ধু গোল্ডি ব্রার সিধুকে নৃশংসভাবে হত্যা করে। ৩০ রাউন্ড গুলিতে ঝাঁজরা করে দেয়। জানা গিয়েছে, হুমকি বার্তায় বিষ্ণোইয়ের গ্যাং জানিয়েছে, ‘লরেন্স বিষ্ণোইয়ের তথ্যচিত্রটি যেকোনও মূল্যে প্রকাশিত হবে। আর এটির মুক্তিতে যাঁরা বাধা দিয়েছেন তাঁরা কবর প্রস্তুত রাখুন। দলটি আর সতর্ক করবে না, না শুনলে পরিবর্তে গুলি ও বোমার চালানো হবে। জানা গিয়েছে, বলকৌর সিংহ ছাড়াও হুমকিতে নাম রয়েছে, পঞ্জাব কংগ্রেস প্রধান অমরিন্দর সিংহ রাজা ওয়ারিং, প্রবীণ নেতা সুখজিন্দর সিংহ রান্ধাওয়া, পঞ্জাবের ডিজিপি গৌরব যাদব, গুরমিত সিংহ মিত হায়ের (যিনি গুরমিত বাবলু নামে পরিচিত), শিরোমণি আকালি দলের নেতা বিক্রম সিংহ মাজিথিয়া এবং অ্যাডভোকেট জেনারেল মনিন্দরজিৎ সিং বেদির। গতকাল শুনানিতে তথ্যচিত্রটির মুক্তি না দেওয়ার জন্য জি ফাইভকে পরামর্শ দিয়েছে কেন্দ্র, দিল্লি হাইকোর্টকে এমনটা জানানোর পরেই সিধুর বাবা এবং অন্যান্যদের হুমকি দিল লরেন্স বিষ্ণোইয়ের গ্যাং।

আরও পড়ুনঃ ​’লরেন্স অফ পঞ্জাব’ মুক্তিতে স্থগিতাদেশ! বিতর্কের ঝড় উঠতেই ZEE5-কে কড়া নির্দেশ কেন্দ্রের

উল্লেখ্য, সিরিজের মুক্তির উপর নিষেধাজ্ঞা চেয়ে পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন পঞ্জাব কংগ্রেস সভাপতি অমরিন্দর সিংহ রাজা ওয়ারিং। তাঁর যুক্তি ছিল, সিরিজটি মুক্তি পেলে অপরাধমূলক কার্যক্রমকে উস্কে দেওয়া হবে, তরুণ প্রজন্মের উপর নেতিবাচক প্রভাব পড়বে। গ্যাংস্টার সংস্কৃতি এবং অপরাধ জগতকে মহিমান্বিত করার কারণে পঞ্জাবের আইনশৃঙ্খলার উপরেও প্রভাব পড়বে। আইনি জটিলতা বাড়তেই ‘লরেন্স অফ পঞ্জাব’ মুক্তি স্থগিতাদেশের নির্দেশ দিয়েছে কেন্দ্র। অর্থাৎ আপাতত ‘লরেন্স অফ পঞ্জাব’ ২০২৬ সালের ২৭ এপ্রিল Zee5-এ মুক্তি পাচ্ছে না। ৩৩ বছর বয়সী বিষ্ণোই বর্তমানে গুজরাটের একটি জেলে বন্দি রয়েছেন এবং তিনি একাধিক ফৌজদারি মামলার মুখোমুখি হচ্ছেন। পঞ্জাবি গায়ক সিধু মুসওয়ালা হত্যা মামলায় তিনি অন্যতম প্রধান অভিযুক্ত।

Published by:

Share Link:

More Releted News:

‘কান্তারা’ বিতর্কে বড় স্বস্তি, রণবীরের বিরুদ্ধে FIR খারিজ কর্নাটক হাইকোর্টের

‘পঞ্জাব কা গদ্দার’, হরভজনের বাড়ির দেওয়ালে কালিতে লিখে দিলেন আপ কর্মীরা

BJP-তে যোগদানের পরেই ১০ লক্ষ ফলোয়ার হারালেন রাঘব চাড্ডা

বিজেপির হয়ে কলকাতায় প্রচারে আসছেন রাঘব চাড্ডা, হতে পারেন কেজরিওয়ালের মুখোমুখি

​’পুলিশের কাজ ছাড়ছি, দাউদ ইব্রাহিমে যোগ দিচ্ছি, রাঘবের দলবদলে প্রকাশ রাজের মিম-খোঁচা

হাজারিবাগে ভয়াবহ ব্যাঙ্ক ডাকাতি, ১০ মিনিটে সাত কোটির সোনা নিয়ে চম্পট দুষ্কৃতীদের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ